AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রোমো সম্প্রচারের পরেও ‘অনুরাগের ছোঁয়া’ থেকে সরলেন দিতিপ্রিয়া, কেন?

রানি রাসমণির পর আর সে ভাবে ছোট পর্দায় দেখা যায়নি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। রাসমণি শেষ হওয়ার পর থেকে বড় পর্দা এবং ওয়েব সিরিজেই তাঁকে দেখেছেন দর্শক। মাঝে শোনা গিয়েছিল 'অনুরাগের ছোঁয়া' সিরিয়ালে দেখা যাবে অভিনেত্রীকে। এমনকি প্রোমোতেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু শেষমেশ সিরিয়াল থেকে সরে এসেছেন দিতিপ্রিয়া।

প্রোমো সম্প্রচারের পরেও 'অনুরাগের ছোঁয়া' থেকে সরলেন দিতিপ্রিয়া, কেন?
| Edited By: | Updated on: Oct 04, 2024 | 2:15 PM
Share

রানি রাসমণির পর আর সে ভাবে ছোট পর্দায় দেখা যায়নি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। রাসমণি শেষ হওয়ার পর থেকে বড় পর্দা এবং ওয়েব সিরিজেই তাঁকে দেখেছেন দর্শক। মাঝে শোনা গিয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে দেখা যাবে অভিনেত্রীকে। এমনকি প্রোমোতেও দেখা গিয়েছিল তাঁকে।

কিন্তু শেষমেশ সিরিয়াল থেকে সরে এসেছেন দিতিপ্রিয়া। TV9 বাংলাকে নিজেই জানালেন নায়িকা। ঠিক কী কারণে সিরিয়াল থেকে সরে এলেন অভিনেত্রী? দিতিপ্রিয়া বলেন, “আমার কিছু সমস্যা ছিল তাই সিরিয়াল থেকে সরে এসেছি। পুরোটাই ব্যক্তিগত বিষয়।” তাহলে কি আর ছোট পর্দায় দেখা যাবে না অভিনেত্রীকে? সকলের মনে এমনই প্রশ্ন। নায়িকার কাছেও এই প্রশ্ন গিয়েছে অনেকের তরফ থেকেও।

TV9 বাংলাকে অভিনেত্রী বললেন, “আমি ফিরব। তবে কখন কোথায়, কী ভাবে দেখা যাবে সেটা এখনই বলতে পারব না। সবটাই আসলে ক্রমশ প্রকাশ্য।” এখনও পর্যন্ত রানিমা লুকে দিতিপ্রিয়াকে ভোলেননি দর্শক। তার পর তাঁকে একগুচ্ছ সিরিজে দেখা গিয়েছে। দিতিপ্রিয়া অভিনীত ‘রাজনীতি’, ‘ডাকঘর’ সিরিজগুলি দর্শকের নজরও কাড়ে। তবে শোনা যাচ্ছে, আবারও সিরিয়ালে ফেরার কথা নায়িকার। যদিও নিশ্চিত কিছু এখনও জানা যায়নি। এই মুহূর্তে অবশ্য দিতিপ্রিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা চলছে দর্শক মহলে। তবে নিজের ব্যক্তি জীবন নিয়ে একেবারেই আলোচনা করতে চান না অভিনেত্রী।

Follow Us
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?