AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দুই ‘বার্থ ডে বয়’কে একসঙ্গে একফ্রেমে পেলেন সাহেব… আর কী বললেন?

সন্দীপ রায় ও সব্য়সাচী চক্রবর্তী, দুই বন্ধুর জন্মদিন আজ।

দুই 'বার্থ ডে বয়'কে একসঙ্গে একফ্রেমে পেলেন সাহেব... আর কী বললেন?
কফি হাউজের বাইরে সন্দীপ রায় ও সব্যসাচী চক্রবর্তী
| Edited By: | Updated on: Sep 08, 2021 | 4:38 PM
Share

দুই মহারথীর জন্মদিন ৮ সেপ্টেম্বর। একজন পরিচালক সন্দীপ রায়। অন্যজন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তাঁদের জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। দুই তারকার অদেখা ছবি পোস্ট করলেন সাহেব। তাঁদের দু’জনের সঙ্গেই কাজ করেছেন সাহেব। জন্মদিনে তাঁর এই দুই ‘গুরুজন’কে জানালেন বিশেষ শ্রদ্ধা।

View this post on Instagram

A post shared by ?????? ????????????? (@shaheb_bhattacherjee_official)

একই দিনে দুই তারকার জন্মদিন। অসম্ভব বিষয় না হলেও সচরাচর দেখা যায় না। তার উপর দুই তারকার বন্ধুত্বের যোগসূত্র যদি হয় ফেলুদা। একজন ফেলুদার স্রষ্টা সত্যজিৎ রায়ের পুত্র, যিনি বাবার লেখা গল্পে ছবি তৈরি করেছেন। এবং সেই ছবিতে ফেলুদা হয়েছেন সব্যসাচী। মজার বিষয়, তোপসের চরিত্রে অভিনয় করেছেন সাহেব। সংগ্রহে রাখা পুরনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাহেব। লিখেছেন, “যাঁদের ছাড়া শুধু ‘তপেশরঞ্জন মিত্র’ নয়, সাহেব ভট্টাচার্যও অসম্পূর্ণ, সেই প্রিয় দু’জন মানুষের জন্মদিন আজ। আর পুরনো ছবি ঘাঁটতে-ঘাঁটতে দু’জনকেই একই ফ্রেমে পেয়ে গেলাম। জন্মদিনের অনেক শ্রদ্ধা আর ভালবাসা নিও বেনুদা ও বাবুদা।”

১৯৫৩ সালের ৮ সেপ্টেম্বর কলকাতায় জন্ম সন্দীপ রায়ের। ২৪ বছর বয়সে বাবা সত্যজিৎ রায়ের ছবি ‘শতরঞ্জ কে খিলাড়ি’তে সহকারী পরিচালক হিসেবে ছবির জগতে প্রবেশ সন্দীপের। তার আগে থেকেই অবশ্য সেটে নিয়মিত উপস্থিত থাকতেন সন্দীপ। সত্যজিতের ‘গণশত্রু’, ‘শাখা প্রশাখা’, ‘আগন্তুক’-এ করেছিলেন ফটোগ্রাফির কাজও। ১৯৮৩ সালে প্রথম ছবি পরিচালনা করেন। সেই ছবির নাম ‘ফটিক চাঁদ’। সত্যজিতের গল্প থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি করেন ছবিটি। তারপর একাধিক ছবি তৈরি করেছেন সন্দীপ।

মঞ্চে, টেলিভিশনে, সিনেমায় নিয়মিত অভিনয় করতেন সব্যসাচী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর তিনিই ছিলেন পরবর্তী ফেলুদা। টেলিভিশনে ‘তেরো পার্বণ’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় দিয়ে পর্দায় অভিনয় শুরু তাঁর। সেখানে ‘গোরা’র চরিত্রটি করতে তিনি। এতটাই জনপ্রিয়তা পেয়েছিলেন, যে সেই নামেই তাঁকে ডাকতে শুরু করেছিলেন দর্শক।

আরও পড়ুন: “মনে রেখো না…”, কার উদ্দেশে বললেন অনুরাধা

আরও পড়ুনসন্দীপ্তার সারদা মায়ের অভিনয়ে মুগ্ধ অপরাজিতা আঢ্য

আরও পড়ুনকালো টুপি ও মাস্কে মুখ ঢেকেছেন তিনি… কে এই অভিনেত্রী?

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…