AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dipsita Dhar’s Campaign: ‘মিথ্যাচারিণী’, দীপ্সিতার ছবিতে লিখে রাস্তায় প্রতিবাদ, কী হল হঠাৎ?

এরপর শনিবার কয়েকশো কর্মী একত্রিত হয়ে এলাকায় প্রতিবাদ মিছিল বের করেন। তাঁদের বক্তব্য, "আমরা নিয়মিত সময়েই বেতন পাই। কোনও বকেয়া বা দীর্ঘমেয়াদি সমস্যা নেই। তাই এই ধরনের মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।" পৌরসভার হিসাবরক্ষক শুভদীপ দাস বলেন, "আমি ডেটা নিয়ে এসেছি, ট্রেজারি থেকে বেতন থেকে হয়। প্রতি মাসের বেতনের সেই স্লিপ রয়েছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক মিথ্যা কথা। এটা অসত্য তথ্য।"

Dipsita Dhar's Campaign: 'মিথ্যাচারিণী', দীপ্সিতার ছবিতে লিখে রাস্তায় প্রতিবাদ, কী হল হঠাৎ?
দীপ্সিতার বিরুদ্ধে পথে লোকজন Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 18, 2026 | 4:00 PM
Share

দমদম: চাকরি আশ্বাস, বেতনের আশ্বাস…বরাবরই বামেরা দিয়ে থাকে। নিজেদের ইস্তাহারেও তার অন্যথা হয়নি। আর ভোটের প্রচারেও প্রার্থীরা একই প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। ঠিক যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়েই বিপাকে সিপিএম নেত্রী। তাঁর দাবি, নিউ ব্যারাকপুর পৌরসভার একাধিক অস্থায়ী কর্মী সময় মতো বেতন পান না। বামেরা ক্ষমতায় এলে স্থায়ীকরণ তো হবেই, সময় মতো মিলবে বেতন। তবে পুরসভার একাংশ কর্মীদের দাবি, দীপ্সিতা মিথ্যা কথা বলছেন। এরপরই প্রতিবাদে নামলেন তাঁরা।

ঠিক কী ঘটেছে?

নির্বাচনের আবহে উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে বাম প্রার্থী দীপ্সিতা ধরের এক মন্তব্যকে কেন্দ্র করে। তাঁকে ‘ ‘মিথ্যেচারিণী’ বলে কটাক্ষ করে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলেন নিউ ব্যারাকপুর পৌরসভার একাধিক স্থায়ী-অস্থায়ী কর্মচারী।

বিক্ষোভকারীদের অভিযোগ, কয়েকদিন আগেই বাম প্রার্থী প্রকাশ্যে দাবি করেন, নিউ ব্যারাকপুর পৌরসভার অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমনকী তিনি নির্বাচনে জয়ী হলে সেই সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন বলেও আশ্বাস দেন। এই মন্তব্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন পৌর কর্মচারীদের একাংশ।

এরপর শনিবার কয়েকশো কর্মী একত্রিত হয়ে এলাকায় প্রতিবাদ মিছিল বের করেন। তাঁদের বক্তব্য, “আমরা নিয়মিত সময়েই বেতন পাই। কোনও বকেয়া বা দীর্ঘমেয়াদি সমস্যা নেই। তাই এই ধরনের মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।” পৌরসভার হিসাবরক্ষক শুভদীপ দাস বলেন, “আমি ডেটা নিয়ে এসেছি, ট্রেজারি থেকে বেতন থেকে হয়। প্রতি মাসের বেতনের সেই স্লিপ রয়েছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক মিথ্যা কথা। এটা অসত্য তথ্য।”

পাল্টা সিপিএণ প্রার্থী দীপ্সিতা বলেন,”যাঁরা আন্দোলন করলেন, তাঁদের মধ্যে কতজন অস্থায়ী কর্মচারি সেটা একটু জানতে ইচ্ছা করছে।”

Follow Us
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?