CBSE Board Exam 2027: প্রকাশিত CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, কবে কোন বিষয়ের পরীক্ষা? রইল সম্পূর্ণ তালিকা
CBSE Board Exam Dates: আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ৯ মার্চ। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলবে ৯ এপ্রিল পর্যন্ত। সিবিএসই-র এই দুই পরীক্ষায় সব মিলিয়ে প্রায় ৪৬ লক্ষ পড়ুয়া অংশ নিতে চলেছে। কোন দিন কোন বিষয়ের পরীক্ষা হবে, এক নজরে দেখে নিন দশম ও দ্বাদশ শ্রেণির সম্পূর্ণ পরীক্ষার সূচি।

নয়া দিল্লি: পড়ুয়াদের জন্য বড় খবর। দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষার সূচি প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ৯ মার্চ। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলবে ৯ এপ্রিল পর্যন্ত। সিবিএসই-র এই দুই পরীক্ষায় সব মিলিয়ে প্রায় ৪৬ লক্ষ পড়ুয়া অংশ নিতে চলেছে।
কোন দিন কোন বিষয়ের পরীক্ষা হবে, এক নজরে দেখে নিন দশম ও দ্বাদশ শ্রেণির সম্পূর্ণ পরীক্ষার সূচি।
পরীক্ষার সূচি ২০২৭
| তারিখ | পরীক্ষার সময় | বিষয় |
|---|---|---|
| ১৬ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ | পেন্টিং |
| ১৭ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | ম্যাথমেটিক্স স্ট্যান্ডার্ড ও ম্যাথমেটিক্স বেসিক |
| ১৮ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ | ডেটা সায়েন্স-সহ অন্যান্য বিষয় |
| ১৯ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | হোম সায়েন্স |
| ২০ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | এলিমেন্টস অফ বিজনেস ও উর্দু কোর্স বি |
| ২২ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | সায়েন্স |
| ২৩ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | ইন্ট্রোডাকশন অফ ট্যুরিজম |
| ২৪ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ | কম্পিউটার অ্যাপ্লিকেশন, AI ও IT |
| ২৫ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ | অ্যাগ্রিকালচার-সহ অন্যান্য ভোকেশনাল বিষয় |
| ২৬ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | ইংরেজি লিটারেচার অ্যান্ড কমিউনিকেশন |
| ২৭ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | সিন্ধি, মালয়ালম-সহ অন্যান্য ভাষা |
| ১ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | আরবি, সংস্কৃত-সহ অন্যান্য ভাষা |
| ২ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ | ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্রেনার |
| ৩ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | হিন্দি কোর্স এ ও বি |
| ৪ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | উর্দু কোর্স এ, পঞ্জাবি, বাংলা, তামিল, মারাঠি ও গুজরাতি |
| ৫ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ (কিছু বিষয়ের ক্ষেত্রে দুপুর ১:৩০) | রুশ, ফারসি ও হিন্দুস্তানি ভোকাল মিউজিক |
| ৬ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | ফরাসি |
| ৮ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | সোশ্যাল সায়েন্স |
| ৯ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | তিব্বতি, জার্মান-সহ অন্যান্য ভাষা |
দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সূচি ২০২৭
| তারিখ | পরীক্ষার সময় | বিষয় |
|---|---|---|
| ১৬ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | ফিজিক্স |
| ১৭ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, বিউটি অ্যান্ড ওয়েলনেস, হর্টিকালচার |
| ১৭ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ | ভরতনাট্যম, কুচিপুড়ি-সহ অন্যান্য নৃত্য |
| ১৮ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | ফিজিক্যাল এডুকেশন |
| ১৯ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | বায়োটেকনোলজি, শর্টহ্যান্ড হিন্দি ও ইংরেজি |
| ২০ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | ইলেকট্রিক্যাল টেকনোলজি, মাস মিডিয়া স্টাডিজ |
| ২০ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ | ডিজাইন থিঙ্কিং অ্যান্ড ইনোভেশন |
| ২২ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | NCC, অটোমোটিভ, ফ্যাশন স্টাডিজ |
| ২৩ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | অ্যাকাউন্ট্যান্সি |
| ২৪ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ | পেন্টিং, গ্রাফিক্স |
| ২৫ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | জিওগ্রাফি |
