AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রেটিং একেবারে তলানিতে! কোন-কোন বাংলা ধারাবাহিকে ‘না’ দর্শকদের

বাংলা ধারাবাহিকের রেটিংয়ে সামগ্রিক পতন ঘটল। বার্ক-এর নির্দিষ্ট গ্রুপে সাম্প্রতিক সময়ে বেঙ্গল টপার ধারাবাহিক 'পরিণীতা' পেয়েছে ৫.৬ রেটিং। কিন্তু বেশ কিছু ধারাবাহিকের রেটিং একেবারে তলানিতে। বাংলায় বছর দেড়েক আগেও ৮ থেকে ১০ রেটিং পেত দর্শকের পছন্দের ধারাবাহিক। কিন্তু এখন বেঙ্গল টপার-এর রেটিং ৬-এর নীচে।

রেটিং একেবারে তলানিতে! কোন-কোন বাংলা ধারাবাহিকে 'না' দর্শকদের
| Edited By: | Updated on: Apr 18, 2026 | 2:49 PM
Share

বাংলা ধারাবাহিকের রেটিংয়ে সামগ্রিক পতন ঘটল। বার্ক-এর নির্দিষ্ট গ্রুপে সাম্প্রতিক সময়ে বেঙ্গল টপার ধারাবাহিক ‘পরিণীতা’ পেয়েছে ৫.৬ রেটিং। কিন্তু বেশ কিছু ধারাবাহিকের রেটিং একেবারে তলানিতে। বাংলায় বছর দেড়েক আগেও ৮ থেকে ১০ রেটিং পেত দর্শকের পছন্দের ধারাবাহিক। কিন্তু এখন বেঙ্গল টপার-এর রেটিং ৬-এর নীচে।

বেশ কিছু ধারাবাহিকের রেটিং চলে গিয়েছে ৪-এর নীচে। সেসব ধারাবাহিক থেকে যে মন উঠে যেতে শুরু করেছেন দর্শকদের, তা বুঝে নিতে অসুবিধা হয় না। ‘কম্পাস’-এর রেটিং ৩.৪। ‘বেশ করেছি প্রেম করেছি’ ধারাবাহিকের শেষ সপ্তাহের রেটিং ছিল ২.২। এটা যে দর্শকরা দেখতে চাইছিলেন না, তা স্পষ্ট। চ্যানেল তা বুঝে নেওয়ার পর ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের এক বছর হয়ে গিয়েছে। সন্ধে সাড়ে ছ’টায় সময়েই এই ধারাবাহিকের রেটিং ৩.৫। এবার স্লট পরিবর্তন করে ধারাবাহিকটিকে নিয়ে আসা হয়েছে সাড়ে পাঁচটায়। তাই রেটিং আরও পড়বে, সেই আশঙ্কা থাকছে।

এদিকে নতুন ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’-র রেটিং থমকেছে মাত্র ২-তে। ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকের রেটিং বরাবরই কম এসেছে। সন্ধে সাড়ে ন’টায় সেই ধারাবাহিকের রেটিং ৩.৬। এবার স্লট পরিবর্তন করে বিকেল সাড়ে পাঁচটায় নিয়ে আসা হচ্ছে ধারাবাহিককে। সেক্ষেত্রে রেটিং পড়ার আশঙ্কা থাকছে।

‘চিরসখা’ ধারাবাহিকের রেটিং ২.৫-এ নেমে গিয়েছিল। যে কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সেটি। অন্য দিকে নতুন ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’-র রেটিং ২.৫। ‘আনন্দী’ ধারাবাহিকের রেটিংও মাত্র ১.৮। চ্যানেলের সিদ্ধান্ত যাই হোক না কেন, সমাজ মাধ্যমে বাংলার দুই নামী বিনোদন চ্যানেল মিলিয়ে অন্তত ছ’ টি ধারাবাহিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকরা।

Follow Us
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?