AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kangana-Shahrukh: শাহরুখের ছবির অফার ফিরিয়ে দেন, স্ট্রাগলের তুলনা টানেন! আবার শাহরুখের প্রসঙ্গ টেনে কী ঘটালেন কঙ্গনা?

Zero Movie Rejection: শাহরুখ খানের ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়া কঙ্গনা রানাউত এবার ‘লক আপ ২’-এর মঞ্চে কিং খানের প্রসঙ্গ টেনে তুলোধোনা করলেন অভিনেতা ধীরাজ ধূপারকে। কী ঘটেছে? কী বলেছেন অভিনেত্রী?

Kangana-Shahrukh: শাহরুখের ছবির অফার ফিরিয়ে দেন, স্ট্রাগলের তুলনা টানেন! আবার শাহরুখের প্রসঙ্গ টেনে কী ঘটালেন কঙ্গনা?
কী ঘটেছে?
| Updated on: Jul 05, 2026 | 6:23 PM
Share

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan)-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করার স্বপ্ন দেখেন বহু অভিনেতা। কিন্তু সেই কিং খানেরই ‘জিরো’ ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। শুধু তাই নয়, অতীতে নিজের স্ট্রাগলের খতিয়ান দিতে গিয়েও তিনি দাবি করেছিলেন, দিল্লির কনভেন্টে পড়া শাহরুখের চেয়ে হিমাচলের প্রত্যন্ত গ্রাম থেকে আসা তাঁর নিজের লড়াই অনেক বেশি কঠিন ছিল। সেই কঙ্গনাই এবার রিয়ালিটি শো ‘লক আপ সিজন ২’-এর মঞ্চে ফের টেনে আনলেন শাহরুখের প্রসঙ্গ। ঠিক কী ঘটেছে?

টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অভিনেতা ধীরাজ ধূপারকে অনেকেই ভালোবেসে ‘টেলিভিশনের শাহরুখ’ বলে ডাকেন। আর এই বিষয়টিই কঙ্গনার মনে খটকা তৈরি করেছিল। ‘লক আপ’-এর মঞ্চে ‘জনতার আওয়াজ’ হয়ে পা রাখতেই প্রথম সপ্তাহের মূল্যায়নে ধীরাজকে কাঠগড়ায় দাঁড় করান সঞ্চালক কঙ্গনা। সোজা সাপটা ভাষায় প্রশ্ন করেন, “তুমি তো নিজেকে শাহরুখ খান বলতে? শাহরুখের মধ্যে সবচেয়ে বড় গুণ কী জানো? ওঁর মধ্যে একটা ‘মেন ক্যারেক্টার এনার্জি’ (নায়কোচিত ভাব) আছে। আর আশ্চর্যের বিষয় হল, তোমার মধ্যে সেই এনার্জিটা বিন্দুমাত্র নেই! তুমি ক্রমশ সাইডলাইন হয়ে যাচ্ছ।”

কঙ্গনার এই মন্তব্যে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে বিনোদন দুনিয়ায়। ধীরাজ অবশ্য নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করেন। কিন্তু শো-এর সহ-সঞ্চালক ফারাহ খানও কঙ্গনার সুরেই সুর মেলান। ফারাহ স্পষ্ট বলেন, শ্রেয়া কালরার সঙ্গে ঝগড়ার সময়টুকু বাদ দিলে ধীরাজের মধ্যে কোনও স্পার্ক দেখা যায়নি। উল্টে সহ-বন্দি রাম কাপুরের আলসেমি এবং নাক ডাকার স্বভাব ধীরাজকেও প্রভাবিত করছে বলে তোপ দাগেন তাঁরা। এমনকি শো-কে গুরুত্ব না দেওয়ার জন্য রাম কাপুরকেও আচ্ছা করে ধমক দেন কঙ্গনা।

এদিকে স্বামীর এই চরম অপমান মেনে নিতে পারেননি ধীরাজের স্ত্রী ভিনি। তিনি সোশাল মিডিয়ায় গর্জে উঠে জানান, ধীরাজ বছরের পর বছর ধরে পুরস্কার জিতে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন, তিনি সস্তা ফুটেজ চান না। তবে প্রথম সপ্তাহে শ্রেষ্ঠা আইয়ার বিদায় নেওয়ার পর এবং সুনীতা আহুজা, শিভাঙ্গী জোশী, হর্ষদ চোপড়াদের উপস্থিতিতে ‘লক আপ’-এর অন্দরমহল যে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, তা বলাই বাহুল্য।

Follow Us
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
গর্ভাবস্থায় টাইফয়েড, রাস্তাতেই প্রসব মৃত শিশুর, চোখে জল আনবে
গর্ভাবস্থায় টাইফয়েড, রাস্তাতেই প্রসব মৃত শিশুর, চোখে জল আনবে
রবিনহুডকে 'আশ্রয় দেওয়া' ১২০০ বছরের গাছ আজ 'প্রাণহীন'
রবিনহুডকে 'আশ্রয় দেওয়া' ১২০০ বছরের গাছ আজ 'প্রাণহীন'
নদীর পাড় দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ
নদীর পাড় দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