AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

​জুটি বাঁধছেন নয়নতারা-সলমন! পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে

শোনা গিয়েছিল, এই ছবির জন্য সলমন নাকি ১২০ কোটি টাকা হাঁকিয়েছেন। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে অন্য কথা। ভাইজান এবার হেঁটেছেন একটু অন্য পথে। কোনও ধরাবাঁধা পারিশ্রমিক নয়, বরং সিনেমার লাভের অংশ বা ‘প্রফিট শেয়ারিং’ এর চুক্তি সেরেছেন তিনি। অর্থাৎ ছবি বক্স অফিসে যত লক্ষ্মীলাভ করবে, সলমনের পকেটে আসবে তত বড় অঙ্কের চেক।

​জুটি বাঁধছেন নয়নতারা-সলমন! পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে
| Updated on: Apr 02, 2026 | 5:20 PM
Share

বলিউডের বক্স অফিসে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না সলমন খানের। তাঁর শেষ ছবি ‘সিকান্দার’ মুখ থুবড়ে পড়ার পর থেকেই একটা জবরদস্ত হিটের অপেক্ষায় রয়েছেন ‘ভাইজান’। তবে তাতে কী! ফ্লপ দিলেই কি আর সলমনের দর কমে? একদমই নয়। বরং নতুন ছবি নিয়ে এরমধ্যেই উত্তাপ বাড়াতে শুরু করেছেন তিনি। পরিচালক বামশী পেডিপল্লী এবং প্রযোজক দিল রাজুর নতুন অ্যাকশন ধামাকার জন্য এবার কোমর বেঁধে নামছেন সলমন। আর সেখানেই যোগ দিয়েছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। তবে চমক শুধু কাস্টিংয়ে নয়, চমক রয়েছে তাঁদের পারিশ্রমিকের অঙ্কেও। এই ছবির জন্য কত টাকা পারিশ্রমিক চেয়েছেন নয়নতারা সলমন?

শোনা গিয়েছিল, এই ছবির জন্য সলমন নাকি ১২০ কোটি টাকা হাঁকিয়েছেন। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে অন্য কথা। ভাইজান এবার হেঁটেছেন একটু অন্য পথে। কোনও ধরাবাঁধা পারিশ্রমিক নয়, বরং সিনেমার লাভের অংশ বা ‘প্রফিট শেয়ারিং’ এর চুক্তি সেরেছেন তিনি। অর্থাৎ ছবি বক্স অফিসে যত লক্ষ্মীলাভ করবে, সলমনের পকেটে আসবে তত বড় অঙ্কের চেক। এর সঙ্গে ছবির মিউজিক, স্যাটেলাইট এবং ডিজিটাল রাইটস থেকেও আয়ের একটা বড় অংশ সলমনের জন্য বরাদ্দ থাকছে। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে ছবি হিট হোক বা ফ্লপ, সলমন নিজের দর কমানোয় বিশ্বাসী নন একেবারেই।

​নয়নতারার ভাগ্যে কত?

অন্যদিকে, ‘জওয়ান’-এর আকাশছোঁয়া সাফল্যের পর নয়নতারা এখন বলিউডেও বেশ পরিচিত নাম। শোনা যাচ্ছে, সলমনের বিপরীতে অভিনয়ের জন্য নয়নতারাকে দেওয়া হচ্ছে প্রায় ১০ কোটি টাকা। যদিও দক্ষিণ ভারতের এই দাপুটে অভিনেত্রী সাধারণত ১২ থেকে ১৮ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে ‘টক্সিক’-এর মতো বড় প্রজেক্টের ভিড়ে সলমনের সঙ্গে এই অ্যাকশন ড্রামা তাঁর কেরিয়ার-এ নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এরমধ্যেই অবশ্য সলমনের টিমের সঙ্গে তাঁর কাজের কথা চূড়ান্ত হয়ে গিয়েছে।

শোনা যাচ্ছে, এই ছবিতে অরবিন্দ স্বামীকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। তবে দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন— সলমনের ‘মাতৃভূমি’ (আগে যার নাম ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’) কবে আসবে? ১৭ এপ্রিল ছবিটির মুক্তির কথা থাকলেও অতিরিক্ত কিছু দৃশ্য যোগ করার কারণে তা পিছিয়ে গিয়েছে। সম্ভবত মে অথবা অগস্ট মাসে বড় পর্দায় দেখা যেতে পারে ‘মাতৃভূমি’। আর তার রেশ কাটতে না কাটতেই শুরু হবে নয়নতারা-সলমন জুটির এই নতুন অ্যাকশন প্যাকেজের ধামাকা। কারণ এই সিনেমার চিত্রনাট্য নিয়ে কখনওই কোনও খামতি রাখতে চান না নির্মাতারা।

​সব মিলিয়ে, বক্স অফিসের ম্যাজিক ফেরাতে মরিয়া সলমন এবার তুরুপের তাস করেছেন দক্ষিণী সেনসেশন নয়নতারাকে। এখন দেখার, এই হাই-ভোল্টেজ জুটি রুপোলি পর্দায় কত কোটি টাকার ব্যবসা করতে পারে। সলমনের এই নতুন ইনিংস যে ভক্তদের মনে নতুন করে আশার আলো জাগিয়েছে, তা বলাই বাহুল্য।

Follow Us