AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বস্তির ছেলে আমি, সবার সঙ্গে লড়াই করে আমার হাতটা ধরেছিল সোনালি: শঙ্কর চক্রবর্তী

Shankar Chakraborty: বাবাকে হারানোর পর মাকে নিয়ে বস্তিতে থাকতেন শঙ্কর। কোনওমতে সংসার চালাতেন। সেই সময় অভিনেত্রী সোনালি চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং এই সোনালির জন্যই জীবনে অনেকখানি আলো দেখতে পেয়েছিলেন শঙ্কর।

বস্তির ছেলে আমি, সবার সঙ্গে লড়াই করে আমার হাতটা ধরেছিল সোনালি: শঙ্কর চক্রবর্তী
সোনালি-শঙ্কর।
| Updated on: Feb 07, 2024 | 4:40 PM
Share

শৈশবে বাবা মারা যাওয়ার পর অথৈ জলে পড়েছিলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। বাড়ি ভাড়া দেওয়ার টাকা ছিল না তাঁর পকেটে। মাকে সঙ্গে নিয়ে শুরু হয় অভিনেতার জীবন যুদ্ধে। দিনের বেলায় স্কুলে যেতেন, রাতে কাজ করতেন কারখানায়। ক্লাসে ঘুমিয়ে পড়তেন ক্লান্ত শঙ্কর। মাস্টার মশাই চুলের মুঠি ধরে তাঁকে টেনে তুলে জিজ্ঞেস করতেন, ‘চুরি করিস নাকি’। মাকে নিয়ে বস্তিতে থাকতেন শঙ্কর। কোনওমতে সংসার চালাতেন। সেই সময় অভিনেত্রী সোনালি চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং এই সোনালির জন্যই জীবনে অনেকখানি আলো দেখতে পেয়েছিলেন শঙ্কর।

সেই কঠিন দিনগুলোয় সোনালি তাঁকে হাত ধরে টেনে উপরে তুলেছিলেন। সেই লড়াইয়ের কথা শঙ্কর নিজে জানিয়েছেন এক সাক্ষাৎকারে। জানিয়েছেন, গান শিখিয়ে যা সোনালি উপার্জন করতেন, সবই তিনি তুলে দিতেন শঙ্করের হাতে। একটা সময় বাড়ি থেকে সেই সম্পর্ক কিছু থেকেই মেনে নেওয়া হয়নি। গোটা পরিবারের বিরুদ্ধে গিয়ে শঙ্করকে বিয়ে করেছিলেন সোনালি। ২০২২ সালে ক্যানসারের কাছে হেরে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। সেই থেকে একাকী জীবন কাটাচ্ছেন শঙ্কর।

শঙ্কর আক্ষেপের সুরে বলেছেন, তাঁকে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি ঠিক মতো ব্যবহার করতে পারেনি। তাঁকে অনেকগুলো বছর সিনেমায় কাজ দেওয়া হয়নি। ২০০৯ সালের পর সম্পূর্ণ বসে গিয়েছিলেন শঙ্কর। বলেন, “সিনেমায় কাজ হারাতে শুরু করি। এখন কেবলই সিরিয়ালে কাজ করছি। আর কোত্থাও না…”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?