AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aritra Dutta Banik: বাংলা ছবির অবিচ্ছেদ্য অংশ ছিলাম, একদিন হঠাৎ হারিয়ে গেলাম…: অরিত্র দত্ত বণিক

Tollywood Actor: কেমন কাটছে বাংলার এই জনপ্রিয় শিশু শিল্পীর পরবর্তী জীবন? কী বললেন অভিনেতা? কেমন আছেন তিনি?

Aritra Dutta Banik: বাংলা ছবির অবিচ্ছেদ্য অংশ ছিলাম, একদিন হঠাৎ হারিয়ে গেলাম...: অরিত্র দত্ত বণিক
অরিত্র দত্ত বণিক।
| Edited By: | Updated on: Jul 23, 2022 | 8:26 AM
Share

সেই ২০০৩ সাল থেকে বাংলা ছবির পর্দায় যে ক’জন শিশু শিল্পী এসেছে, তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম অরিত্র দত্ত বণিক। দেবের ছবির অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন অরিত্র। তাঁর ছবির ঝুড়িতে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘চ্যালেঞ্জ’, ‘লে ছক্কা’, ‘খোকাবাবু’র মতো বাংলা ছবি। অরিত্র স্ক্রিনে থাকা মানেই মজার কিছু একটা ঘটবেই। কেবল ছবি নয়, অরিত্র ধারাবাহিকেও কাজ করেছিলেন সে সময়। যেমন ‘তিথির অতিথি’, ‘সুখ’, ‘এই ঘর এই সংসার’। ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’ রিয়্যালিটি শো সঞ্চালনা করেছেন। তারপর অনেকগুলো বছর বেপাত্তা ছিলেন অরিত্র। এবার সেই শিশু শিল্পী ফিরে এসেছেন… দেখুন কী বলছেন তিনি। কী তাঁর পরিকল্পনা ভবিষ্যতে…

তাঁর ফেসবুক পোস্টে অরিত্র লিখেছেন, “শিশু শিল্পী হিসেবে একটা সময় আমি বাংলা ছবি ও টেলিভিশনের অবিচ্ছেদ্য মুখ ছিলাম। কিন্তু একদিন হঠাৎই গায়েব হয়ে গেলাম। আমি চেয়েছিলাম, মানুষ যাতে আমাকে পর্দা থেকে পুরোপুরি ভুলে যান।”

মানুষ তাঁকে ভুলে যান, এমনটা কেন চেয়েছিলেন অরিত্র। অভিনেতা এর ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছেন, “কমেডি অভিনেতা হিসেবে একঘেয়ে হয়ে গিয়েছিলাম আমি।” তা হলে কি অভিনয় থেকে দূরে সরে গিয়েছেন অরিত্র? একেবারেই না। তিনি নতুন করে শুরু করতে চেয়েছেন। লিখেছেন, “নতুনের মতো শুরু করছি। একেবারে শূন্য থেকে। নতুন চরিত্র, নতুন অবতারে ফিরতে চাই। কাজ করতে চাই কলকাতা ও মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। দেখুন আমার নতুন লুক। ছবিটার নাম ‘ওয়েভলেন্থ’। ছবির পরিচালক রুদ্রজিৎ রায়। লিখেছেন রাহুল রায়…”

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা