AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raghav Chadha new political party: মানুষের কথা বলতে নিজের দল তৈরি করবেন রাঘব চাড্ডা? পাশে থাকতে চান দিশার বোনও

Raghav Chadha-AAP Clash: চলতি সপ্তাহেই রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাঘব চাড্ডাকে। আম আদমি পার্টির তরফে আবেদন করা হয়েছে, রাঘবকে যেন সংসদে বলার সুযোগ না দেওয়া হয়। এরপরই শুরু হয় দ্বন্দ্ব।

Raghav Chadha new political party: মানুষের কথা বলতে নিজের দল তৈরি করবেন রাঘব চাড্ডা? পাশে থাকতে চান দিশার বোনও
রাঘব চাড্ডা ও খুশবু পাটানি।Image Credit: PTI
| Updated on: Apr 04, 2026 | 7:50 AM
Share

নয়া দিল্লি: আম আদমি পার্টি তাঁকে চুপ করাতে চাইছে সংসদে। ক্ষুব্ধ রাঘব চাড্ডা। এবার কি দল ছাড়বেন তিনি? কোথায় যাবেন তিনি? এমন জল্পনাই শোনা যাচ্ছে। এর মধ্যেই রাঘবের সপক্ষে বলিউড থেকেও সমর্থন আসতে শুরু করল। এখন কোনও দলবদল নয়, সোজা নিজের পার্টি খোলার প্রস্তাব দিলেন দিশা পাটানি। সেই পথেই কি হাঁটবেন পরিণীতি চোপড়ার স্বামী তথা আপ সাংসদ রাঘব চাড্ডা।

চলতি সপ্তাহেই রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাঘব চাড্ডাকে। আম আদমি পার্টির তরফে আবেদন করা হয়েছে, রাঘবকে যেন সংসদে বলার সুযোগ না দেওয়া হয়। এরপরই শুরু হয় দ্বন্দ্ব। রাঘব চাড্ডা সরাসরি সংসদ চত্বরে দাঁড়িয়ে ভিডিয়ো পোস্ট করে প্রশ্ন করেন যে তিনি যখনই সুযোগ পেয়েছেন, সাধারণ মানুষের ইস্যু তুলে ধরেছেন। তিনি কি কোনও দোষ করেছেন? অপরাধ করেছেন?

এরপরই রাঘব চাড্ডার পোস্টে কমেন্টের বন্যা বয়ে যায়। বহু মানুষই রাঘবকে সমর্থন জানান। পোস্টে কমেন্ট করেন অভিনেত্রী দিশা পাটানির বোন খুশবু পাটানিও। তিনি ভারতীয় সেনাবাহিনীর মেজর পদে ছিলেন। খুশবু লেখেন, “রাঘবজী, আপনি একজন শিক্ষিত, বিচক্ষণ রাজনৈতিক নেতা। আমাদের দেশের আপনার মতো নেতার খুব দরকার। আমার বিশ্বাস, আগামিদিনে আপনি নিজের একটি রাজনৈতিক দল তৈরি করবেন। আমরা সবাই আপনার সঙ্গে যুক্ত হতে চাই কারণ আপনি দেশের সঙ্গে চলতে চান। জয় হিন্দ।”

প্রসঙ্গত, রাঘব চাড্ডাকে পদ থেকে সরানোর সপক্ষে যুক্তি দিয়ে আম আদমি পার্টি দাবি করেছে যে রাঘব চাড্ডা প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কথা বলতে ভয় পান। তিনি দেশের আসল সমস্যা নিয়ে কথা না বলে, বিমানবন্দরে সিঙাড়ার দাম নিয়ে সংসদে কথা বলে মূল্যবান সময় নষ্ট করেছেন।

Follow Us