AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samantha Ruth Prabhu: প্রথম আন্তর্জাতিক প্রজেক্টে বাইসেক্সুয়াল চরিত্রে সামান্থা

Samantha Ruth Prabhu: সূত্রের খবর, ফিলিপ জোনসের পরিচালনায় ‘অ্যারেঞ্জমেন্টস অব লভ’-এ এ বার অভিনয় করবেন সামান্থা। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন সামান্থা স্বয়ং।

Samantha Ruth Prabhu: প্রথম আন্তর্জাতিক প্রজেক্টে বাইসেক্সুয়াল চরিত্রে সামান্থা
সামান্থা রাউথ প্রভু। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Nov 26, 2021 | 4:48 PM
Share

‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজে অভিনয় সামান্থা রাউথ প্রভুকে বিপুল জনপ্রিয়তা দিয়েছে। দাম্পত্য বিচ্ছেদের কারণেও বেশ কিছুদিন শিরোনামে ছিলেন তিনি। তবে ফের কাজের কারণে সামান্থাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। কারণ এ বার আন্তর্জাতিক স্তরে কাজ করবেন সামান্থা।

সূত্রের খবর, ফিলিপ জোনসের পরিচালনায় ‘অ্যারেঞ্জমেন্টস অব লভ’-এ এ বার অভিনয় করবেন সামান্থা। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন সামান্থা স্বয়ং। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘সম্পূর্ণ নতুন এক পৃথিবী। ২০০৯-এ আমি শেষ বার ‘ইয়ে মায়া চেসভ’-এর জন্য অডিশন দিয়েছিলাম। ১২ বছর পর ফের অডিশন দিয়েছি। একই রকম নার্ভাস লাগছে।’ বাফতা বিজয়ী পরিচালকের সঙ্গে কাজের সুযোগ নিঃসন্দেহে সামান্থার কেরিয়ারে অন্য মাত্রা যোগ করবে।

জানা গিয়েছে, ২০০৪-এর বেস্ট সেলিং উপন্যাস ‘তিমেরি এন মুরারি’-র আধারে তৈরি হবে এই ছবি। আগামী বছর অগস্ট নাগাদ শুরু হবে শুটিং। শোনা যাচ্ছে, এক তামিল বাইসেক্সুয়াল মহিলার চরিত্রে অভিনয় করবেন সামান্থা। যাঁর নিজস্ব একটি ডিটেকটিভ এজেন্টি রয়েছে। চিত্রনাট্য অনুযায়ী, সামান্থার চরিত্র এক সম্ভ্রান্ত বংশের সদস্য। স্বাধীনচেতা এই মহিলা নিজের শর্তে, নিজের পছন্দের পেশায় জীবন বাঁচতে চান।

সামান্থা প্রভুর কেরিয়ারের বয়স প্রায় ১১ বছর। ইতিমধ্যেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তিনি প্রথম সারির জায়গা দখল করে নিয়েছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজের মাধ্যমে জাতীয় তথা আন্তর্জাতিক স্তরে পরিচিতি তৈরি হয়েছে। ২০১০-এ গৌতম মেনন পরিচালিত ‘ইয়ে মায়া চেসভ’-এর মাধ্যমে ডেবিউ করেন সামান্থা। তারপর আর ফিরে তাকাতে হয়নি। সাম্প্রতিক আলোচনায় উঠে এসেছে সামান্থার পারিশ্রমিকের প্রসঙ্গ। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ যা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি, এখন তার থেকে বেশি দাবি করছেন। শোনা যাচ্ছে, ছবি পিছু সামান্থা এখন নাকি চার কোটি টাকা পারিশ্রমিক দাবি করছেন।

নাগা চৈতন্যের সঙ্গে দাম্পত্য বিচ্ছেদের কারণে গত কয়েক দিন ধরে শিরোনামে অভিনেত্রী সামান্থা প্রভু। যে কোনও বিষয়ে নিজের মতামত স্পষ্ট ভাবে জানাতে পছন্দ করেন সামান্থা। কিন্তু এই দাম্পত্য বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং তাঁকে বিরক্ত করেছে। এ নিয়ে এর আগে মুখ খুলেছিলেন এই দক্ষিণী অভিনেত্রী। কিন্তু বিষয়টা এতটাই বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে বলে মনে করছেন তিনি, এ বার সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন বলে খবর।

নাগার সঙ্গে চার বছরের দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য সম্পূর্ণ ভাবে একদল সোশ্যাল ইউজার দায়ী করছেন সামান্থাকেই। অভিনেত্রীর ব্যক্তি জীবন নিয়ে নানা কুৎসা রটানো হচ্ছে। এমনকি তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের জল্পনাও চলছে বিভিন্ন মহলে। এতে অত্যন্ত বিরক্ত সামান্থা। ঘনিষ্ঠ মহলে টুইটার ছাড়ার সিদ্ধান্তের কথা নাকি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, Abhishek Bachchan: ডেবিউ ছবি ‘রিফিউজি’ নিয়ে আফসোস রয়েছে অভিষেকের!

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?