| ২৬ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স |
| ২৬ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ | আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন |
| ২৭ ফেব্রুয়ারি | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | কেমিস্ট্রি |
| ১ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | উর্দু ইলেকটিভ, সংস্কৃত ইলেকটিভ |
| ১ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ | কর্নাটক মিউজিক ভোকাল |
| ২ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | সাইকোলজি |
| ৩ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | পঞ্জাবি, বাংলা, তামিল, তেলুগু-সহ অন্যান্য ভাষা |
| ৪ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | ফ্রন্ট অফিস অপারেশন |
| ৪ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ | যোগ |
| ৫ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | ইংরেজি ইলেকটিভ ও ইংরেজি কোর |
| ৬ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | ফুড প্রোডাকশন ও হেলথ কেয়ার |
| ৬ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ | ডিজাইন |
| ৮ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | ট্যুরিজম, এয়ার কন্ডিশনিং |
| ৯ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স |
| ১১ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | হোম সায়েন্স |
| ১২ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | টাইপোগ্রাফি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন |
| ১৩ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | হিন্দি ইলেকটিভ ও হিন্দি কোর |
| ১৫ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ | হিন্দুস্তানি মিউজিক ভোকাল |
| ১৬ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | ইকোনমিক্স |
| ১৭ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ | ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্রেনার |
| ১৮ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | মার্কেটিং |
| ১৯ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | পলিটিক্যাল সায়েন্স |
| ২০ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | AI |
| ২২ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | নলেজ ট্র্যাডিশন অ্যান্ড প্র্যাকটিস অফ ইন্ডিয়া, ভোটি, ব্যাঙ্কিং, ইলেকট্রনিক টেকনোলজি |
| ২৪ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ | কথক |
| ২৫ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | বায়োলজি |
| ২৭ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | হিস্ট্রি |
| ২৯ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | ফিনান্সিয়াল মার্কেট ম্যানেজমেন্ট, অ্যাগ্রিকালচার |
| ৩০ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | সোশিওলজি |
| ৩১ মার্চ | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি |
| ১ এপ্রিল | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | বিজনেস স্টাডিজ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন |
| ৬ এপ্রিল | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | সংস্কৃত কোর, ট্যাক্সেশন |
| ৭ এপ্রিল | সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ | মাল্টিমিডিয়া, ডেটা সায়েন্স |
| ৭ এপ্রিল | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | টেক্সটাইল ডিজাইন |
| ৮ এপ্রিল | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | লিগ্যাল স্টাডিজ |
| ৯ এপ্রিল | সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ | রিটেল, ওয়েব অ্যাপ্লিকেশন |
দশম শ্রেণির দ্বিতীয় পরীক্ষার সূচি প্রকাশিত হয়নি
সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের মূল বোর্ড পরীক্ষার সূচি প্রকাশ করলেও দশম শ্রেণির দ্বিতীয় পরীক্ষার দিনক্ষণ এখনও ঘোষণা করেনি। মনে করা হচ্ছে, পরবর্তী সময়ে এই পরীক্ষার আলাদা সূচি প্রকাশ করবে বোর্ড।
উল্লেখ্য, ২০২৬ সাল থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বছরে দু’বার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। ফলে ২০২৭ সালেও মূল পরীক্ষার পাশাপাশি দ্বিতীয় পরীক্ষায় বসার সুযোগ পাবেন পড়ুয়ারা। তবে সেই পরীক্ষার দিনক্ষণ জানতে আপাতত বোর্ডের পরবর্তী বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে।
