AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আমার মৃত্যুর আগে অরাজকতা কমবে, আশা করি:ঋতুপর্ণা

Rituparna Sengupta: মরণোত্তর দেহদান করেছিলেন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু আরজি কর কাণ্ডের পর মর্গে মৃতদেহ ঘিরে বিভিন্ন দুর্নীতির কথা সামনে আসছে। মৃতদেহ নিয়ে কোনও অ্যাডাল্ট ফিল্ম শুট করা হচ্ছে কিনা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনা কি ভয় জাগাচ্ছে নায়িকার মনে? জানালেন TV9 বাংলাকে।

আমার মৃত্যুর আগে অরাজকতা কমবে, আশা করি:ঋতুপর্ণা
| Edited By: | Updated on: Sep 14, 2024 | 12:39 PM
Share

মরণোত্তর দেহদান করেছিলেন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু আরজি কর কাণ্ডের পর মর্গে মৃতদেহ ঘিরে বিভিন্ন দুর্নীতির কথা সামনে আসছে। মৃতদেহ নিয়ে কোনও অ্যাডাল্ট ফিল্ম শুট করা হচ্ছে কিনা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনা কি ভয় জাগাচ্ছে নায়িকার মনে? জানালেন TV9 বাংলাকে।

মরণোত্তর দেহদান করে উদাহরণ তৈরি করেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ২০১৪ সালে এই পদক্ষেপ করেছিলেন নায়িকা। চুক্তিপত্রে স্বাক্ষরের ছবি রেখে দিয়েছেন নিজের কাছে যত্ন করে। TV9 বাংলার তরফে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, আরজি করে মৃতদেহ ঘিরে বিভিন্ন দুর্নীতির পর তিনি কি মনে করছেন, মরণোত্তর দেহদান না করলেই হত?

ঋতুপর্ণা বললেন, ‘আমি মনে করি আরও কিছুটা সময় আছে। আমার মৃত্যুর আগে অরাজকতা কমবে, সেটুকু আশা রাখি।’ এরপর অভিনেত্রী যোগ করলেন, ‘মরণোত্তর দেহদান করা নিয়ে অনেকেই বিভ্রান্তিতে ভোগেন। তবে আমার মধ্যে এমন কোনও বিভ্রান্তি ছিল না। পরিবারের মানুষদের দেখেই উদ্বুদ্ধ হয়েছিলাম। আমার পিসি, পিসেমশাই সকলেই মরণোত্তর দেহদান করেছেন।’ এখন কি মনে হচ্ছে, এমন পদক্ষেপ না করলেই ভালো হত?

ঋতুপর্ণা খোলসা করলেন, ‘সেটা মনে হয় না। আমি একদম অন্তর থেকে এই পদক্ষেপ করেছিলাম। কারণ কারও উপকারে আসতে পারলে ভালো লাগে। মৃত্যুর পরও এই পদক্ষেপের জন্য যদি সমাজের উপকার হয়, আমার ভালো লাগবে।’ এই কথার ফাঁকেই নায়িকা জানালেন, যাবতীয় দুর্নীতি দূর হোক, সেটা তিনি চান। নির্যাতিতার ধর্ষকের শাস্তির জন্যও অপেক্ষা করছেন তিনি। লক্ষণীয় টলিপাড়ায় আরও অনেকে মরণোত্তর দেহদান নিয়ে ভীত। শুধু বেঁচে থাকার সময়ে নয়, মৃত্যুর পরও মৃতদেহের সুরক্ষা নিয়ে এবার চিন্তা করার সময় এসেছে, এমন মতের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অপরাজিতা আঢ্য। পরিচালক সুব্রত সেন যে এই ব্যাপারটি নিয়ে আতঙ্কে ভুগছেন, সে কথা স্পষ্ট করেছেন সমাজ মাধ্যমেই। নায়িকা ঋতুপর্ণা এই মুহূর্তে দেশের বাইরে। তিনি যে শহরে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আজও সামিল, তা স্পষ্ট।

Follow Us
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?