AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

“এই জীবনে তোমার মতো অর্ধেকও যদি হতে পারি…”, আবেগতাড়িত পোস্ট অর্জুনের

ছবিতে দেখা যাচ্ছে, একটি রিক্সায় চেপেছেন বাবা-ছেলে। বাবা পরেছেন খদ্দরের পাঞ্জাবী। ছেলেও তাই, কিন্তু তাঁর মুখ ভর্তি দাড়ি। 'অভিযাত্রিক' ছবির শুটিংয়ের সময় তোলা ছবিটি। বেনারসের রাস্তায় দুই অভিনেতা, বাবা ও ছেলের ভাল মুহূর্তের ছবি।

এই জীবনে তোমার মতো অর্ধেকও যদি হতে পারি..., আবেগতাড়িত পোস্ট অর্জুনের
'অভিযাত্রিক' ছবির শুটিংয়ে সব্যসাচী চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী
| Edited By: | Updated on: Sep 08, 2021 | 5:29 PM
Share

৮ সেপ্টেম্বর অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর জন্মদিন। তাঁর কনিষ্ঠ পুত্র অর্জুন চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর পোস্ট করে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, “শুভ জন্মদিন বাবা। তোমার মতো অর্ধেকটাও যদি হতে পারি, আমার জীবন সার্থক হবে।”

ছবিতে দেখা যাচ্ছে, একটি রিক্সায় চেপেছেন বাবা-ছেলে। বাবা পরেছেন খদ্দরের পাঞ্জাবী। ছেলেও তাই, কিন্তু তাঁর মুখ ভর্তি দাড়ি। ‘অভিযাত্রিক’ ছবির শুটিংয়ের সময় তোলা ছবিটি। বেনারসের রাস্তায় দুই অভিনেতা, বাবা ও ছেলের ভাল মুহূর্তের ছবি।

সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’র শেষ ছবি ‘অপুর সংসার’। অপু ও তাঁর পুত্র কাজলের মিলনে শেষ হয় গল্প। তারপর কী হল তাদের। সেই গল্পই বলবে ‘অভিযাত্রিক’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অপরাজিত’ উপন্যাসের শেষ ১০০ পাতার গল্পের উপর তৈরি হয়েছে এই ছবি। অপুর চরিত্রে অর্জুন। যে অপুকে তাঁর অভিনয় গুণে প্রায় অমর করে দিয়ে গিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

ছবিতে রয়েছেন সব্যসাচীও। চরিত্রের নাম শংকর। ছবিতে তাঁরা দু’জন অসমবয়সি বন্ধু। এর আগেও একসঙ্গে অভিনয় করেছেন বাবা-ছেলে। ধারাবাহিকের নাম ‘গানের ওপারে’। বাবা-ছেলের অদ্ভুত মিল। কেরিয়ারের প্রথম ধারাবাহিক ‘তেরো পার্বণ’-এ গোরা চরিত্রে অভিনয় করেছিলেন সব্যসাচী। আর তাঁর প্রথম সিরিয়াল ‘গানের ওপারে’তে অর্জুনের নাম ছিল গোরা। সেই ধারাবাহিকেও একসঙ্গে কাজ করেছিলেন সব্যসাচী ও অর্জুন। এবার ফের তাঁদের একসঙ্গে দেখা যাবে ‘অভিযাত্রিক’-এ।

ছবিটি এখন বিভিন্ন ফেস্টিভ্যালে ঘুরছে। অফিশিয়ালভাবে মুক্তি পেলে দর্শকও দেখতে পারবেন শীঘ্রই।

আরও পড়ুনদুই ‘বার্থ ডে বয়’কে একসঙ্গে একফ্রেমে পেলেন সাহেব… আর কী বললেন?

আরও পড়ুন“মনে রেখো না…”, কার উদ্দেশে বললেন অনুরাধা

আরও পড়ুনসন্দীপ্তার সারদা মায়ের অভিনয়ে মুগ্ধ অপরাজিতা আঢ্য

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…