AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ramlila ground protest rules: রামলীলা ময়দানে বিক্ষোভ কর্মসূচি নিয়ে এবার বড় প্রস্তাব দিল্লি পুলিশের, কী কী বিধিনিষেধ জারি হতে চলেছে?

Delhi Police New Protest Guidelines: সম্প্রতি একাধিক বড় রাজনৈতিক কর্মসূচির সাক্ষী থেকেছে রামলীলা ময়দান। গত ১ নভেম্বর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে INDIA জোটের একটি সমাবেশ হয়েছিল সেখানে। শর্তসাপেক্ষে ওই সমাবেশের অনুমতি দিয়েছিল দিল্লি পুলিশ। তার মধ্যে অন্যতম ছিল, বিকেল ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে।

Ramlila ground protest rules: রামলীলা ময়দানে বিক্ষোভ কর্মসূচি নিয়ে এবার বড় প্রস্তাব দিল্লি পুলিশের, কী কী বিধিনিষেধ জারি হতে চলেছে?
রামলীলা ময়দানে বিক্ষোভ কর্মসূচি নিয়ে সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করতে চলেছে দিল্লি পুলিশImage Credit: NEWS9
| Edited By: | Updated on: Nov 14, 2026 | 5:14 PM
Share

নয়াদিল্লি: উৎসবের মরশুম শেষ হলেই ফের রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি শুরু করতে পারে বিরোধীরা। তার আগেই দিল্লির রামলীলা ময়দানের জন্য সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করতে চলেছে দিল্লি পুলিশ। রামলীলা ময়দানে বিক্ষোভ ও জনসমাবেশ নিয়ন্ত্রণে নতুন নির্দেশিকা তৈরির প্রস্তাব দিয়েছে তারা। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, এই ময়দানে সর্বোচ্চ ৫০ হাজার মানুষ জমায়েত হতে পারবেন। পাশাপাশি, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্তই জনসমাবেশের অনুমতি দেওয়া হবে।

সংবাদসংস্থা ANI-র প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা, সুরক্ষা এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় সামঞ্জস্য আনতেই এই নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) বা কার্যকরী নির্দেশিকা তৈরির উদ্যোগ। প্রস্তাবটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। অনুমোদনের জন্য তা দিল্লি পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে। তবে এখনও চূড়ান্ত হয়নি এই নির্দেশিকা।

অনুমতি নেওয়ার প্রক্রিয়া ও আয়োজকদের দায়িত্ব-

প্রস্তাবিত SOP অনুযায়ী, কোনও অনুষ্ঠান বা সমাবেশ আয়োজনের আগে আয়োজকদের প্রথমে দিল্লি পৌরনিগমের (MCD) কাছ থেকে ছাড়পত্র নিতে হবে। পৌরনিগমের ছাড়পত্র পাওয়ার পরেই দিল্লি পুলিশের কাছে অনুমতির জন্য আবেদন করা যাবে।

সাধারণত, নির্ধারিত অনুষ্ঠানের অন্তত ১০ দিন আগে আবেদন জমা দিতে হবে। জমায়েত নিয়ন্ত্রণ এবং ট্র্যাফিক পুলিশের সঙ্গে সমন্বয়ের দায়িত্বও থাকবে আয়োজকদের উপর। এছাড়াও, পার্কিংয়ের ব্যবস্থা করা, যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা এবং জমায়েত চলাকালীন রাস্তা ও জরুরি পরিষেবার প্রবেশপথ সচল রাখার ব্যবস্থা করতে হবে তাঁদের।

নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিষেবার উপর জোর-

প্রস্তাবিত নির্দেশিকায় নিরাপত্তার স্বার্থে বেশ কিছু সামগ্রী নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। আগ্নেয়াস্ত্র, তরোয়াল, বর্শা, ধারালো অস্ত্র এবং অন্যান্য নিষিদ্ধ সামগ্রী নিয়ে ময়দানে প্রবেশ করা যাবে না। রামলীলা ময়দানের আশপাশে ড্রোন ওড়ানোর ক্ষেত্রেও আগাম অনুমতি নিতে হবে। পাশাপাশি, পর্যাপ্ত পানীয় জল, চিকিৎসার ব্যবস্থা এবং শৌচাগারের সুবিধা নিশ্চিত করতে হবে আয়োজকদের। বর্জ্য অপসারণের জন্যও যথাযথ ব্যবস্থা রাখতে হবে। সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিবাদের সময় পাওয়া যাবে। অর্থাৎ রাতভর ধর্নার অনুমতি দেওয়া হবে না এমনকি সভাস্থল থেকে অন্য কোন জায়গায় মিছিল করে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

সম্প্রতি একাধিক বড় রাজনৈতিক কর্মসূচির সাক্ষী থেকেছে রামলীলা ময়দান। গত ১ নভেম্বর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে INDIA জোটের একটি সমাবেশ হয়েছিল সেখানে। শর্তসাপেক্ষে ওই সমাবেশের অনুমতি দিয়েছিল দিল্লি পুলিশ। তার মধ্যে অন্যতম ছিল, বিকেল ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে। দিল্লি পুলিশের এক পদস্থ আধিকারিক ANI-কে জানিয়েছেন, প্রস্তাবিত SOP খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরেই এই নিয়ম কার্যকর করা হবে।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর দিল্লি পুলিশ একটি নির্দেশিকা জারি করে বিক্ষোভের জন্য নির্ধারিত স্থানগুলির তালিকা থেকে যন্তর মন্তরের নাম বাদ দেয়। পরিবর্তে বিক্ষোভের বিকল্প স্থান হিসেবে রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির CBD ময়দানকে চিহ্নিত করা হয়। বিক্ষোভের অধিকার প্রয়োগের জন্য বিকল্প স্থান চিহ্নিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Follow Us