AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রিয়াঙ্কার ৭ এপ্রিলের শুটিং বাতিল, আর কোন-কোন কাজ থমকে যাবে?

৭ এপ্রিল থেকে টলিপাড়ায় শুটিং বন্ধ! রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয় তালসারিতে শুটিং করতে গিয়ে। প্রযোজনা সংস্থার গাফিলতির বিষয়টি নজরে এসেছে। রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের তরফে তালসারি থানায় গিয়ে এফআইআর দায়ের করা হয়েছে।

প্রিয়াঙ্কার ৭ এপ্রিলের শুটিং বাতিল, আর কোন-কোন কাজ থমকে যাবে?
| Updated on: Apr 06, 2026 | 12:07 PM
Share

৭ এপ্রিল থেকে টলিপাড়ায় শুটিং বন্ধ! রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয় তালসারিতে শুটিং করতে গিয়ে। প্রযোজনা সংস্থার গাফিলতির বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের তরফে তালসারি থানায় গিয়ে এফআইআর দায়ের করা হয়েছে।

পাঁচ এপ্রিল রাতে টলিপাড়ার বিভিন্ন পক্ষ মিলে সিদ্ধান্ত নেওয়া হয়, সাত এপ্রিল থেকে টলিপাড়ায় কর্মবিরতি শুরু হবে। বাংলা ধারাবাহিকের শুটিং যেমন বন্ধ থাকবে, তেমনই সিনেমা, ওয়েব সিরিজের শুটিং বন্ধ হয়ে যাবে। ‘তারকাটা’ ওয়েব সিরিজের শুটিং করছেন বিক্রম চট্টোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। পরিচালক শমীক রায়চৌধুরী TV9 বাংলাকে জানালেন, ”সাত তারিখ শুটিং রাখা হয়েছিল। তবে কর্মবিরতির কারণে এখন তা বাতিল করা হয়েছে। সন্তোষপুর, বেহালা, শালিমারের কিছু লোকেশনে শুটিং হওয়ার কথা ছিল। প্রিয়াঙ্কার (সরকার) থাকার কথা ছিল শুটিংয়ে। তবে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে, তারপর প্রিয়াঙ্কা কবে শুটিং করতে পারবে, তা জানার জন্য আমরাও অপেক্ষা করছি। ওঁর সঙ্গে কথা বলে, পরবর্তী ডেট চেয়ে নেব। তিনদিনের শুটিং বাকি রয়েছে। তিনদিনই প্রিয়াঙ্কার শুটিং নেই। বেশিরভাগ শুটিং রয়েছে বিক্রম চট্টোপাধ্যায়ের। এখন পুরোটাই কর্মবিরতির পর নতুনভাবে সাজানো হবে।”

সাত তারিখ ‘অভিযান’ ছবির শুটিং রাখা হয়েছিল। তারপর নয়-দশ তারিখে শুটিং আছে। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত TV9 বাংলাকে জানালেন, ”যে কারণে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, সেটাকে নৈতিকভাবে আমরা সকলে সমর্থন করছি। শুটিং নতুন করে সাজিয়ে নিতে সমস্যা নেই। সাত তারিখে যিশু সেনগুপ্ত, প্রতীক দত্ত, অরিজিতা চক্রবর্তীর মতো বিভিন্ন শিল্পীদের নিয়ে শুটিং ছিল। নয়-দশ তারিখে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সকলকে নিয়েই শুটিং আছে।”

পরিচালক দুলাল দে ‘ফাঁদ’ ছবির শুটিং করছেন। TV9 বাংলাকে তিনি জানালেন, ”বৃহস্পতিবার শুটিংয়ে ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, ইশা সাহা, অর্জুন চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, সকলেরই থাকার কথা। তবে যে কারণে কর্মবিরতি, সেই সুরক্ষা ব্যবস্থাকে দৃঢ় করা অত্যন্ত প্রয়োজন। প্রয়োজনে নতুন ডেট নিয়ে শুটিং করব।”

সিনেমা-ওয়েব সিরিজের বাইরে ২০টির বেশি বাংলা ধারাবাহিকের শুটিং বন্ধ থাকবে আগামিকাল থেকে। দর্শকরা ধারাবাহিকের নতুন এপিসোড দেখতে পাবেন কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Follow Us
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে