AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bus catches fire: ৫ দিন আগে কেনা বাসে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু ২০ যাত্রীর

Passengers killed after bus catches fire: বিজেপি বিধায়ক পোকরান পুরী সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, বাসের মধ্যেই জীবন্ত পুড়ে ১৯ জনের মৃত্যু হয়। আর যোধপুরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আর এক জখম যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রাজস্থানের মুখ্যমন্ত্রী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্টসার্কিটের ফলে বাসে আগুন লেগেছিল। মাত্র ৫দিন আগে বাসটি কেনা হয়েছিল বলে জানা গিয়েছে।

Bus catches fire: ৫ দিন আগে কেনা বাসে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু ২০ যাত্রীর
বাসে বিধ্বংসী আগুনImage Credit: PTI
| Updated on: Oct 15, 2025 | 6:57 AM
Share

জয়সলমের: মর্মান্তিক। চলন্ত বাসে বিধ্বংসী আগুন লেগে জীবন্ত পুড়ে মৃত্যু হল ২০ যাত্রীর। আগুনে পুড়ে জখম হয়েছেন আরও কমপক্ষে ১৬ যাত্রী। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের জয়সেলমেরে। দুর্ঘটনায় শোক প্রকাশ করে মৃতের পরিবারগুলিকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাস্থলে যান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।

পুলিশ জানিয়েছে, ৫৭ জন যাত্রীকে নিয়ে বেসরকারি বাসটি জয়সেলমের থেকে ছেড়েছিল বিকেল ৩টেয়। যাওয়ার কথা ছিল যোধপুর। জয়সেলমের-যোধপুর হাইওয়েতে বাসের পিছন থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। তৎক্ষণাৎ বাসটি রাস্তার ধারে নিয়ে যান চালক। ততক্ষণে গোটা বাস ধোঁয়ায় ভরে যায়। বাসের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। বাসটি দাউদাউ করে জ্বলতে থাকে। স্থানীয় বাসিন্দারা দৌড়ে আসেন।

বিজেপি বিধায়ক পোকরান পুরী সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, বাসের মধ্যেই জীবন্ত পুড়ে ১৯ জনের মৃত্যু হয়। আর যোধপুরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আর এক জখম যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রাজস্থানের মুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় শোক প্রকাশ করে জখম যাত্রীদের চিকিৎসায় সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি। জখম যাত্রীদের চিকিৎসায় যাতে কোনওরকম ত্রুটি না থাকে, আধিকারিকদের নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্টসার্কিটের ফলে বাসে আগুন লেগেছিল। মাত্র ৫দিন আগে বাসটি কেনা হয়েছিল বলে জানা গিয়েছে।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। জখম যাত্রীদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

Follow Us