RCB vs DC Score, IPL 2026: শেষ ওভারে বেঙ্গালুরু বধ করল দিল্লি!
Royal Challengers Bengaluru vs Delhi Capitals Indian Premier League 2026 Score: আইপিএলে আজ মুখোমুখি আরসিবি ও দিল্লি ক্যাপিটালস। একদিকে রজত পাতিদার ও অন্যদিকে অক্ষর প্যাটেল। আরসিবির গত ম্যাচে অসুস্থ থাকা সত্ত্বেও রানে ছিলেন বিরাট কোহলি। আরসিবির শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে কঠিন পরীক্ষায় নামছেন অক্ষররা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ২ নম্বর স্থানে কোহলিরা। ৬ নম্বরে দিল্লি। আজ কি ম্যাচ জিতে আরসিবি এক নম্বরে যাবে ? বিস্তারিত জানতে নজর রাখুন TV9 বাংলা ডিজিটালের পাতায়।

আজ আইপিএলের ডবল হেডারের ম্যাচে আজ বিকেলে মুখোমুখি হতে চলেছে আরসিবি ও দিল্লি ক্যাপিটালস। ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে দিল্লি। আজকের ম্যাচে নিজেদের চিরাচরিত লাল-কালো জার্সির বদলে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা। প্রতি বছর পরিবেশ বাঁচানোর উদ্যোগে এই পদক্ষেপ নেয় আরসিবি ম্যানেজমেন্ট। এবছরও এই একই পদক্ষেপ নিতে দেখা যাবে আরসিবিকে। সেই কারনেই আজকের ম্যাচে সবুজ জার্সিতে মাঠে নামবেন কোহলি-রজতরা। কোহলিদের জয়রথ থামাতে আজ ভাল খেলতেই হবে দিল্লিকে, এমনই মত দিল্লির সমর্থকদের।
LIVE NEWS & UPDATES
-
RCB vs DC | DC- 179/4 | Over- 19.5| শেষ ওভারে জয়ী দিল্লি!
শেষ ওভার করতে এসেছিলেন রোমারিও শেপার্ড। প্রথম ২ বল ভাল করলেও শেষ ৩ বলে ১৬ রান খেলেন শেপার্ড। ১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে গেল দিল্লি। ৪৭ বলে ৬০ রানে অপরাজিত রইলেন ট্রিস্টান স্টাব্স। ১০ বলে ২২ রানে অপরাজিত রইলেন মিলার।
-
RCB vs DC | DC- 151/4 | Over- 18| অর্ধ শতরান করলেন স্টাব্স!
২৪ বল পর বাউন্ডারি এল দিল্লির। ক্রমাগত ভাল বোলিং করছে আরসিবি। ১২ বলে প্রয়োজন ২৫ রানের। ক্রিজে রয়েছেন ট্রিস্টান স্টাব্স ও ডেভিড মিলার।
-
-
RCB vs DC | DC- 130/4 | Over- 15| উইকেট পাবে আরসিবি?
১৫তম ওভারে এল মাত্র ৫ রান। এখনও ক্রিজে স্টাব্স ও অক্ষর। ৩০ বলে ৪৬ রান প্রয়োজন দিল্লির। হাতে আছে ৬ উইকেট।
-
RCB vs DC | DC- 101/4 | Over- 12| ১০০ রান পার করল দিল্লি!
অবশেষে ১০০ রান পার করল দিল্লি। আউট হলেন রাহুল। তাঁর দুরন্ত ক্যাচ ধরেছেন বিরাট কোহলি। ক্রিজে এই মুহূর্তে অক্ষর ও স্টাব্স। ৮ ওভারে ৭৫ রান প্রয়োজন দিল্লির।
-
RCB vs DC | DC- 76/3 | Over- 9| ধীরে ধীরে প্রতিরোধ গড়ে তুলছে দিল্লি!
রাহুলকে আউট করার পরিকল্পনা করা উচিত আরসিবির। তিনি অপরাজিত ৪৭ রানে। তাঁকে সঙ্গত দিচ্ছেন স্টাব্স। ১৬ বলে ১৭ রানে অপরাজিত তিনি।
-
-
RCB vs DC | DC- 50/3 | Over- 6| ৫০ রান দিল্লির বোর্ডে!
৫০ রান পার করল দিল্লি। ৩ উইকেট পড়ে গেলেও এখনও ক্রিজে রয়েছেন কে এল রাহুল। তাঁকে সাহায্য করছেন ট্রিস্টান স্টাব্স। ১৮ বলে ৩১ রানে অপরাজিত রাহুল।
-
RCB vs DC | DC- 22/3 | Over- 3| চিন্নাস্বামীতে প্রত্যাবর্তন ভুবনেশ্বরের!
