AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: বাংলায় ডিটেশন ক্যাম্প কী হবে? উত্তর দিলেন অমিত শাহ

Amit Shah on CAA: সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, সিএএ-র সঙ্গে এনআরসি-র সম্পর্ক রয়েছে। তিনি বারবার বলেছেন, 'অসমের মতো আপনাদেরও নাগরিকত্ব কেড়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে।' সেই প্রসঙ্গেই এবার স্পষ্ট উত্তর দিলেন অমিত শাহ।

Amit Shah: বাংলায় ডিটেশন ক্যাম্প কী হবে? উত্তর দিলেন অমিত শাহ
অমিত শাহ (ফাইল ছবি)Image Credit: Facebook
| Updated on: Mar 14, 2024 | 10:42 AM
Share

নয়া দিল্লি: নাগরিকত্ব সংশোধনী কার্যকর হওয়ার পর থেকে বিরোধীরা বলতে শুরু করেছেন, এনআরসি-র সঙ্গে সম্পর্ক রয়েছে এই আইনের। ঠিক যেমন অসমে হয়েছে, সেভাবে অন্যান্য জায়গাতেও সাধারণ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আসাদউদ্দিন ওয়াইসি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতা-নেত্রীরা। সম্প্রতি সংবাদসংস্থা এএনআই(ANI)-কে দেওয়া সাক্ষাৎকারে সেই বিষয়টি পরিষ্কার করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সত্যিই কি সিএএ-র সঙ্গে এনআরসি-র কোনও সম্পর্ক আছে? সিএএ কার্যকর হলে কি কারও নাগরিকত্ব চলে যাবে? এই সব প্রশ্নের উত্তর দিয়েছেন অমিত শাহ।

মুসলিমদের বঞ্চিত করা হচ্ছে বলে যে প্রশ্ন তুলেছেন বিরোধীরা, সেই প্রসঙ্গে অমিত শাহ বলেন, “কিসের ভিত্তিতে এ কথা বলা হচ্ছে? বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ঘোষিত মুসলিম দেশ।” একইসঙ্গে তিনি বলেন, “এই আইনে এনআরসি-র কোনও জায়গা নেই। কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ারও কোনও প্রশ্ন নেই।”

সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, সিএএ-র সঙ্গে এনআরসি-র সম্পর্ক রয়েছে। তিনি বারবার বলেছেন, ‘অসমের মতো আপনাদেরও নাগরিকত্ব কেড়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে।’ বাংলায় এরকম কিছু বরদাস্ত করা হবে না বলেও দাবি করেছেন তিনি। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে শাহ স্পষ্ট বলেন, “সিএএ-র সঙ্গে এনআরসি-র কোনও সম্পর্ক নেই। অসম ও দেশের অন্যান্য অংশে সিএএ কার্যকর হবে। শুধুমাত্র উত্তর-পূর্বের রাজ্যে কিছু বিশেষ অধিকার দেওয়া হয়েছে।”

Follow Us