AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Chatterjee Demise: স্কুলে যাওয়ার আগে বাবার ছবিকে আদর করল মৃত অভিষেকের কন্যা

Abhishek Chattopadhyay: বাবাকে আলিঙ্গন না করে কোনওদিনও স্কুলে যায়নি ডল।

Abhishek Chatterjee Demise: স্কুলে যাওয়ার আগে বাবার ছবিকে আদর করল মৃত অভিষেকের কন্যা
আজ স্কুলে গেল সাইনা।
| Edited By: | Updated on: Apr 07, 2022 | 12:39 PM
Share

একটি মেয়ের জীবনের প্রথম হিরো কে? কে কন্যাকে রাজকন্যার মতো যত্ন করেন? এক কথায় উত্তর – বাবা। মা যতই আপন হোন না কেন, বাবার জায়গা কেউ নিতে পারেন না। বাবা হারিয়ে গেলে মেয়েরা স্তব্ধ হয়ে যায়। প্রথম হিরো… অনেক ক্ষেত্রে জীবনের শেষ হিরো এই মানুষটাই। হিরো হারিয়ে গেলে আকাশ ভেঙে পড়ে। হিরোহীন জীবন বড়ই কঠিন। তবুও জীবন এগিয়ে যায় নিজ ছন্দে। তিনিও তো হিরো। পর্দায় ও জীবনে। মেয়ে সাইনার কাছেও তিনি হিরো। বাবাকে সদ্য হারিয়েছে মেয়েটা। হারিয়েছে তাঁর সবচেয়ে প্রিয় মানুষটাকে। প্রিয় বন্ধুকে। এখনও ধাতস্থ হতে পারেনি। নানাভাবে তাকে বুঝিয়ে রাখা হয়েছে বাবা আছেন, কোথাও ছেড়ে যাননি তাকে। বাবাকে মেয়েটা মিস করছে। বার বার কেঁদে ফেলছে। সেই বাবা অভিষেক চট্টোপাধ্যায়। সেই মেয়ে তাঁর নয়নের মণি ডল। ভাল নাম সাইনা। আগে এরকমটা কোনওদিন হয়নি – মেয়ে স্কুলে গেছে আর বাবা নেই পাশে। আজ সেটাই হল। সাইনা স্কুলে গেল। কিন্তু বাবাকে ছাড়া। বাবার বিশাল বড় ছবিটাকে জড়িয়ে ধরে আদর করল সে। সেই দৃশ্য দেখলে আপনার চোখ ভিজবে। কান্না পাবে। ছবিটি অভিষেকের ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করেছেন তাঁর স্ত্রী সংযুক্তা। ডলের হয়ে ক্যাপশনে লিখেছেন –

আমার প্রিয় বাবা,

ক্লাস সেভেনে আজ আমার প্রথম দিন। তোমার উপস্থিতি ও আশীর্বাদ চাই। আমি জানি তুমি আমার সঙ্গেই আছ।

তোমার আদরের,

ডল।

তারপর সংযুক্তা লিখেছেন, “আমাদের মেয়েকে আশীর্বাদ করুন আপনারা। ওর আজকে ক্লাস সেভেনে প্রথম দিন।”

আজ (০৭.০৪.২০২২) স্কুলে গেল সাইনা। দক্ষিণ কলকাতারই একটি বেসরকারি স্কুলে পড়ে সে। মেয়ের স্কুলের শিক্ষিকার সঙ্গে কথা বলেছেন সংযুক্তা। শিক্ষিকাকে তিনি অনুরোধ করেছেন, কেউ যেন মেয়েকে সমবেদনা না জানাতে আসে। TV9 বাংলাকে সংযুক্তা বলেছেন, “আমি বলেছি ও স্কুলে যাবে। ওকে যেন কেউ সমবেদনা জানাতে না আসে। তা হলেই ডল আপসেট হয়ে পড়বে। এটা আমি ওঁর টিচারকে বলে দিয়েছি।”

বাবার মতো সাইনাও অভিনয় করতে চায়। মেয়ে বড় অভিনেত্রী হবে, অভিষেকও তাই চাইতেন। সাইনা আগেই TV9 বাংলাকে বলেছে, “আমি অভিনয় করতে পারি। আমি অভিনেত্রী হতে চাই। কিন্তু আমার কাছে এখনও কোনও সুযোগ আসেনি।”

বাবার মতো মেয়েও অভিনয় করতে চায়, এই প্রসঙ্গে অভিষেকের স্ত্রী সংযুক্তা বলেছেন, “ডলের অভিনয় করারই ইচ্ছে। অভিষেকও তা-ই চাইত। আমি মনে করি, ডল যা চায়, তা-ই যেন হয়। তবে ছোটবেলা থেকেই মেয়ের অভিনয়ের উপরই ন্যাক।”

আরও পড়ুন: Abhishek Chatterjee: স্কুলে যাবে মৃত অভিষেকের মেয়ে, কেউ যেন সমবেদনা না দেয়, জানিয়ে দিলেন অভিনেতার স্ত্রী সংযুক্তা

আরও পড়ুন: Abhishek Chatterjee: অভিষেক চট্টোপাধ্যায় অভিনীত শেষ বাংলা ছবি, অদ্ভুত টেলিপ্যাথির কথা জানালেন স্ত্রী সংযুক্তা

আরও পড়ুন: Abhishek Chatterjee on demise: … মনে হল, এ সব শুনলে অভিষেকের আত্মা কোনওদিনই শান্তি পাবে না: ‘মিঠুদা’র স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়

Follow Us
তৃণমূলে বিদ্রোহীদেরই বহর, লাইনে আর কারা?
তৃণমূলে বিদ্রোহীদেরই বহর, লাইনে আর কারা?
একে একে দিল্লি রওনা বিক্ষুব্ধ সাংসদরা, বিদ্রোহী ব্লকে কতজন সাংসদ?
একে একে দিল্লি রওনা বিক্ষুব্ধ সাংসদরা, বিদ্রোহী ব্লকে কতজন সাংসদ?
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের