AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Instagram New Feature : স্ন্যাপচ্যাটকে টেক্কা দিতে নতুন ফিচার আনল ইন্সটাগ্রাম, কী এই ‘ইন্সট্যান্ট’?

Instagram : ইনস্টাগ্রাম এবার নিয়ে এল স্ন্যাপচ্যাটের মতো উধাও হয়ে যাওয়া ছবির নতুন ফিচার। এই 'ভিউ ওয়ান্স' মাধ্যমে আপনার পাঠানো ছবি একবার দেখার পরেই আপনা থেকে সেই ছবি মুছে যাবে। এর ফলে আপনার চ্যাটিং হবে আরও নিরাপদ ও আরও গোপনীয়।

| Edited By: | Updated on: May 16, 2026 | 2:17 PM
Share
ইনস্টাগ্রাম (Instagram) তাদের ব্যবহারকারীদের জন্য আরও একটি দারুন ফিচার নিয়ে এসেছে। ডাইরেক্ট মেসেজে উধাও হয়ে যাওয়া ছবি শেয়ারিংয়ের এই নতুন ট্রায়াল প্ল্যাটফর্মটিকে স্ন্যাপচ্যাটের মতো আরও একটি আকর্ষণীয় অ্যাপ বানিয়ে তুলবে। এই ফিচারের নাম 'ইনস্ট্যান্ট'। (Credit - Getty Images)

1 / 8
নতুন এই ফিচারের মাধ্যমে পাঠানো ছবিগুলো প্রাপক দেখার পর বা নির্দিষ্ট সময়ের শেষে আপনা থেকেই ডিলিট হয়ে যাবে। এর ফলে চ্যাটের মধ্যে ছবিগুলো স্থায়ীভাবে থেকে যাওয়ার কোনও চিন্তা থাকবে না। (Credit - Getty Images)

2 / 8
সরাসরি ইনস্টাগ্রাম ক্যামেরা দিয়ে ছবি তুলে 'ভিউ ওয়ান্স' বা সাময়িক মোড সিলেক্ট করে বন্ধুদের মেসেজ করা যাবে। আপনার বন্ধু সেটি একবার দেখার পরেই ছবি উধাও হয়ে যাবে, যা আপনার কনভার্সেশনকে করে তুলবে আরও চমৎকার ও আকর্ষণীয়ও। (Credit - Getty Images)

3 / 8
এই ফিচারের অন্যতম সেরা দিক হলো ওয়ান টাইম ভিউ (One Time View)। অর্থাৎ, যাকে আপনি ছবি পাঠাচ্ছেন, তিনি কেবল একবারই সেটি দেখার সুযোগ পাবেন। দেখা শেষ হওয়া মাত্রই ছবি বা কন্টেন্ট আপনার মেসেজবক্স থেকে ডিলিট হয়ে যাবে। (Credit - Getty Images)

4 / 8
 কিছু সময়ের জন্য মিডিয়া ফাইল শেয়ার করার এই সুযোগটি ইন্টারনেটে আপনার ব্যক্তিগত তথ্যের প্রমান অনেকটাই কমিয়ে দেয়। এর ফলে আপনার ফুটপ্রিন্টও কমে যাবে। ফলে, অনলাইনের দুনিয়ায় আপনার সুরক্ষা আরও একধাপ মজবুত হয়ে গেল। (Credit - Getty Images)

5 / 8
এই নতুন 'ইনস্ট্যান্ট' ফিচারটি ডিএম ভিত্তিক তাই এই  ফিচার বন্ধু-বান্ধব বা বিশেষ কারও সাথে একান্ত আলাপচারিতার জন্য সেরা মাধ্যম। পাবলিক পোস্টের ঝামেলা এড়িয়ে একদম ব্যক্তিগতভাবে মনের মতো ছবি শেয়ার করার দারুন মাধ্যম এটি। (Credit - Getty Images)

6 / 8
স্ন্যাপচ্যাটের সাথে টেক্কা দেওয়ার জন্য ও আরও নিখুঁত পোস্ট করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নিয়েছে ইন্সটা কর্তৃপক্ষ। এর আসল উদ্দেশ্য হলো, মানুষ যেন কোনও ভয় বা দ্বিধা ছাড়াই নিজেদের গোপন মুহূর্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারে। (Credit - Getty Images)

7 / 8
ছবি মুছে গেলেও অন্যজন চাইলে স্ক্রিনশট নিতে পারে, তবে ইনস্টাগ্রাম অনেক সময় আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে তা জানিয়ে দেবে। তাই ছবি পাঠানোর সময় বিশেষ সচেতনতা এবং একে অন্যের প্রতি বিশ্বাস থাকা দরকার। (Credit - Getty Images)

8 / 8
Follow Us