AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Banerjee: বুকে ব্যথা নিয়েই সমুদ্রের মাঝে চলে যান রাহুল! আজ ঠিক কী হয়েছিল দিঘায়

Actor Rahul's death: দুর্ঘটনা কোথায় ঘটেছে, তা পুলিশ সঠিকভাবে বলতে না চাইলেও জানা গিয়েছে তালসারি নয়, আদতে ওল্ড দিঘা ও নিউ দিঘার মাঝামাঝি সমুদ্র সৈকতে দুর্ঘটনাটি ঘটেছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা সঠিকভাবে বলতে পারেনি পুলিশ। দুর্ঘটনা নাকি অসুস্থতা?

Rahul Banerjee: বুকে ব্যথা নিয়েই সমুদ্রের মাঝে চলে যান রাহুল! আজ ঠিক কী হয়েছিল দিঘায়
Image Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 29, 2026 | 8:37 PM
Share

দিঘা: তরুণ অভিনেতার মৃত্যুর খবর এখনও বিশ্বাস করতে পারছে না টলিপাড়া। মাত্র ৪৩ বছর বয়সে চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সিরিয়াল, সিনেমা, থিয়েটার থেকে শুরু করে পডকাস্ট, রয়ে গেল শুধু তাঁর কাজগুলি। সহকর্মী থেকে অনুরাগী প্রত্যেকেই জানতে চাইছেন, রবিবার বিকেলে দিঘায় ঠিক কী ঘটেছিল। অনেকেই প্রশ্ন তুলছেন, তালসারির জলে তো ডুলে যাওয়া প্রায় অসম্ভব, কী হল তাহলে? তৈরি হচ্ছে নানা জল্পনা।

পুলিশ এই ঘটনা নিয়ে এখনই কিছু বলতে চাইছে না। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আজ, রবিবার শুটিং ছিল না। সিরিয়ালের শুটিং-এর কাজেই বাইরে গিয়েছিলেন তিনি। এদিন বিকেল নাগাদ রাহুল সহ শুটিং টিমের সদস্যরা দিঘার সমুদ্রে নেমেছিলেন। সূত্রের খবর, সমুদ্রে নামার আগে বুকে ব্যাথা অনুভব করেন রাহুল। তবু সমুদ্রে কিছুটা গভীরের দিকে চলে গিয়েছিলেন। তখনই জলে তলিয়ে যান অভিনেতা। দীর্ঘ প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর নুলিয়ারা তাঁকে উদ্ধার করে বলে জানা গিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত্যুর কারণ নিয়ে চিকিৎসকরা কোনও মন্তব্য করতে চাননি। তবে দুর্ঘটনা কোথায় ঘটেছে, তা পুলিশ সঠিকভাবে বলতে না চাইলেও জানা গিয়েছে তালসারি নয়, আদতে ওল্ড দিঘা ও নিউ দিঘার মাঝামাঝি সমুদ্র সৈকতে দুর্ঘটনাটি ঘটেছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা সঠিকভাবে বলতে পারেনি পুলিশ। দুর্ঘটনা নাকি অসুস্থতা? ময়নাতদন্তের রিপোর্ট এলেই তা স্পষ্ট হয়ে যাবে।

Follow Us