AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi-Christiano Ronaldo: নেপথ্যে এক আর্জেন্টাইন ফুটবলার, এবার একই দলে খেলবেন মেসি-রোনাল্ডো!

Carlos Tevez: কেরিয়ারে মোট ৫১৭টি ক্লাব পর্যায়ের ম্যাচ খেলেছেন তেভেজ। এর মধ্যে তিন পর্যায়ে বোকা জুনিয়র্স ছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস - এর মতো ক্লাবের জার্সি গায়ে ছড়িয়েছেন তেভেজ। আর্জেন্টিনার হয়ে খেলেছেন ২০০৪-২০১৫ অবধি, এর মধ্যে ৭৬ ম্যাচে ১৩ গোল করেছেন এই আর্জেন্টাইন ফুটবলার।

Lionel Messi-Christiano Ronaldo: নেপথ্যে এক আর্জেন্টাইন ফুটবলার, এবার একই দলে খেলবেন মেসি-রোনাল্ডো!
মেসি-রোনাল্ডোImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Sep 05, 2026 | 7:24 PM
Share

কলকাতা: অতীতে একে অন্যের বিরুদ্ধে বহু ম্যাচ খেলেছেন দুজনে। তবে এবার হয়ত এক দলে খেলতে দেখা যেতে ফুটবল দুনিয়ার দুই নক্ষত্র লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক মার্সেলো পালাসিওস জানিয়েছেন, এবার এক দলে সতীর্থ হয়ে খেলতে পারেন দুই মহাতারকা।

এর পিছনে রয়েছেন প্রাক্তন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ। নিজের বর্ণাঢ্য ফুটবল কেরিয়ার শেষ করতে একটি বিশেষ প্রীতি ম্যাচ আয়োজন করার কথা ভাবছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এজন্য তিনি তাঁর প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সের বর্তমান সভাপতি হুয়ান রিকেলমের সঙ্গে কথা চালাচ্ছেন। বোকা জুনিয়র্স ক্লাবে ৩ দফায় বেশ সফল ছিলেন তেভেজ। আগামী ডিসেম্বরে ম্যাচটি ক্লাবটির ঐতিহাসিক ‘লা বাম্বোনেরা’ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফুটবল ইতিহাসে তেভেজ এমন একজন, যিনি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসি ও রোনাল্ডো – দুজনের সঙ্গেই খেলেছেন। ম্যান ইউতে থাকাকালীন তিনি রোনাল্ডোর সঙ্গে আক্রমণ বিভাগের দায়িত্ব সামলিয়েছেন । এর ফলে তিনি পেয়েছেন প্রিমিয়ার লিগ ও ইউসিএল। আবার মেসির সঙ্গে প্রায় এক দশক জাতীয় দলে খেলেছেন তেভেজ। মেসি ও রোনাল্ডো – এঁরা নিজেরা একে অন্যের বিরুদ্ধে প্রায় ৩৬ বার মুখোমুখি হয়েছেন ক্লাব ও দেশ, দুই মিলিয়ে। এর মধ্যে যেমন রয়েছে দেশের হয়ে ম্যাচ, তেমনই রয়েছে লা লিগা ও ইউসিএল ইত্যাদি। শোনা গিয়েছে, এই ম্যাচের জন্য তেভেজ তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবনের সবচেয়ে কাছের বন্ধুদের নিয়ে একটি দল তৈরি করা হবে। আর একটি দল হবে তাঁর পেশাদার কেরিয়ারের সতীর্থদের সঙ্গে। সেই জন্য আশা করা হচ্ছে, হয়ত মেসি ও রোনাল্ডো একসঙ্গে খেলতে পারেন।

কেরিয়ারে মোট ৫১৭টি ক্লাব পর্যায়ের ম্যাচ খেলেছেন তেভেজ। এর মধ্যে তিন পর্যায়ে বোকা জুনিয়র্স ছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস – এর মতো ক্লাবের জার্সি গায়ে ছড়িয়েছেন তেভেজ। আর্জেন্টিনার হয়ে খেলেছেন ২০০৪-২০১৫ অবধি, এর মধ্যে ৭৬ ম্যাচে ১৩ গোল করেছেন এই আর্জেন্টাইন ফুটবলার। তবে, যদি তাঁর শেষ ম্যাচে এবার যদি মেসি-রোনাল্ডো খেলেন, তা হবে ফুটবলের ইতিহাসে সবথেকে চর্চিত একটি বিষয়।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা