AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এই সুন্দরীর সঙ্গে সাড়ে তিন বছর ধরে প্রেম করছেন সইফ-অমৃতার ছেলে!

Palak Tiwari: গুড ফ্রেন্ড'-এর বাংলা তর্জমা করলে দাঁড়ায় ভাল বন্ধু। তবে এই ভাল বন্ধু যে নিছকই বন্ধু হন না বেশিরভাগ সময়ে তা কারও অজানা নয়। এর আগে সইফ আলি খানের ছেলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠতেই নানা অজুহাত দিয়ে মুখ বন্ধ করেছিলেন তিনি। কিন্তু সত্যি কি আর বেশিদিন চাপা থাকে?

এই সুন্দরীর সঙ্গে সাড়ে তিন বছর ধরে প্রেম করছেন সইফ-অমৃতার ছেলে!
| Updated on: Apr 14, 2024 | 7:51 PM
Share

‘গুড ফ্রেন্ড’-এর বাংলা তর্জমা করলে দাঁড়ায় ভাল বন্ধু। তবে এই ভাল বন্ধু যে নিছকই বন্ধু হন না বেশিরভাগ সময়ে তা কারও অজানা নয়। এর আগে সইফ আলি খানের ছেলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠতেই নানা অজুহাত দিয়ে মুখ বন্ধ করেছিলেন তিনি। কিন্তু সত্যি কি আর বেশিদিন চাপা থাকে? প্রায় সাড়ে তিন বছর ধরে শ্বেতা তিওয়ারির একমাত্র মেয়ে পলক তিওয়ারি প্রেম করছেন ইব্রাহিম আলি খানের সঙ্গে। সূত্রের কথায়, “দেখতে দেখতে ওঁদের প্রেমের সাড়ে তিন বছর হয়ে গেল। খান পরিবারের সঙ্গেও বেশ ভাল সম্পর্ক পলকের। কিন্তু সম্পর্কের কারণে হেডলাইন হয়ে থাকতে চান না কেউই। তাই এই নিয়ে চুপই আছেন এখনও পর্যন্ত। এক কমন বন্ধুর দৌলতেই দেখা হয় তাঁদের। প্রথম কয়েক সাক্ষাতের পরেই ভাল লাগতে শুরু করে দু’জনের দু’জনকে। সেই সম্পর্কের দেখতে দেখতে এতগুলো দিন পার।”

যদিও এর আগে এক সাক্ষাৎকারে সম্পর্কের গুঞ্জন অস্বীকার করেন পলক। জানান, তাঁর ও ইব্রাহিমের রোজ দেখাও হয় না। বিভিন্ন পার্টিতে দেখা হয় শুধু। তিনি দাবি করেন, ইব্রাহিম তাঁর বন্ধু ছাড়া কিছুই নয়, কিন্তু সত্যি চেপে রাখা খুবই কঠিন! সলমন খানের ‘কিসি কি ভাই, কিসি কি জান’ ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ হয়েছিল পলকের। যদিও সেই ছবি হিট হয়নি। তবে তাঁকে নিয়ে বেশ চর্চা হয়। তিনি ‘হিরোইন মেটেরিয়াল’– এমনটা দাবি করেন অনেকেই। আগামী দিনেও তাঁর কাছে রয়েছে বেশ কিছু কাজ। অন্যদিকে ইব্রাহিমও পা রাখছেন বলিউডে। কবে তাঁরা তাঁদের সম্পর্ককে অফিসিয়াল শিলমোহর দেন এখন সেটাই দেখার।

View this post on Instagram

A post shared by Palak Tiwari (@palaktiwarii)

Follow Us