AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kerala Accident: নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে সজোরে ধাক্কা, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, ৮ ইঞ্জিনিয়র পড়ুয়ার মৃত্যু

Kerala Accident Death: পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত প্রায় ১১টা ৪০ মিনিট নাগাদ ত্রিশূরের কাইপামঙ্গলমের পানাম্বিকুন্নু এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে একই অভিমুখে দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনার সময় ওই এলাকায় রাস্তার কাজ চলছিল বলেও জানা গিয়েছে।

Kerala Accident: নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে সজোরে ধাক্কা, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, ৮ ইঞ্জিনিয়র পড়ুয়ার মৃত্যু
কেরলে দুর্ঘটনাImage Credit: x
| Updated on: Sep 05, 2026 | 8:25 AM
Share

তিরুঅনন্তপুরম: কেরলে (Kerala) ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তামিলনাড়ুর (Tamil Nadu) আট ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। শুক্রবার গভীর রাতে কেরলের ত্রিশূর জেলায় পড়ুয়াদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা মারে (Kerala Accident)। দুর্ঘটনায় সাত জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত প্রায় ১১টা ৪০ মিনিট নাগাদ ত্রিশূরের কাইপামঙ্গলমের পানাম্বিকুন্নু এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে একই অভিমুখে দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনার সময় ওই এলাকায় রাস্তার কাজ চলছিল বলেও জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িতে থাকা আট জনই তামিলনাড়ুর ডিন্ডিগুলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ছিলেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির রেজিস্ট্রেশন তামিলনাড়ুর। সেটি মাদুরাইয়ে নথিভুক্ত বলে জানা গিয়েছে।

দুমড়ে-মুচড়ে যায় গাড়ি

লরির সঙ্গে সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। ভিতরে আটকে পড়েন কয়েকজন। দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ এবং দমকল ও উদ্ধারকারী দলের কর্মীরা।

দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, গাড়িতে থাকা সাত জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গাড়ির একাংশ কেটে দুইজনকে উদ্ধার করেন দমকলকর্মীরা। আরও একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ডিন্ডিগুলের ইঞ্জিনিয়ারিং কলেজের এক পড়ুয়ার পরিচয়পত্র উদ্ধার করা হয়। তার ভিত্তিতেই প্রাথমিকভাবে মৃতরা ওই কলেজের পড়ুয়া বলে মনে করা হচ্ছে।

মৃত আট জনের পরিচয় এখনও সম্পূর্ণ জানা যায়নি। তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি কী কারণে গাড়িটি লরিতে ধাক্কা মারল, চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন কি না এবং দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা