AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

​ফ্লপ দিয়ে শুরু, আজ ৯০০ কোটির সম্রাট! বলিউডের এই ‘নেপো কিড’-এর দাপটে কাঁপছে বক্স অফিস

নীল তোয়ালে জড়িয়ে স্ক্রিনে আসা সেই ছিপছিপে তরুণকে দেখে অনেকে ভেবেছিলেন, স্রেফ বংশপরিচয়েই পার পেয়ে যাবেন। কিন্তু বাস্তব ছিল কঠোর। ৪০ কোটি বাজেটের সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল, ঘরে তুলতে পেরেছিল মাত্র ৩৬-৩৯ কোটি টাকা। একজন নবাগতর কাছে এর চেয়ে বড় ধাক্কা আর কিছু হতে পারে না।

​ফ্লপ দিয়ে শুরু, আজ ৯০০ কোটির সম্রাট! বলিউডের এই 'নেপো কিড'-এর দাপটে কাঁপছে বক্স অফিস
| Updated on: Mar 11, 2026 | 7:09 PM
Share

পারিবারিক পদবি ‘কাপুর’। দাদু রাজ কাপুর থেকে বাবা ঋষি কাপুর রুপোলি পর্দার রাজবংশ। কিন্তু জানেন কি, এই রাজপুত্রের শুরুটা হয়েছিল কার্যত শূন্য হাতে? ২০০৭ সালে যখন সঞ্জয় লীলা বনশালি তাঁর ড্রিম প্রজেক্ট ‘সাওয়ারিয়া’র ঘোষণা করেন, তখন গোটা দেশের নজর ছিল ঋষি-পুত্রের দিকে। নীল তোয়ালে জড়িয়ে স্ক্রিনে আসা সেই ছিপছিপে তরুণকে দেখে অনেকে ভেবেছিলেন, স্রেফ বংশপরিচয়েই পার পেয়ে যাবেন। কিন্তু বাস্তব ছিল কঠোর। ৪০ কোটি বাজেটের সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল, ঘরে তুলতে পেরেছিল মাত্র ৩৬-৩৯ কোটি টাকা। একজন নবাগতর কাছে এর চেয়ে বড় ধাক্কা আর কিছু হতে পারে না। কিন্তু আজ, ১৯ বছর পর সেই ‘ফ্লপ’ তকমা ঝেড়ে ফেলে তিনি এখন ভারতীয় সিনেমার সবথেকে দামি তুরুপের তাস।

‘সাওয়ারিয়া’র ব্যর্থতা রণবীরকে ভেঙে দেয়নি, বরং জেদ বাড়িয়ে দিয়েছিল। ২০০৯ সালে ‘ওয়েক আপ সিড’ আর ‘আজব প্রেম কি গজব কাহানি’র সাফল্য তাঁকে বুঝিয়ে দেয়, স্রেফ ড্রামা নয়, শহুরে প্রেম আর নিখাদ কমেডিতেও তিনি অপ্রতিদ্বন্দ্বী। এরপর ইমতিয়াজ আলির ‘রকস্টার’ আর অনুরাগ বসুর ‘বরফি’র মতো ছবিগুলো তাঁকে নিছক এক ‘চকলেট বয়’ থেকে এক ‘পাওয়ারহাউস পারফর্মার’-এ রূপান্তরিত করে। আর তারপর ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো ব্লকবাস্টার ছবি তাঁকে যুবপ্রজন্মের আইকন বানিয়ে দেয়।

​কেরিয়ারে চড়াই-উতরাই সব সময়ই ছিল। কয়েকটা ছবি সেভাবে না চললেও রণবীরের কামব্যাক হয় সবসময় রাজকীয়ভাবে। রাজকুমার হিরানির ‘সঞ্জু’ ছবিতে সঞ্জয় দত্তের চরিত্রে তাঁর ভোলবদল দেখে থমকে গিয়েছিল গোটা দেশ। বিশ্বজুড়ে ৫৮০ কোটির ব্যবসা করে বক্স অফিস ওলটপালট করে দিয়েছিল সেই ছবি। আর সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। ৯০০ কোটির গণ্ডি পেরিয়ে রণবীর এখন বলিউডের আলফা মেল।

​বর্তমানে রণবীরের হাতে রয়েছে তাঁর কেরিয়ারের সবথেকে বড় প্রজেক্ট- নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’। ছবিতে রামের ভূমিকায় নিজেকে তৈরি করতে রণবীর যে পরিশ্রম করছেন, তা নিয়ে বলিউডে চর্চা তুঙ্গে। সীতা হিসেবে দেখা যাবে সাই পল্লবীকে এবং রাবণের চরিত্রে থাকবেন কন্নড় সুপারস্টার যশ। জানা গিয়েছে, ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে প্রথম ভাগ এবং ২০২৭-এ দ্বিতীয় ভাগ। এছাড়া রণবীরকে আবার দেখা যাবে তাঁর মেন্টর বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও।

Follow Us