AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কিং কোহলিকেও হারিয়ে দিলেন বিজয়-রশ্মিকা! বিয়ে হতে না হতেই কী করলেন?

বিজ্ঞাপনটিতে তাঁদের পর্দার রসায়ন এতটাই সাবলীল যে, সাধারণ দর্শক থেকে অনুরাগী- সবার মনেই পড়ে যাচ্ছে ‘গীতা গোবিন্দম’ সিনেমার সেই পুরনো দিনগুলোর কথা। তবে পার্থক্য একটাই গীতা গোবিন্দম ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন তাঁরা, আর এখন তাঁরা আইনি ভাবে স্বামী-স্ত্রী।

কিং কোহলিকেও হারিয়ে দিলেন বিজয়-রশ্মিকা! বিয়ে হতে না হতেই কী করলেন?
Image Credit: wikipedia and instagram
| Updated on: Mar 02, 2026 | 5:42 PM
Share

উদয়পুরের রাজকীয় প্রাসাদে মালাবদল সেরেছেন মাত্র ক’দিন আগে। এখনও হাতের মেহেন্দির রঙ টাটকা, তার মাঝেই নতুন করে নেটদুনিয়ায় আগুন ধরালেন দক্ষিণী সিনেমার ‘পাওয়ার কাপল’ বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানা। তবে সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনের ‘স্বামী-স্ত্রী’ হিসেবে প্রথমবার একটি বিজ্ঞাপনের স্ক্রিনে ধরা দিলেন তাঁরা। আর সেই ভিডিয়োতে তাঁদের খুনসুটি দেখে ভক্তদের একটাই কথা  ‘এদের জন্যই বোধহয় মেড ফর ইচ আদার শব্দটা তৈরি হয়েছিল!’

গত ২৬ ফেব্রুয়ারি রূপকথার বিয়ে সেরেছেন বিজয়-রশ্মিকা। বিয়ের রেশ কাটতে না কাটতেই মুক্তি পেল তাঁদের ‘মান্যবর মোহে’র নতুন বিজ্ঞাপন। মজার বিষয় হল, এই শুটিং চলাকালীন নিজেদের রসায়ন নিয়ে মুখ খুলেছেন খোদ ‘অর্জুন রেড্ডি’ ঘরনী। ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের ভিডিয়ো শেয়ার করে রশ্মিকা লিখেছেন, “শুটিংয়ের সময় আমরা প্রচণ্ড মজা করেছি। কারণ সেটে আমরা দুজনেই ছিলাম এবং নিজেদের মতো করে একে অপরকে খ্যাপাতে ব্যস্ত ছিলাম। বোধহয় এটাই জীবনসঙ্গী হওয়ার আসল মানে।”

বিজ্ঞাপনটিতে তাঁদের পর্দার রসায়ন এতটাই সাবলীল যে, সাধারণ দর্শক থেকে অনুরাগী- সবার মনেই পড়ে যাচ্ছে ‘গীতা গোবিন্দম’ সিনেমার সেই পুরনো দিনগুলোর কথা। তবে পার্থক্য একটাই গীতা গোবিন্দম ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন তাঁরা, আর এখন তাঁরা আইনি ভাবে স্বামী-স্ত্রী।

রশ্মিকা-বিজয়ের বিয়ের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা লাইকের বন্যায় ভেসে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, রশ্মিকার বিয়ের ছবিতে এখন পর্যন্ত ২৬ মিলিয়নের বেশি লাইক পড়েছে। এর আগে ভারতের কোনও ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সর্বোচ্চ লাইকের রেকর্ড ছিল বিরাট কোহলির (২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পোস্ট, ২২.৮ মিলিয়ন)। অর্থাৎ, জনপ্রিয়তার নিরিখে খোদ কিং কোহলিকেও পেছনে ফেলে দিয়েছেন এই তারকা দম্পতি।

এদিকে বিয়ের নতুন কিছু অদেখা ছবিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, সাবেকি পালকিতে চড়ে মণ্ডপে আসছেন রশ্মিকা। আর হাতে তলোয়ার নিয়ে রাজকীয় মেজাজে কনের জন্য অপেক্ষা করছেন বিজয়। বিয়ের পর তিরুপতি মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ— সবকিছু মিলিয়ে আপাতত লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে এই জুটি। হায়দ্রাবাদে তাঁদের গ্র্যান্ড রিসেপশনের অপেক্ষায় এখন সকলে।