AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২০২৬-এ কোন বাংলা ছবি কখন মুক্তি পাবে?

দুর্গাপুজোতে বাংলা ছবির শো পাওয়া নিয়ে বিস্তর লড়াই হয়েছে। তাই এবার রাজ্য সরকারের তৈরি করে দেওয়া স্ত্রিনিং কমিটি ঠিক করে দিল, উত্‍সবের মরসুমে তিনটের বেশি বাংলা ছবি মুক্তি পাবে না। স্ক্রিনিং কমিটির বৈঠকে সারা বছর কখন কোন বাংলা ছবি আসবে, তা নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। যেহেতু কোনও ছুটির দিন একসঙ্গে তিনটের বেশি বাংলা ছবি আসবে না, তাই প্রযোজকরা দিন ভাগ করে নিয়েছেন।

২০২৬-এ কোন বাংলা ছবি কখন মুক্তি পাবে?
| Edited By: | Updated on: Oct 27, 2025 | 7:51 AM
Share
দুর্গাপুজোতে বাংলা ছবির শো পাওয়া নিয়ে বিস্তর লড়াই হয়েছে। তাই এবার রাজ্য সরকারের তৈরি করে দেওয়া স্ত্রিনিং কমিটি ঠিক করে দিল, উত্‍সবের মরসুমে তিনটের বেশি বাংলা ছবি মুক্তি পাবে না। স্ক্রিনিং কমিটির বৈঠকে সারা বছর কখন কোন বাংলা ছবি আসবে, তা নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। যেহেতু কোনও ছুটির দিন একসঙ্গে তিনটের বেশি বাংলা ছবি আসবে না, তাই প্রযোজকরা দিন ভাগ করে নিয়েছেন।
এসভিএফ-এর ছবি আসতে পারে পয়লা বৈশাখ, গরমের ছুটি, ঈদ, দুর্গাপুজোতে। উইন্ডোজ-এর ছবি আসছে ২৩ জানুয়ারি। এর সঙ্গে গরমের ছুটি আর পুজোতে উইন্ডোজের ছবি আসতে পারে। দুর্গাপুজোতে এই বছরের মতোই ফিরদৌসুল হাসান প্রযোজিত ছবি আসছে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘উইঙ্কল টুইঙ্কল’ আসতে পারে পুজোতে। প্রযোজক রাণা সরকারের কাছে কোন ছুটির ডেট থাকছে? সূত্রের খবর, বড়দিনে রাণা সরকার, নিশপাল সিং আর অতনু রায়চৌধুরীর ছবি আসতে পারে। রাণা সরকার একটা ছবি আনবেন গরমের ছুটিতেও।
নায়ক জিতের ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ১৫ অগস্ট মুক্তি পেতে পারে বলে প্রাথমিক পর্যায়ে আলেচনা হয়েছে। তা হলে দেবের ছবি কবে আসবে? মেগাস্টার ‘খাদান টু’ করবেন নিশপাল সিংয়ের সঙ্গে। সেটা বড়দিনে আসবে নাকি তার আগে, জানার অপেক্ষা। আবার অতনু রায়চৌধুরী বড়দিনে যে ছবি আনবেন, তাতে দেব থাকবেন কিনা, সে ঘোষণা হয়নি। তাই দেবের ক’টা ছবি আসবে আর কোন-কোন সময়ে, সেই দিকে নজর থাকবেই। লক্ষণীয় ২০২৬-এ বিধানসভা নির্বাচন। তাই মে মাসের পর থেকে বড় বিনিয়োগের বাংলা ছবি মুক্তি পাবে।
এসভিএফ-এর ঘরে তৈরি হচ্ছে সোনাদা আর একেনবাবু সিরিজের নতুন ছবি। একটা পুজো, একটা গরমের ছুটিতে আসতে পারে, তেমনই চর্চা। প্রাথমিক পর্যায়ে এসব কথা হলেও, সময় যত এগোবে, ঠিক কোন তারিখে কোন ছবি মুক্তি পাবে, তা স্পষ্ট হবে।

Follow Us