AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Arunoday: রাহুলের মৃত্যুতে প্রতিবাদের মাঝে লীনার প্রযোজনা সংস্থার ঢালাও প্রশংসা অভিনেতার, জানেন কে?

Tollywood actor on Leena Ganguly's Production House: 'ভোলে বাবা পার করেগা'র প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট-এর বিরুদ্ধে গর্জে উঠেছে ইন্ডাস্ট্রি। প্রশ্ন উঠেছে, শুটিং ফ্লোরে কেন সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি? তবে যখন ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষই লীনা গঙ্গোপাধ্য়ায়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কথা বলছেন, ঠিক সেই সময় লীনার পাশে দাঁড়ালেন টলিউড অভিনেতা ভিভান ঘোষ।

Rahul Arunoday: রাহুলের মৃত্যুতে প্রতিবাদের মাঝে লীনার প্রযোজনা সংস্থার ঢালাও প্রশংসা অভিনেতার, জানেন কে?
| Updated on: Apr 06, 2026 | 4:08 PM
Share

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর বিচার চেয়ে প্রতিবাদে মুখর গোটা টলিউড। শনিবার টলিউড তারকাদের প্রতিবাদী মিছিলও দেখেছে তিলোত্তমা। ‘ভোলে বাবা পার করেগা’র প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট-এর বিরুদ্ধে গর্জে উঠেছে ইন্ডাস্ট্রি। প্রশ্ন উঠেছে, শুটিং ফ্লোরে কেন সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি? তবে যখন ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষই লীনা গঙ্গোপাধ্য়ায়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কথা বলছেন, ঠিক সেই সময় লীনার পাশে দাঁড়ালেন টলিউড অভিনেতা ভিভান ঘোষ। রাহুলের মৃত্য়ুতে শোকজ্ঞাপন করেও, লীনার প্রযোজনা সংস্থার ঢালাও প্রশংসা করলেন চিরসখা ধারাবাহিকের অভিনেতা।

কী লিখলেন ভিভান?

ফেসবুকে ভিভান লিখলেন, ” নমস্কার সকলকে বেশ কিছু দিন ধরে আমাদের মনের মধ্যে একটা কষ্ট চলছে আমরা সকলেই জানি। রাহুলের দা আমাদের ছেড়ে চলে গেছে। রাহুল দার সাথে আলাপ 12 বছরের কিন্তু বন্ধুত্ব লাস্ট 1 মাস। অনেক আড্ডা মেরেছি সেই স্মৃতি গুলো এখনো তাজা। তার মৃত্যু নিয়ে নানান লোক নানান কথা বলছে, তদন্ত ও চলছে। পুলিশ তার কাজ করবে সম্পূর্ণ ভরসা আছে। কিন্তু বেশ কিছু জিনিস কয়েকদিন ধরে চোখে পড়ছে। লীনা গাঙ্গুলি এবং ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউজের ব্যাপারে। সেই ব্যাপারে কয়েকটা কথা বলতে চাই।

Rahul Banerjee (13)

এরপরই ভিভান তাঁর পোস্টে, লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের ঢালাও প্রশংসা করে লেখেন, ”এমন টা নয় যে আমি এই প্রোডাকশন এ অনেক দিন ধরে কাজ করি। চিরসখা আমার প্রথম এদের সাথে কাজ। হয়তো আগামীতেও অন্য কোথাও কাজ করব। কিন্তু ম্যাজিক মোমেন্টসে লাস্ট দের বছর কাজ করে আমার অভিজ্ঞতা। 1.আর্টিস্ট দের যা সম্মান দেয় অন্য কোনো হাউস দেয়না। 2. কমফোর্ট জোন আছে বলেই সাবিত্রী চ্যাটার্জী ও মাধবী মুখার্জী এর মতন আর্টিস্টরা শুধু ম্যাজিক মোমেন্টস এই কাজ করে। 3.লীনা গাঙ্গুলির সাথে কাজ করার জন্য সকলে উদগ্রীব থাকে। এই কথা গুলো না বললে নিজেকে কেমন দোষী দোষী লাগছিলো। এখন আমরা সকলেই জানি ইন্ডাস্ট্রি তে কর্ম বিরতি হবে। আমাদেরই স্বার্থে। সেফটি সিকিউরিটি পারপাসে। এটা খুব এ ভালো উদ্যোগ। আগেই নেওয়া উচিত ছিল। আশা করি ভবিষ্যৎ এ এই রকম এক্সিডেন্ট র হবে না। আমরা প্রত্যেকে রাহুলদার পরিবারের প্রতি সংবেদনশীল ও সমব্যথী।” কয়েক মিনিট পরে অবশ্য় এই পোস্টটি ডিলিটও করে দেন অভিনেতা।

Leena Ganguly (1)

অভিনেতা ভিভান ঘোষ। Photo: Facebook

উল্লেখ্য, আগামী মঙ্গলবার থেকে টলিপাড়ায় বন্ধ হয়ে যাচ্ছে যাবতীয় শুটিং! রবিবার বিকেল পাঁচটার সময়ে আর্টিস্টস ফোরামের সদস্যরা পৌঁছে যান টেকনিশিয়ান্স স্টুডিয়োতে। চলে আসেন প্রযোজকরা। তারই সঙ্গে উপস্থিত হল টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন চ্যানেলের প্রতিনিধিরাও। প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্তর উপস্থিতিতে শুরু হয় মিটিং। ছিলেন প্রিয়াঙ্কা সরকার।

Follow Us