AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Actor Rahul Banerjee: ‘রাহুলকে জলে নামতে নিষেধ করা হয়েছিল’, বললেন ধারাবাহিকের ম্যানেজার

Actor Rahul Banerjee passes away: ওই ধারাবাহিকের শুটিংয়ের জন্য তালসারিতে গিয়েছিলেন রাহুল। এদিন শুটিংয়ের পর তিনি সমুদ্রে নেমেছিলেন। ধারাবাহিকের ম্যানেজার শেখর চক্রবর্তী বলেন, "দুর্ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। আমাদের প্যাক আপ হয়ে গিয়েছিল। শিল্পীদের হোটেল থেকে ছাড়ছিলাম। সেইসময় খবর আসে, রাহুল জলে নেমেছেন। ভেসে যাচ্ছেন।"

Actor Rahul Banerjee: 'রাহুলকে জলে নামতে নিষেধ করা হয়েছিল', বললেন ধারাবাহিকের ম্যানেজার
রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে কী বললেন ধারাবাহিকের ম্যানেজার?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 29, 2026 | 9:39 PM
Share

দিঘা: আচমকা খবরটা ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ টলিউড। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই, এই কথাটা কেউ বিশ্বাসই করতে পারছেন না। রাহুলের প্রয়াণের খবর শুনে কেঁদে ফেলছেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। একটি ধারাবাহিকের শুটিংয়ে গিয়ে রবিবার তালসারি বিচে রাহুল কীভাবে জলে ডুবে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। ওই ধারাবাহিকের ম্যানেজার শেখর চক্রবর্তী বললেন, রাহুলকে জলে নামতে নিষেধ করা হয়েছিল। সেকথা না শুনেই অভিনেতা জলে নেমেছিলেন। 

ওই ধারাবাহিকের শুটিংয়ের জন্য তালসারিতে গিয়েছিলেন রাহুল। এদিন শুটিংয়ের পর তিনি সমুদ্রে নেমেছিলেন। ধারাবাহিকের ম্যানেজার শেখর চক্রবর্তী বলেন, “দুর্ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। আমাদের প্যাক আপ হয়ে গিয়েছিল। শিল্পীদের হোটেল থেকে ছাড়ছিলাম। সেইসময় খবর আসে, রাহুল জলে নেমেছেন। ভেসে যাচ্ছেন। আমরা গেলাম। সেফটি বোট ছিল। তাঁকে তোলা হয়। হাসপাতালে আনতে আনতে মারা যান।”

ডুবে যাওয়ার অনেক পরে অভিনেতাকে উদ্ধার করা সম্ভব হয় বলে অনেকে বলছেন। তা নিয়ে শেখর চক্রবর্তী দাবি করেন, “বোট ছিল। সঙ্গে সঙ্গেই তোলা হয়।” এরপরই তিনি বলেন, “রাহুলকে জলে নামতে নিষেধ করা হয়েছিল। তিনি নেমে যান।” এই মুহূর্তে অভিনেতার দেহ দিঘার হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান ওই ধারাবাহিকের ম্যানেজার।

এদিকে, ওই ধারাবাহিকের এদিনের শুটিংয়ের বেশ কয়েকটি ভিডিয়ো সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে, সহ অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে বসে গল্প করছেন রাহুল। তাঁকে খোশমেজাজেই দেখা গিয়েছে। কয়েকঘণ্টা পরই দুর্ঘটনা ঘটে। রাহুলের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা, রাহুল অরুণোদয় ব্যানার্জি হঠাৎ আর আমাদের মধ্যে নেই, এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত। কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল। তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই।”

Follow Us