AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভেঙে পড়েছেন সায়নী, মা’কে হারিয়ে কার শরণাপন্ন যুবনেত্রী?

Saayoni Ghosh: গতকাল অর্থাৎ সোমবার শহরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় অভিনেত্রী তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের মা সুদীপা ঘোষের। গত রবিরার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।

ভেঙে পড়েছেন সায়নী, মা'কে হারিয়ে কার শরণাপন্ন যুবনেত্রী?
মা'কে হারিয়ে কার শরণাপন্ন যুবনেত্রী?
| Updated on: Jan 16, 2024 | 2:26 PM
Share

মাত্র একদিন হয়েছে মা’কে হারিয়েছেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। বাবা-মায়ের একমাত্র মেয়ে তিনি। এই ঘটনায় কার্যত ভেঙে পড়েছেন তিনি। এ যাবৎ মায়ের অসুস্থতা নিয়ে একটি বাক্যও প্রকাশ্যে না বললেও মা চলে যাওয়ার পর অবশেষে মুখ খুলেছেন তিনি। একই সঙ্গে শরণাপন্ন হয়েছেন এমন এক ব্যক্তিত্বের যিনি সুখে-দুঃখে, রাগে-অনুরাগের সকলেরই সঙ্গী হন সব সময়। তিনি আর কেউ নন, রবীন্দ্রনাথ ঠাকুর।

তাঁরই বিখ্যাত গানের দু’টি লাইন তুলে ধরে মায়ের সঙ্গে এক মিষ্টি মুহূর্ত শেয়ার করে সায়নী লিখেছেন, “আর কি কখনও কবে, এমন সন্ধ্যা হবে? জনমের মতো হায়, হয়ে গেল হারা” ক্লান্ত সায়নী নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন মায়ের কোলে। হাসিমুখে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মা। হাজার বার চাইলেও যে এই মুহূর্ত আর ফিরে পাবেন না সায়নী। মা-ই যে চলে গিয়েছেন ঘুমের দেশে। তবু দায়িত্ব বড় দায়! সামনেই নির্বাচন, সায়নীর কাঁধে এই বার তাঁর দল সঁপে দিয়েছে গুরুদায়িত্ব। তাঁর ঘনিষ্ঠ মহল জানাচ্ছে খুব শীঘ্রই কর্মসূচী শুরু হবে তাঁর।

View this post on Instagram

A post shared by Saayoni Ghosh (@sayanigh)

গতকাল অর্থাৎ সোমবার শহরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় অভিনেত্রী তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের মা সুদীপা ঘোষের। গত রবিরার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসা চলছিল তাঁর। চিকিৎসার সেভাবে সুযোগ না দিয়েই চলে গিয়েছেন সুদীপা দেবী। রেখে গিয়েছেন তাঁর মেয়েকে। অভিনয়ের জগৎ হোক অথবা রাজনৈতিক কেরিয়ার– সব সময়েই মা’কে পাশে পেয়েছেন সায়নী। অসুস্থ অবস্থাতেও তাঁর মায়ের মুখে শোনা গিয়েছে সায়নীর দলের স্লোগান ‘খেলা হবে’। দ্রুত শোক কাটিয়ে উঠে সায়নী আবার ঘুরে দাঁড়াক, আপাতত এমনটাই চাইছেন তাঁর কাছের মানুষেরা।

Follow Us