AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ওর ছেলে, ওর মা, ওর পরিবার…’ রাহুলের মৃত্যুতে প্রিয়াঙ্কা লিখলেন

রাজ চক্রবর্তীর 'চিরদিনই তুমি যে আমার' ছবি তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই সময়ই সহ অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে পর্দার প্রেম বাস্তবেও পরিণতি পেয়েছিল। সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন রাহুল। তাঁদের কোল আলো করে আসে একমাত্র সন্তান সহজ বন্দ্যোপাধ্যায়।

'ওর ছেলে, ওর মা, ওর পরিবার...' রাহুলের মৃত্যুতে প্রিয়াঙ্কা লিখলেন
| Updated on: Mar 29, 2026 | 11:15 PM
Share

রবিবার সন্ধ্যায় যে গোটা বাংলা এমন একটা শোকের খবর পাবে তা আন্দাজও করেননি কেউ। গোটা টলিউড শোকস্তব্ধ। অসময়ে অভিনেতা রাহুল অরুণোদয়কে হারিয়ে অনুরাগীরাও আজ ভারাক্রান্ত। বিশ্বাসই করে উঠতে পারছেন না কেউ। তাঁদের প্রিয় রাহুল চিরদিনের… মতো চলে গেলেন। শোকাতুর রাহুলের পরিবার। শোকস্তব্ধ স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ও রাহুলের ছেলে সহজ। রাহুলকে হারিয়ে সোশাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট দিলেন প্রিয়াঙ্কা।

কী লিখলেন রাহুলের চিরদিনের সঙ্গী প্রিয়াঙ্কা?

সোশাল মিডিয়ার পোস্টে প্রিয়াঙ্কা লিখলেন, “এটি আমাদের জন্য এক গভীর শোক এবং চরম হাতাশার সময়। এই কঠিন মুহূর্তে আমরা আন্তরিকভাবে একটু নিরিবিলি পরিবেশ এবং গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি।

Rahul (3)

Priyanka Sarkar’s Social Media Post

এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে একটি শিশু, একজন মা, পুরো পরিবার এবং প্রিয়জনেরা আপ্রাণ চেষ্টা করছেন। আমরা সংবাদমাধ্যমের বন্ধু ও সহকর্মীদের বিনীতভাবে অনুরোধ করছি আমাদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে; কোনওভাবেই আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবেন না এবং আমাদের শান্তিতে শোক পালনের সুযোগ দিন। এই সময়ে আপনাদের সহমর্মিতা ও সমর্থন আমাদের কাছে সবথেকে মূল্যবান।”

রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই সময়ই সহ অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে পর্দার প্রেম বাস্তবেও পরিণতি পেয়েছিল। সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন রাহুল। তাঁদের কোল আলো করে আসে একমাত্র সন্তান সহজ বন্দ্যোপাধ্যায়। যদিও ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদের খবরে মন ভেঙেছিল অনুরাগীদের, তবে ২০২৩ সালে সমস্ত তিক্ততা ভুলে তাঁরা আবার এক হয়েছিলেন। ছেলের ভবিষ্যতের কথা ভেবে এবং নিজেদের ভালোবাসার টানেই তাঁরা নতুন করে সংসার শুরু করেছিলেন। কিন্তু সেই পুনর্মিলনের আনন্দ বেশিদিন স্থায়ী যেন হল না।

Follow Us