AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPF দিচ্ছে মোটা সুদের টাকা, আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কি না, কীভাবে জানবেন?

How to Check PF Balance: সিস্টেম আপগ্রেডের কারণে EPFO ​​ওয়েবসাইটটি সাত দিন বন্ধ ছিল। ৩ জুলাই, শুক্রবার থেকে তা পুনরায় চালু হয়েছে। তবে, মেম্বার লগ ইন পেজটি ঠিকমতো কাজ না করায় অনেক ব্যবহারকারী এখনও ইউএএন (UAN) পোর্টালে লগইন করতে পারছেন না। বর্তমানে, শুধুমাত্র কয়েকটি পরিষেবা উপলব্ধ রয়েছে।

| Updated on: Jul 05, 2026 | 6:06 PM
Share
পিএফ অ্যাকাউন্ট যাদের আছে, তাদের জন্য রয়েছে বড় সুখবর। ইপিএফও (EPFO) বার্ষিক সুদ জমা দেওয়া শুরু করেছে। পিএফ-এর সুদ কবে জমা হবে, তা জানার জন্য গ্রাহকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন।

1 / 9
জানা গিয়েছে, ৩ জুলাই থেকে পিএফ গ্রাহকদের অ্যাকাউন্টে সুদ জমা পড়তে শুরু করছে। কিছু কিছু অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা জমা পড়ে গিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে সমস্ত পিএফ অ্যাকাউন্টেই টাকা জমা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। 

2 / 9
গত মার্চ মাসে ইপিএফও ৮.২৫ শতাংশ বার্ষিক সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর অনুমোদনের জন্য এটি কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অনুমোদনের পর, ইপিএফও-র তরফে গ্রাহকদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা করতে শুরু করেছে।

3 / 9
তবে বর্তমানে ইপিএফও পোর্টালে (EPFO Portal) পাসবুক অ্যাক্সেস স্থগিত করা হয়েছে। পাসবুক পরিষেবা পুনরায় চালু হতে আরও কিছু সময় লাগতে পারে। তবে চিন্তা নেই, পিএফ ব্যালেন্স চেক করার অনেক অপশন আছে।

4 / 9
আপনি মিসড কলের মাধ্যমে পিএফ ব্যালেন্স চেক করতে পারেন। ইউএএন (UAN)-এর সঙ্গে লিঙ্ক করা রেজিস্টার মোবাইল নম্বর থেকে 9966044425 নম্বরে একটি মিসড কল দিলে, কয়েক সেকেন্ডের মধ্যে  মোবাইলে একটি টেক্সট মেসেজের মাধ্যমে ব্যালেন্সের ডিটেইল চলে আসে।

5 / 9
 এসএমএস-এর মাধ্যমেও পিএফ ব্যালেন্স চেক করা যায়। রেজিস্টার মোবাইল নম্বর থেকে EPFOHO UAN LAN ফরম্যাটে একটি মেসেজ পাঠান। তাহলেই টেক্সট মেসেজে পিএফ ব্যালেন্স চলে আসবে।

6 / 9
প্রসঙ্গত, সিস্টেম আপগ্রেডের কারণে EPFO ​​ওয়েবসাইটটি সাত দিন বন্ধ ছিল। ৩ জুলাই, শুক্রবার থেকে তা পুনরায় চালু হয়েছে। তবে, মেম্বার লগ ইন পেজটি ঠিকমতো কাজ না করায় অনেক ব্যবহারকারী এখনও ইউএএন (UAN) পোর্টালে লগইন করতে পারছেন না। বর্তমানে, শুধুমাত্র কয়েকটি পরিষেবা উপলব্ধ রয়েছে।

7 / 9
EPFO ​​জানিয়েছে যে বাকি পরিষেবাগুলি পর্যায়ক্রমে চালু করা হবে। এতে আরও দুই সপ্তাহ সময় লাগতে পারে। যেহেতু পাসবুক পরিষেবা এখনও চালু হয়নি, তাই গ্রাহকরা জানতে পারছেন না যে সুদ জমা হয়েছে কি না।

8 / 9
তবে, মিসড কল এবং এসএমএস পদ্ধতির মাধ্যমে পিএফ অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে এবং সুদের টাকা জমা পড়েছে কি না, তা জানা সম্ভব। 

9 / 9
Follow Us