AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suhana Khan Debut: উটির পাহাড়ে জীবনের প্রথম ক্যামেরার মুখোমুখি শাহরুখ কন্যা সুহানা, তিনি কি ‘নার্ভাস’?

The Archies-Zoya Akhtar: আজ থেকেই শুরু হল জ়োয়া আখতার পরিচালিত বহু চর্চিত ছবি 'দ্য আর্চিস'-এর শুটিং। ছবিতে বলিউড ডেবিউ করছেন সুহানা খান, অগস্ত্য নন্দা ও খুশি কাপুরের মতো তারকা সন্তানরা।

Suhana Khan Debut: উটির পাহাড়ে জীবনের প্রথম ক্যামেরার মুখোমুখি শাহরুখ কন্যা সুহানা, তিনি কি 'নার্ভাস'?
সুহানা খান।
| Edited By: | Updated on: Apr 18, 2022 | 4:19 PM
Share

অনেক দিন থেকে খবরটা ভেসে বেড়াচ্ছে। ভেসে বেড়াচ্ছে এটাই, যে শেষমেশ কিং খানের কন্যা পর্দায় ডেবিউ করতে চলেছেন। সেই ছোট্ট সুহানা। মার্কিন মুলুকে যিনি অভিনয় নিয়ে লেখাপড়া করেছেন। তিনি বরাবরই চাইতেন অভিনেত্রী হতে। একথা সুহানা নন, একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন খোদ বাবা শাহরুখই। তাঁর দুই ছেলেমেয়েই এবার কেরিয়ারে মন দিয়েছেন। মাদক-কাণ্ডের পর পুত্র আরিয়ান শাহরুখকেরই রেড চিলিজ়ের একটি ওয়েব সিরিজ়ে মন দিয়েছেন। চিত্রনাট্য লেখার পাশাপাশি তিনি পরিচালনাও করবেন সেই ওয়েব সিরিজ়। তেমনটাই খবর। আর এদিকে সুহানা অভিনয়ে ডেবিউ করতে চলেছেন জ়োয়া আখতারের আর্চিসের হাত ধরে। একা সুহানা নন, সেই ছবিতে অভিনয়ে অভিষেক হচ্ছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ও শ্রীদেবী-বনি কাপুরের ছোট কন্যা খুশি কাপুরের। এই ছবি নিয়ে কেউই মুখ খোলেননি যদিও। তবে জানা যাচ্ছে, আজ থেকেই শুটিং শুরু করলেন সুহানারা।

জ়োয়া আখতার।

সুহানা, অগস্ত্য ও খুশি।

সুখবরটি জানিয়েছেন ছবির প্রযোজক রিমা কাটগি। সোশ্যাল মিডিয়ায় এই খবরটি জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে ক্ল্যাপ বোর্ডের ছবি শেয়ার করেছেন রিমা। ‘দ্য আর্টিস’-এর প্রথম এপিসোডের খুঁটিনাটি খবর জানিয়েছেন তিনি। জানিয়েছেন, এটি ‘টাইগার বেবি’র প্রথম একক প্রযোজনা। তাতে পার্টনার জ়োয়া আখতার। অর্থাৎ, পরিচালনার পাশাপাশি জ়োয়াও এই ছবির প্রযোজক।

‘দ্য আর্চিস’-এর লুকে সুহানা, অগস্ত্য ও খুশি।

গত নভেম্বরে ‘দ্য আর্চিস’-এর খবর প্রকাশ্যে আসে। জ়োয়া নিজেই ঘোষণা করেছিলেন খবরটি। উটিতে শুটিং হচ্ছে ছবির। সেখানকার পাহাড়েই জীবনের প্রথম বলিউড প্রজেক্টের ক্যামারার মুখোমুখি সুহানা, অগস্ত্য, খুশিরা। মার্চ মাসে ছবির পোশাক ট্রায়েল ছিল। ‘দ্য আর্চিস’-এ ভেরোনিকা লজের ভূমিকায় সুহানা খান। খুশিকে দেখা যাবে বেটি কুপারের চরিত্রে। অগস্ত্যই আর্চি অ্যান্ড্রুজ়।

View this post on Instagram

A post shared by Reema Kagti (@reemakagti1)

আরও পড়ুন: Sreelekha Mitra-Abhishek Chatterjee: ‘পকেট মারার সময় মনে ছিল না’, শ্রীলেখাকে কেন বলেছিলেন প্রয়াত অভিনেতা অভিষেক? স্মৃতি ফিরে এল আবার

আরও পড়ুন: Alia-Ranbir Wedding: ‘নিন্দুকের মুখে ছাই দিয়ে’ আলিয়া-রণবীরের বিয়েতে কলকাতার দেবলীনা, প্রথম ছবি পোস্ট করলেন তিনিই!

আরও পড়ুন: Dev-Prosenjit-Trishanjit: প্রেমিকা রুক্মিণীর সঙ্গে বুম্বাদার রোম্যান্স দেখে পুত্র তৃষাণজিৎকে প্রায় কেড়েই নিলেন দেব…

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?