AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: ‘ওর তো বয়ফ্রেন্ড আছে, তাও…’! রাতের অন্ধকারে, রাজবীরের পাশে বসে সৃজলার চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন নন্দিনী

Srijla Guha Bigg boss bangla: 'বিগ বস বাংলা'-র ক্যাপ্টেন্সি টাস্কে আহত হওয়ার পর, সৃজলা গুহর মেলামেশার ধরন নিয়ে প্রশ্ন তুললেন নন্দিনী। অন্যদিকে, চিকিৎসাধীন সৃজলা দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরবেন বলে জানা গিয়েছে। সৃজলাকে নিয়ে রাজবীরকে কী বলেছেন তিনি?

Bigg Boss Bangla: 'ওর তো বয়ফ্রেন্ড আছে, তাও...'! রাতের অন্ধকারে, রাজবীরের পাশে বসে সৃজলার চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন নন্দিনী
কী বলেছেন তিনি?
| Updated on: Sep 24, 2026 | 8:51 AM
Share

বিগ বস বাংলা (Bigg Boss Bangla) -র ঘরে প্রতিযোগীদের মধ্যে সম্পর্ক এবং সমীকরণ রোজই বদলাচ্ছে। সম্প্রতি ক্যাপ্টেন্সি টাস্কে একটি ঘটনা ঘটে, যেখানে নন্দিনী দত্তের ধাক্কায় ঘোড়া থেকে পড়ে গিয়ে আহত হন সৃজলা গুহ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই, মঙ্গলবার রাতে সৃজলার মেলামেশার ধরন নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেল নন্দিনীকে।

রাজবীর ও নন্দিনীর কথোপকথন

মঙ্গলবার রাতে ঘরের আলো নিভে যাওয়ার পর বিছানায় বসে রাজবীরের সঙ্গে কথা বলছিলেন নন্দিনী। সেই সময় নন্দিনী জানান যে, রাজবীরের সঙ্গে সৃজলার কথা বলার ধরন তাঁর কাছে খুব একটা স্বাভাবিক মনে হয় না। এই কথা শুনে রাজবীর জানতে চান, তিনি কি সৃজলার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবেন? উত্তরে নন্দিনী বলেন, “ওর তো বয়ফ্রেন্ড আছে স্টেবল।”

রাজবীর এই সময় স্পষ্ট করে দেন যে সৃজলার প্রতি তাঁর কোনও আগ্রহ নেই। এরপরই নন্দিনী সরাসরি অভিযোগ করে বলেন, “ও কখনও দুর্নিবার, কখনও জীতু, কখনও তোমার সঙ্গে মেশে।” নন্দিনীর মতে, তাঁর ও রাজবীরের মধ্যে যে বন্ড তৈরি হয়েছে, সেটা দেখেই সৃজলা ইচ্ছে করে এমন করছেন। তিনি সৃজলার কিছু আচরণকে ‘ফেক’ বা নকল বলেও মন্তব্য করেন।

অন্যদিকে, বাথরুমে রাজবীর ও নন্দিনীকে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। সেখানে কথা বলার ফাঁকে রাজবীর নন্দিনীকে জড়িয়ে ধরে চুমু খান এবং গাল ধরে আদর করেন। দু’জনের মধ্যে বেশ কিছু খুনসুটিও হয়, যা দর্শকদের নজর কেড়েছে।

সৃজলার চোট ও বর্তমান অবস্থা

প্রসঙ্গত, ক্যাপ্টেন্সি টাস্কে মিউজিক্যাল চেয়ারের পর ঘোড়ায় চড়ার খেলায় নন্দিনী সজোরে সৃজলাকে ফেলার চেষ্টা করেন। নন্দিনীর আক্রমণে ঘোড়া থেকে ছিটকে মাটিতে পড়ে যান তিনি এবং যন্ত্রণায় কেঁদে ওঠেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বহু তারকা সহ নেটিজেনরা। সৃজলার টিমের তরফ থেকেও কড়া বিবৃতি দেওয়া হয়েছে। গেম স্ট্র্যাটেজির নামে কারও শারীরিক ও মানসিক সুস্থতাকে ইচ্ছে করে টার্গেট করা মোটেও সমর্থনযোগ্য নয় বলে তাঁরা জানিয়েছেন।

তবে দর্শকদের জন্য স্বস্তির খবর হল, সৃজলা এখন চিকিৎসাধীন থাকলেও ভালো আছেন। তাঁর কোনও গুরুতর চোট লাগেনি। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তিনি বিগ বসের ঘরে ফিরে আসবেন বলে জানা গিয়েছে।

গত ৩০ অগস্ট থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হয়েছে এই জনপ্রিয় রিয়েলিটি শো। এখন দেখার, সৃজলা সুস্থ হয়ে ফিরে আসার পর বিগ বসের ঘরের পরিস্থিতি ঠিক কোন দিকে যায়।

Follow Us
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?