একই চরিত্র, নতুন মুখ! ‘কল্কি ২’-তে দীপিকার বিকল্প কি তবে সাই পল্লবী?
ত্রের খবর পারিশ্রমিক ও শুটিংয়ের সময় নিয়ে নির্মাতাদের সঙ্গে দীপিকার বনিবনা না হওয়ায় এই রদবদল। দীপিকা নাকি সিক্যুয়েলের জন্য ৩৫ শতাংশ বেশি টাকা এবং দৈনিক মাত্র ৮ ঘণ্টা কাজের দাবি করেছিলেন। প্রোডাকশন হাউসের সঙ্গে এই দর কষাকষিতে শেষমেশ ইতি পড়ে দীপিকার বিদায়ে।

‘কল্কি ২৮৯৮ এডি’-র সেই রহস্যময়ী ‘সুমতি’ মনে আছে তো? যার গর্ভে বেড়ে উঠছে আগামীর আশা? সেই গুরুত্বপূর্ণ চরিত্রে আর দেখা যাবে না দীপিকা পাড়ুকোনকে। গত বছর থেকেই দীপিকার প্রজেক্ট ছাড়ার খবরে সরগরম ছিল বিনোদন দুনিয়া। কিন্তু প্রশ্ন ছিল একটাই— দীপিকার বিকল্প কে? আদতেও কী দীপিকার পরিবর্তে অন্য কেউ আসবেন,না সুমতি চরিত্রটাই বাদ চলে যাবে- এমনটাও ভাবছিলেন অনেকে। সেই সময় জল্পনা থাকলেও এবার বিষয়টি একপ্রকার পরিষ্কার। অবশেষে সেই ধোঁয়াশা কাটল। টিনসেল টাউনের খবর, দীপিকার ছেড়ে যাওয়া সিংহাসনে বসতে চলেছেন দক্ষিণী সিনেমার পাওয়ারহাউস পারফর্মার সাই পল্লবী।
কেন দীপিকার জায়গায় সাই পল্লবী?
সুত্রের খবর পারিশ্রমিক ও শুটিংয়ের সময় নিয়ে নির্মাতাদের সঙ্গে দীপিকার বনিবনা না হওয়ায় এই রদবদল। দীপিকা নাকি সিক্যুয়েলের জন্য ৩৫ শতাংশ বেশি টাকা এবং দৈনিক মাত্র ৮ ঘণ্টা কাজের দাবি করেছিলেন। প্রোডাকশন হাউজের সঙ্গে এই দর কষাকষিতে শেষমেশ ইতি পড়ে দীপিকার বিদায়ে। আর ঠিক সেই জায়গাতেই নির্মাতাদের প্রথম পছন্দ হয়ে ওঠেন সাই পল্লবী। ছিমছাম লুক অথচ পর্দায় দাপুটে অভিনয়— সুমতির চরিত্রের জন্য সাই পল্লবীই এখন নির্মাতাদের পছন্দের।
চরিত্রটি কেন বাদ পড়ল না?
অনেকেই ভেবেছিলেন দীপিকা নেই মানে হয়তো সুমতির গল্পে ইতি টানা হবে। কিন্তু ‘কল্কি ২’ টিম স্পষ্ট জানিয়ে দিয়েছে, চরিত্রটি গল্পের মেরুদণ্ড। তাই দীপিকা না থাকলেও চরিত্রটি থাকছেই। বলিপাড়ার অন্দরের খবর, সাই পল্লবী ইতিমধ্যেই এই হাই-ভোল্টেজ প্রজেক্টে সই করেছেন। প্রভাসের সঙ্গে তাঁর নতুন স্ক্রিন কেমিস্ট্রি দেখার জন্য এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে দর্শকদের মধ্যে।
দীপিকা এই বিদায় নিয়ে খুব বেশি মুখ না খুললেও, এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি তাঁর লড়াইটা সব সময় মর্যাদার সঙ্গে লড়তে পছন্দ করেন। অন্যদিকে, নির্মাতাদের দাবি ছিল ‘কল্কি’র মতো সিনেমার জন্য যে পরিমাণ সময় ও একাগ্রতা প্রয়োজন, তা বজায় রাখা জরুরি। পল্লবীকে সুমতি চরিত্রে কতটা মেনে নিতে পারবে দর্শক? সেই উত্তর সময় বলবে।
