AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR vs PBKS Weather Update: ইডেনে আজ বৃষ্টির পূর্বাভাস, কতক্ষণ অপেক্ষা করবেন আম্পায়াররা? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

Kolkata Knight Riders vs Punjab Kings IPL 2026 Weather Update : বৃষ্টি যদি সমর্থকদের চিন্তা থাকে, নাইট দলের চিন্তা থাকবে তাঁদের দল নিয়ে। কোন যুক্তিতে যে শ্রেয়সকে ছেড়ে দিল কেকেআর, নিজেরাও জানে না। টানা ব্যর্থ অধিনায়ক অজিঙ্ক রাহানে। কোন যুক্তিতে সুনীল নারিন ৮ নম্বরে? উত্তর কে দেবে?

KKR vs PBKS Weather Update: ইডেনে আজ বৃষ্টির পূর্বাভাস, কতক্ষণ অপেক্ষা করবেন আম্পায়াররা? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট
আজ কেকেআরের উপর তুষ্ট হবেন বরুণদেব?Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 06, 2026 | 11:18 AM
Share

কলকাতা : গতবছর আইপিএলে কেকেআর বনাম পাঞ্জাব ম্যাচের বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংস খেলাই হয়নি বৃষ্টির জন্য। আজকেও কি এক জিনিসের পুনরাবৃত্তি হতে চলেছে ? নাকি আজ ইডেন গার্ডেন্সে ফুটবে চার-ছয়ের ফুলঝুরি। রবিবার দুই দলের প্র্যাকটিস থাকলেও বৃষ্টির জন্যে বাতিল হয়ে গিয়েছিল। বিকেলে ইডেন গার্ডেন্স ছিল কভারে ঢাকা। ইতিমধ্যেই চর্চায়, আজকের ইডেনে আবহাওয়ার পূর্বাভাস ঠিক কী।

যা শোনা গিয়েছে, মোট ৮৬ জন মাঠকর্মী তৈরী থাকছেন আজকের ম্যাচের জন্য। সন্ধ্যে ৬টা থেকে বেশ কয়েক দফার জন্য বৃষ্টির কথা থাকলেও ইডেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের মতে, মিনিট চল্লিশেক লাগবে বৃষ্টির পর মাঠ শুকিয়ে যেতে। ইডেনের মাঠ শুকোনোর সিস্টেম যথেষ্ট শক্তিশালী। রয়েছে সুপার সপার। বৃষ্টি যদি হয়, অনায়াসে এক ঘন্টা পিছিয়ে যাবে ম্যাচ।

রাত সাড়ে ৮টা পর্যন্ত অপেক্ষা করা যাবে ২০ ওভারের ম্যাচের জন্য। এরপর থেকেই ওভার কাটার কাজ শুরু হয়ে যাবে। সবথেকে খারাপ সিচুয়েশন ? ১০টা ৫৬ নাগাদ ম্যাচ শুরু হওয়ার সর্বশেষ সময়। তার জন্য টস হতে হবে রাত ১০ টা ৪০ নাগাদ। সর্বনিম্ন খেলা হবে ৫ ওভারের। ১৪ ওভারের ম্যাচ হলে বাদ পড়বে স্ট্র্যাটেজিক টাইম আউট।

বৃষ্টি যদি সমর্থকদের চিন্তা থাকে, নাইট দলের চিন্তা থাকবে তাঁদের দল নিয়ে। কোন যুক্তিতে যে শ্রেয়সকে ছেড়ে দিল কেকেআর, নিজেরাও জানে না। টানা ব্যর্থ অধিনায়ক অজিঙ্ক রাহানে। কোন যুক্তিতে সুনীল নারিন ৮ নম্বরে? টানা ফর্ম নেই বরুণ ও সুনীল। ব্লেসিং মুজারাবানি উইকেট পেলেও রান দিচ্ছেন প্রচুর। উল্টোদিকে, পাঞ্জাবের ব্যাটিং যথেষ্ট শক্তিশালী। রানের মধ্যে আছেন দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং।  আজকে আকাশের বৃষ্টির বদলে কী চার-ছক্কার বৃষ্টি দেখা যাবে ? উত্তর দেবে সময়।

Follow Us
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে