AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pension scheme: যৎসামান্য পেনশনের টাকায় চলে সংসার, এদিকে ৮২-র বৃদ্ধের ব্যাঙ্ক ব্যালেন্স ৭৫৯ কোটি!

Banking Error: পেনশন তোলার পর বৃদ্ধ যখন নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে যান, দেখেন ব্যালেন্স দেখাচ্ছে ৭৫৯,৬৯,৫১,৯৫১ টাকা। অর্থাৎ ওই ব্যক্তির অ্যাকাউন্টে ৭৫৯ কোটি টাকারও বেশি আছে। তাঁর ও ছেলের অ্যাকাউন্ট মিলিয়ে আনুমানিক ১৫০০ কোটি টাকা রয়েছে তাদের। 

Pension scheme: যৎসামান্য পেনশনের টাকায় চলে সংসার, এদিকে ৮২-র বৃদ্ধের ব্যাঙ্ক ব্যালেন্স ৭৫৯ কোটি!
৮২-র বৃদ্ধের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা!Image Credit: X
| Updated on: Jul 13, 2026 | 8:31 AM
Share

পটনা: দিন আনি, দিন খাই অবস্থা। পেনশনের যৎ সামান্য টাকা দিয়েই সংসার চলে ৮২ বছরের বৃদ্ধের। তার উপরে আবার বিশেষভাবে সক্ষম ছেলের দেখভালের খরচ। রবিবার কমন সার্ভিস সেন্টার থেকে তুলতে গিয়েছিলেন প্রবীণ ভাতা। অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতেই চক্ষু চড়কগাছ। দেখা গেল, ওই বৃদ্ধের অ্যাকাউন্টে নাকি ৭৫৯ কোটি টাকা জমা রয়েছে। শুধু তাঁরই নয়, তার ছেলের অ্যাকাউন্টেও এমন বিপুল অঙ্কের টাকা জমা আছে বলেই দেখা যাচ্ছে।

ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফ্ফরপুরে। কমেশ্বর মিশ্র নামক ওই বৃদ্ধ ব্যক্তি কবিতা লেখেন। তিনি নিজে প্রবীণ ভাতা পান এবং তার ছেলে বিশেষভাবে সক্ষম হওয়ায় প্রতিবন্ধী ভাতা পান। তারা দুইজনেই গতকাল, রবিবার সিএসসি সেন্টারে গিয়েছিলেন। সেখানেই তাদের অ্যাকাউন্টে বিপুল টাকা দেখতে পান।

পেনশন তোলার পর বৃদ্ধ যখন নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে যান, দেখেন ব্যালেন্স দেখাচ্ছে ৭৫৯,৬৯,৫১,৯৫১ টাকা। অর্থাৎ ওই ব্যক্তির অ্যাকাউন্টে ৭৫৯ কোটি টাকারও বেশি আছে। তাঁর ও ছেলের অ্যাকাউন্ট মিলিয়ে আনুমানিক ১৫০০ কোটি টাকা রয়েছে তাদের।

ওই বৃদ্ধের কথায়, এটা তাঁর টাকা নয়। তিনি বুঝতেই পারছিলেন না যে এত টাকা কোথা থেকে এল। ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও অনুরোধ করেন যে বিষয়টি দেখার জন্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ব্যাঙ্কিং বা প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিপুল অঙ্ক দুই অ্যাকাউন্টে চলে এসেছে। ব্যাঙ্কের তরফ থেকেও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে