AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DA Hike: সুখবর! ভোটের মুখে ডিএ বাড়াল কেন্দ্র

Central Government hikes DA: ডিএ আরও ২ শতাংশ বাড়ানো হয়েছে। অর্থাৎ, আগে ৫৮ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এবার থেকে ৬০ শতাংশ হারে ডিএ পাবেন তাঁরা। ডিএ বা মহার্ঘ ভাতা বছরে দু'বার সংশোধন করা হয়। একবার জানুয়ারিতে এবং আরেকবার জুলাইতে। শেষবার ডিএ বাড়ানো হয়েছিল গত বছরের অক্টোবর মাসে।

DA Hike: সুখবর! ভোটের মুখে ডিএ বাড়াল কেন্দ্র
ডিএ বাড়াল কেন্দ্রImage Credit: Getty Image
| Updated on: Apr 18, 2026 | 4:04 PM
Share

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ভোটের মুখে ফের ডিএ বাড়াল কেন্দ্রীয় সরকার। ২ শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে বর্ধিত হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আজ ডিএ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পেনশনভোগীরাও একই হারে ডিএ পাবেন। অষ্টম পে কমিশন নিয়ে আলোচনার মধ্যেই বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের।

কত ডিএ বাড়ল ?

ডিএ আরও ২ শতাংশ বাড়ানো হয়েছে। অর্থাৎ, আগে ৫৮ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এবার থেকে ৬০ শতাংশ হারে ডিএ পাবেন তাঁরা। ডিএ বা মহার্ঘ ভাতা বছরে দু’বার সংশোধন করা হয়। একবার জানুয়ারিতে এবং আরেকবার জুলাইতে। শেষবার ডিএ বাড়ানো হয়েছিল গত বছরের অক্টোবর মাসে। সেইসময় ৩ শতাংশ ডিএ বাড়িয়ে ৫৫ থেকে ৫৮ শতাংশ করা হয়েছিল। এবার অবশ্য তুলনামূলক কম হারে ডিএ বাড়ানো হয়েছে। 

কত বেতন বাড়বে?

কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ ১ কোটির বেশি কর্মচারী ও পেনশনভোগীদের উপকৃত করবে বলে আশা করা হচ্ছে। ডিএ বাড়লে মাসিক বেতনও সামান্য বৃদ্ধি পাবে। ধরা যাক, আপনার বেসিক স্যালারি যদি ৩০ হাজার টাকা হয়, তাহলে ডিএ বৃদ্ধির পর প্রতি মাসে আপনার বেতন ৬০০ টাকা বাড়বে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরার ২২ শতাংশ হারে ডিএ পান। সেক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে ডিএ-র পার্থক্য বেড়ে হল ৩৮ শতাংশ।

এদিকে, অষ্টম পে কমিশন গঠনের দাবি জানাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এই নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে। এই পে কমিশন গঠন হলে বেতন পরিকাঠামোয় বড় বদল আসবে। সেক্ষেত্রে কর্মীদের ন্যূনতম বেতন ১৮ হাজার থেকে বেড়ে হবে ৬৯ হাজার টাকা হতে পারে। বার্ষিক ৬ শতাংশ হারে ইনক্রিমেন্টের প্রস্তাব দেওয়া হয়েছে।

Follow Us
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?