কবে শেষ হচ্ছে জীতু-শিরিন-পায়েলের ধারাবাহিক?
জীতু কমল, শিরিন পাল, পায়েল দে অভিনীত 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক এবার নাকি শেষ হবে। প্রযোজনা সংস্থার তরফে নাকি ঠিক করা হয়েছে, আগামী সপ্তাহেই শুটিং শেষ হতে পারে ধারাবাহিকের। সেক্ষেত্রে মে মাসে এই ধারাবাহিকের শেষ টেলিকাস্ট হতে পারে। আবার জুন মাসের গোড়াতেও শুটিং শেষ হতে পারে। চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে প্রযোজনা সংস্থার কথা হয়ে গিয়েছে যে, এই ধারাবাহিক এবার শেষ হবে।

জীতু কমল, শিরিন পাল, পায়েল দে অভিনীত ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক এবার নাকি শেষ হবে। প্রযোজনা সংস্থার তরফে নাকি ঠিক করা হয়েছে, আগামী সপ্তাহেই শুটিং শেষ হতে পারে ধারাবাহিকের। সেক্ষেত্রে মে মাসে এই ধারাবাহিকের শেষ টেলিকাস্ট হতে পারে। আবার জুন মাসের গোড়াতেও শুটিং শেষ হতে পারে। চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে প্রযোজনা সংস্থার কথা হয়ে গিয়েছে যে, এই ধারাবাহিক এবার শেষ হবে। তবে ঠিক কবে শেষ হবে, তা ঘোষণা করা হয়নি প্রযোজনা সংস্থার তরফে। চ্যানেলের তরফে এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
‘চিরদিনই তুমি যে আমার’ জি বাংলা চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক। এক বছর তিন মাস ধরে চলছে ধারাবাহিকটি। ধারাবাহিক যখন শুরু হয়, তখন দিতিপ্রিয়া রায় জুটি বেঁধেছিলেন জীতু কমলের সঙ্গে। তবে জীতু কমলের সঙ্গে কাজ করার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছে প্রথমে দাবি করেন দিতিপ্রিয়া। তা নিয়ে কিছুদিন বিতর্ক চলার পর, এক সময়ে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ধারাবাহিকে কাজ করা বন্ধ করেন দিতিপ্রিয়া।
এই ধারাবাহিকে জীতুর বিপরীতেই অভিনয় করেন পায়েল দে। তবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর ঘটনাকে কেন্দ্রে করে যখন তোলপাড় টলিপাড়া, তখন জীতুর কিছু পদক্ষেপের সমালোচনা করে ফেসবুকে ক্ষোভ উগরে দেন পায়েল দে। আবার জীতু তাঁর পাল্টা বক্তব্য পেশ করেন। টলিপাড়ায় কাল পাতলে শোনা যায়, অপর্ণা চরিত্রের নতুন নায়িকা শিরিন পালের সঙ্গেও নায়কের দূরত্ব তৈরি হয়েছে। তবে বিষয়টি নিয়ে মন্তব্য করেননি শিরিন। এরই মধ্যে ধারাবাহিক যাতে শেষ না হয়, এমনই কিছু দাবি দেখা গিয়েছে সমাজ মাধ্যমে অনুরাগীদের তরফে।
