AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রশ্মিকা-বিজয়ের মা-বাবাকে চিঠি নরেন্দ্র মোদীর, কী লিখলেন প্রধানমন্ত্রী?

চলতি সপ্তাহের শুরুতে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়েছিলেন বিজয় ও রশ্মিকা। সেই স্মৃতিচারণা করতে গিয়ে বিজয় জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের আলাপচারিতা কেবল সৌজন্যমূলক ছিল না। তিনি বলেন, “কয়েক দিন আগে আমরা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নিয়েছিলাম।

রশ্মিকা-বিজয়ের মা-বাবাকে চিঠি নরেন্দ্র মোদীর, কী লিখলেন প্রধানমন্ত্রী?
| Updated on: Feb 28, 2026 | 7:32 PM
Share

বিয়ের রেশ কাটতে না কাটতেই জীবনের এক বিশেষ মুহূর্তের কথা প্রকাশ্যে আনলেন দক্ষিণী দম্পতি বিজয় দেবেরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বিয়ের আগে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন তাঁরা। তবে সেই সাক্ষাৎ কেবল শুভেচ্ছ বিনিময়েই সীমাবদ্ধ থাকেনি; বরং বিজয়ের মা-বাবাকে একটি অত্যন্ত আন্তরিক চিঠি লিখেছেন স্বয়ং প্রধানমন্ত্রী।

উদয়পুরের এক ব্যক্তিগত অনুষ্ঠানের রেশ কাটিয়ে এবার সেই স্মৃতি হাতড়ালেন নবদম্পতি। তাঁদের বয়ানে উঠে এল মোদী ও অমিত শাহের সঙ্গে কাটানো সেই বিশেষ মুহূর্তের খুঁটিনাটি।

চলতি সপ্তাহের শুরুতে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়েছিলেন বিজয় ও রশ্মিকা। সেই স্মৃতিচারণা করতে গিয়ে বিজয় জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের আলাপচারিতা কেবল সৌজন্যমূলক ছিল না। তিনি বলেন, “কয়েক দিন আগে আমরা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নিয়েছিলাম। আমাদের ইতিহাস, স্থাপত্য এবং বিভিন্ন লোকগাথা নিয়ে তাঁর সঙ্গে অসাধারণ সময় কেটেছে। শুধু তাই নয়, তিনি আমার বাবা-মায়ের উদ্দেশে একটি অত্যন্ত মিষ্টি চিঠিও লিখেছেন। যে চিঠির প্রতিটা শব্দে ওর আশীর্বাদ ঝরে পড়েছে। আমরা আপ্লুত।”

প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত উদ্যোগ ও আন্তরিকতায় অভিভূত দুই পরিবার। রশ্মিকা ও বিজয়ের বিয়ের প্রস্তুতি চলাকালীন এই চিঠি তাঁদের কাছে এক অমূল্য প্রাপ্তি হয়ে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছিলেন এই তারকা জুটি। সেই বৈঠকটিও ছিল বেশ ঘরোয়া। বিজয় জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁদের সংস্কৃতি ও সিনেমা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

আলোচনা শেষে অমিত শাহ নবদম্পতিকে একটি গণেশ মূর্তি উপহার দেন। বিজয় জানান, উপহার পাওয়া সেই গণেশ মূর্তিটি এখন তাঁদের বাড়ির ঠাকুরঘরে বিশেষ স্থানে শোভা পাচ্ছে।