৩ ওভারের শেষে দিল্লির স্কোর ২২/৩। প্রথম ওভারেই ভুবির বলে এলবিডব্লিউ হয়ে আউট পাথুম নিশঙ্কা। ক্রিজে রয়েছেন কে এল রাহুল। ভুবির দ্বিতীয় ওভারেই সল্টের দুরন্ত ক্যাচে প্যাভিলিয়নে ফিরলেন করুণ নায়ার। পঞ্চম বলে আউট হলেন সমীর রিজভি।
-
RCB vs DC | RCB – 175/8 | Over- 20| স্পিনের ফাঁদেই ব্যর্থ বেঙ্গালুরু!
অসাধারণ কামব্যাক করল দিল্লি। যেখানে একসময় ১০ ওভারের মধ্যেই ১০০ রানের কাছাকাছি চলে গিয়েছিল আরসিবি, সেখান থেকেই দিল্লিকে ম্যাচে ফেরালেন বোলাররা। স্পিনের ফাঁদে পড়ে শেষ হল আরসিবির ২০০ রানের স্বপ্ন। সেই সঙ্গে পেসাররা ক্রমাগত ইয়র্কার করে রানের গতি আরও কমিয়ে দিলেন বেঙ্গালুরুর! জিততে গেলে দিল্লিকে করতে হবে ১৭৬ রান।
-
RCB vs DC | RCB – 153/6 | Over- 17| ক্রমাগত উইকেটের পতন বেঙ্গালুরুর!
সল্ট আউট হওয়ার পর থেকেই ধস নেমেছে বেঙ্গালুরুর ব্যাটিংয়ে। দুরন্ত কামব্যাক করেছে দিল্লি। ১৭তম ওভার থেকে এসেছে মাত্র ৫ রান। ২০০ কি ছুঁতে পারবে আরসিবি ?
-
RCB vs DC | RCB – 146/4 | Over- 14 | আবার উইকেট, এবার রজত!
রান বাড়লেও উইকেট পড়ছে আরসিবির। রান রেট হঠাৎ করেই কমে গিয়েছে আরসিবির। জিতেশ শর্মা ও টিম ডেভিড রয়েছেন ক্রিজে। ১৫ বলে ২৬ রানে অপরাজিত ডেভিড।
-
RCB vs DC | RCB – 110/3 | Over- 11 | দুই ওভারের মধ্যেই আউট সল্ট-দেবদত্ত!
হঠাৎ করেই ম্যাচের মোমেন্টাম পেয়ে গেল দিল্লি। দুই ওভারের মধ্যেই দুই উইকেটের পতন বেঙ্গালুরুর। ৬৩ রানে আউট হলেন সল্ট। ১৮ রানে আউট দেবদত্ত। ক্রিজে এখন ক্যাপ্টেন রজত ও টিম ডেভিড।
-
RCB vs DC | RCB – 79/1 | Over- 8 | কোহলি ফিরলেও ছন্দে সল্ট ও দেবদত্ত!
কোহলি আউট, তাতে কী ? দলকে বড় রানের দিকে নিয়ে যাচ্ছেন ফিল সল্ট ও দেবদত্ত পাদিক্কাল। ২৮ বলে ৪৫ রানে অপরাজিত সল্ট ও ৭ বলে ১১ রানে অপরাজিত দেবদত্ত।
-
RCB vs DC | RCB – 52/1 | Over- 5.1 | বিরাট কোহলি আউট!
প্রথম ৫ ওভারে ভাল শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৫ ওভারেই ৫০ পার হয়ে গিয়েছে আরসিবির স্কোর। ৩ ওভার বল করে ৩৬ রান দিয়েছেন আকিব নবি। ১৮ বলে ৩০ রানে অপরাজিত ফিল সল্ট। ১২ বলে ১৯ রানে লুঙ্গি এনগিডির প্রথম বলেই আউট কোহলি।
-
RCB vs DC | RCB – 21/0 | Over- 2 | নিজের অতীতের ঝলক দেখাচ্ছেন কোহলি!
প্রথম ২ ওভার শেষ। বেঙ্গালুরুর স্কোর – ২১/০। দুই ওভার করলেন আকিব নবি ও মুকেশ কুমার। ৬ বলে ১২ রানে অপরাজিত বিরাট।
-
RCB vs DC | Toss | প্রথমে ব্যাটিং করবে আরসিবি!
আইপিএলে আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি আরসিবি ও দিল্লি। আজ পরিবেশকে বাঁচানোর বার্তা দিতে সবুজ জার্সিতে কোহলিরা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। অর্থাৎ প্রথমে ব্যাটে নামবেন কোহলিরা।
Published On - Apr 18,2026 3:32 PM
