পরিবারের অমতে মন্দিরে বিয়ে! কুম্ভমেলার মোনালিসার গলায় মালা দিলেন অভিনেতা ফরমান খান, কে এই যুবক?
মহারাষ্ট্রের মডেলিং জগত এবং আঞ্চলিক সিনেমার পরিচিত মুখ ফরমান খান। সুঠাম দেহ ও অভিনয়ের দক্ষতার গুণে মায়ানগরীতে নিজের জায়গা করার চেষ্টা করছেন তিনি। প্রায় দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমেই মোনালিসার সঙ্গে তাঁর আলাপ। সাধারণ কথাবার্তা থেকেই বন্ধুত্ব এবং পরে তা গভীর প্রেমে রূপ নেয়।

প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় রুদ্রাক্ষ হাতে ভাইরাল হওয়া সেই মোনালিসা ভোঁসলে এখন খবরের শিরোনামে তাঁর ব্যক্তিগত জীবনের জন্য। দীর্ঘ দেড় বছরের টানাপোড়েন শেষে অভিনেতা ফরমান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। কেরলের এক মন্দিরে অত্যন্ত সাদামাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে চার হাত এক হল এই যুগলের। তাঁদের মতে, এই বিয়ে কেবল মিলন নয়, বরং পরিবারের বিরুদ্ধে একপ্রকার বিদ্রোহ!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, লাল শাড়িতে সাবেকি কনের সাজে সেজেছেন মোনালিসা, তাঁর সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। পাশে সাদা ধুতি আর পাঞ্জাবিতে বর বেশে দাঁড়িয়ে ফরমান খান। ভিন্নধর্মী বিয়ের চিরাচরিত বিতর্কের মাঝেও এক হিন্দু মন্দিরে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিয়ের পরপরই এই নবদম্পতি তিরুবনন্তপুরম পুলিশের দ্বারস্থ হয়ে নিজেদের জীবনের নিরাপত্তা দাবি করেছেন।
মহারাষ্ট্রের মডেলিং জগত এবং আঞ্চলিক সিনেমার পরিচিত মুখ ফরমান খান। সুঠাম দেহ ও অভিনয়ের দক্ষতার গুণে মায়ানগরীতে নিজের জায়গা করার চেষ্টা করছেন তিনি। প্রায় দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমেই মোনালিসার সঙ্গে তাঁর আলাপ। সাধারণ কথাবার্তা থেকেই বন্ধুত্ব এবং পরে তা গভীর প্রেমে রূপ নেয়। অভিনয়ের পাশাপাশি ফরমান বিভিন্ন ব্র্যান্ডের মডেলিং প্রজেক্টের সঙ্গেও যুক্ত।
VIDEO | Monalisa Bhonsle, a young woman who shot to fame during the Prayagraj Kumbh Mela, tied the knot with her friend, a Muslim man, at a temple in nearby Poovar in Kerala’s Thiruvananthapuram, hours after seeking police protection to evade the family’s pressure.
With a… pic.twitter.com/S26CkWZtgo
— Press Trust of India (@PTI_News) March 11, 2026
তাঁদের এই রূপকথার প্রেমে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল ধর্ম। মোনালিসা হিন্দু এবং ফরমান মুসলিম হওয়ায় কোনও পরিবারই এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না। শোনা যায়, মোনালিসার বাবা জয় সিং ভোঁসলে মেয়ের এই সম্পর্কের ঘোর বিরোধী ছিলেন এবং অন্য এক পাত্রের সঙ্গে তাঁর বিয়ে ঠিক করার চেষ্টাও করেছিলেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থেকে ঘর ছাড়ার সিদ্ধান্ত নেন মোনালিসা।
Viral ‘Kumbh Mela girl’ Monalisa Bhosle got married with her boyfriend in a temple in Trivandrum, Kerala.
Kerala Story for you ❤️ pic.twitter.com/Dbhz7jlctN
— Aswin (@AswinTvm3) March 11, 2026
নিজেদের রাজ্যে নিরাপত্তার অভাব বোধ করায় এবং পরিবারের থেকে আসা হুমকির জেরে এই যুগল সুদূর কেরালায় পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে পৌঁছেই আইনত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মন্দিরে গিয়ে নিজেদের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিলেন তাঁরা।
ভাইরাল সেনসেশন থেকে এক অভিনেতার ঘরনি হয়ে ওঠা, মোনালিসার জীবনের এই নতুন অধ্যায় এখন বিটাউনেও আলোচনার হট টপিক। আপাতত মুম্বইয়ের বদলে কেরলে নিজেদের নতুন জীবন গুছিয়ে নিতে ব্যস্ত এই দম্পতি।
