AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Headache: মুঠো মুঠো পেইনকিলার আর নয়, ঘরোয়া ও সহজ এই উপায়েই জীবন থেকে উধাও হবে মাথার যন্ত্রণা

Home Remedies: আয়ুর্বেদ বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাথাব্যথার জন্য ব্যথানাশক ওষুধ খাওয়া স্থায়ী নিরাময় নয়। পেইনকিলার খেয়ে সাময়িক উপশম না করে মাথাব্যথার কারণ জেনে স্থায়ী চিকিৎসা জেনে নেওয়া প্রয়োজন।

Headache: মুঠো মুঠো পেইনকিলার আর নয়, ঘরোয়া ও সহজ এই উপায়েই জীবন থেকে উধাও হবে মাথার যন্ত্রণা
ছবিটি প্রতীকী
| Edited By: | Updated on: Jan 22, 2023 | 8:23 AM
Share

অফিসে কাজ করতে করতে বা কখনও কখনও রান্না করার সময় হঠাত করে তীব্র মাথা যন্ত্রণা (Headache) শুরু হয়। অনেকসময় সারাদিন ধরেই মাথার ব্যথা কাবু থাকেন অনেকেই। সাইনাস বা মাইগ্রেনের সমস্যা থাকলেও কারণে ও অকারণে মাথার ব্যথা হতেই থাকে। আর সেই যন্ত্রণা থেকে মুক্তি (Remedies of Headache) পেতে মুঠো মুঠো পেইনকিলার (Painkiller), অ্যান্টাসিড খেয়ে নেন। সারাদিন কাজের চাপে বিশ্রাম না পেলে অনেকসময় এক নাগাড়ে মাথাব্যথা হয়ে থাকে। তাই প্রত্যেক মানুষই এক এক সময় মাথার যন্ত্রণা ভোগেন। কিন্তু এই মাথা ব্যথার কারণ কী তা অনেকেই জানেন না। যার কারণে তিনি বারবার মাথাব্যথা করতে থাকেন ও বারবার ওষুধ খেতে থাকেন।

আয়ুর্বেদ বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাথাব্যথার জন্য ব্যথানাশক ওষুধ খাওয়া স্থায়ী নিরাময় নয়। পেইনকিলার খেয়ে সাময়িক উপশম না করে মাথাব্যথার কারণ জেনে স্থায়ী চিকিৎসা জেনে নেওয়া প্রয়োজন।

মাথাব্যথার গোপন কারণ

– অম্লতা,

– স্টাফড সাইনাস,

– পর্যাপ্ত ঘুমের অভাব এবং মানসিক চাপ

– বদহজম,

– গ্যাস, কোষ্ঠকাঠিন্য, ইত্যাদি

– অ্যাসিডিটি ও গ্যাসের কারণে মাথাব্যথা

আয়ুর্বেদদের মতে, যদি আপনার পেটের সমস্যা থাকে যেমন অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা থাকে তাহলে মাথাব্যথা শুরু হয়। এমন সমস্যা তৈরি হলে ৫গ্রাম মৌরি বীজ, ১০ গ্রাম জিরা এবং ৫ গ্রাম ধনে বীজ জলে সিদ্ধ করে দিনে দুবার পান করা শুরু করুন। ধীরে ধীরে মাথা যন্ত্রণা উধাও হবে জীবন থেকে।

ঘুমের অভাব ও টেনশনের কারণে মাথাব্যথা

পর্যাপ্ত ঘুমের অভাব বা মানসিক চাপের কারণে মাথাব্যথার সমস্যা হলে তিলের তেল হালকা গরম করে নিন। কুসুম কুসুম গরম তেল দিয়ে মাথা ও শরীরে মালিশ করুন। তারপর স্নান সেরে নিন।

স্টাফড সাইনাস মাথাব্যথা

যাদের গুরুতর সাইনাসের সমস্যা যেমন নাক বন্ধ হয়ে যাওয়া, মাথার দুপাশে ব্যথা হলে নিয়মিত স্টিম নিতে পারেন। এছাড়াও, নেতি ক্রিয়া করেও এই সমস্যাটি দূর করা যেতে পারে।

মাথাব্যথার রয়েছে স্থায়ী নিরাময়

৩ থেকে ৪ মাস ধরে এই টিপসগুলি মেনে চললেই মিলবে উপকার। সেগুলি কী কী, তা দেখে নিন…

আয়ুর্বেদিক চিকিত্সকদের মতে, বেশিরভাগ দীর্ঘস্থায়ী মাথাব্যথা এই প্রতিকারগুলির মাধ্যমে ৩ থেকে ৪ মাস পরে কমে যায়। যেমন-

– নিয়মিত যোগব্যায়াম করুন

– সময়মত ঘুমান

– প্রতিদিন ২ থেকে ৩ লিটার জল খান।

– ফার্মেন্টেড ও অ্যাসিডিক খাবার খাওয়া এড়িয়ে চলুন।

– অফিসে বা বাড়িতে চা-কফি ইত্যাদি নিয়ন্ত্রণ করুন।

(Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।)

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