AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Himanta Biswa Sarma-Rahul Gandhi: ‘পরেরবার ভ্যালেন্টাইনস ডে-তে অবশ্যই কাউকে গোলাপ দেবেন’, রাহুলকে কেন এই পরামর্শ হিমন্তের?

Himanta Biswa Sarma React on Rahul Gandhi's Video: রাহুল গান্ধীর সাম্প্রতিক একটি ভিডিয়ো নিয়েই প্রশ্ন তুলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি প্রথমেই রাহুলের গোলাপ হাতে ভিডিয়ো প্রসঙ্গে বলেন যে পরের বার অবশ্যই তিনি যেন ভ্যালেন্টাইনস ডে-তে কাউকে গোলাপ ফুল দেন। দিপাবলীতে নয়, ভ্যালেন্টাইন ডে-তে গোলাপ দেওয়া হয়।

Himanta Biswa Sarma-Rahul Gandhi: 'পরেরবার ভ্যালেন্টাইনস ডে-তে অবশ্যই কাউকে গোলাপ দেবেন', রাহুলকে কেন এই পরামর্শ হিমন্তের?
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।Image Credit: X
| Updated on: Nov 04, 2026 | 6:38 PM
Share

গুয়াহাটি: দিপাবলীতে নয়, ভ্যালেন্টাইনস ডে-তে দিতে হয় গোলাপ ফুল। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে এই পাঠ দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে বিতর্কে আমন্ত্রণ পাঠানো নিয়েও এক হাত নিলেন অসমের মুখ্যমন্ত্রী। বললেন, বিতর্ক সংসদে হয়।

রাহুল গান্ধীর সাম্প্রতিক একটি ভিডিয়ো নিয়েই প্রশ্ন তুলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি প্রথমেই রাহুলের গোলাপ হাতে ভিডিয়ো প্রসঙ্গে বলেন যে পরের বার অবশ্যই তিনি যেন ভ্যালেন্টাইনস ডে-তে কাউকে গোলাপ ফুল দেন। দিপাবলীতে নয়, ভ্যালেন্টাইন ডে-তে গোলাপ দেওয়া হয়। তিনি ভারতীয় সংস্কৃতি সম্পর্কে জানেন না বলেই হয়তো এই কাজ করেছেন।

এরপরই হিমন্ত বিশ্ব শর্মা প্রশ্ন করেন যে রাহুল গান্ধী নিজেকে বিরোধী দলনেতা বলে মানেন তো? তাহলে বুঝতে হবে যে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ডিবেট কোথায় হবে। সড়ক বা গলিতে নয়, সংসদে আলোচনা-বিতর্ক হবে। মোহন ভাগবতকেই বা কেন বিচারক হিসাবে চাইছেন রাহুল গান্ধী? স্পিকার তো সংসদে উপস্থিত রয়েছেন।

অসমের মুখ্যমন্ত্রী বলেন, “আপনি মোদীজিকে বলছেন যে ফরেন রিলেশন নিয়ে ডিবেট করুন। আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করুন। আরে আমেরিকার সঙ্গে ডিল হল কোথায়? ডিবেট তো হবেই, বোফর্স থেকে শুরু করে ভোপাল গ্যাস লিক নিয়ে, বহু বিষয় নিয়ে ডিবেট হওয়া দরকার। আপনি দয়া করে বলে দিন যে সংসদে শান্তিপূর্ণভাবে আলোচনা হবে। বিতর্ক আপনি শুরু করবেন, প্রধানমন্ত্রী জবাব দেবেন। সব বিষয় নিয়ে আলোচনা হবে। আপনি রাস্তায় ডাকছেন কেন? এটা বাংলাদেশ নয়, নেপাল নয়।”

হিমন্ত বিশ্ব শর্মা আরও প্রশ্ন করেন, “রাহুল গান্ধী আপনি বারবার কেন বিদেশে যান? বিদেশের সঙ্গে সম্পর্ক কার? চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে মউ কে স্বাক্ষর করেছে? রাহুলজি লোকজনকে বোকা বানাবেন না। সবসময় অ্যাংগ্রি ইয়ং ম্যান হয়ে থাকতে পারেন না। যদি একজন ভালো রাজনীতিবিদ হতে চান, আমি ফ্রি-তে একটা পরামর্শ দিচ্ছি, এইবার সংসদে আপনি অবশ্যই ডিবেট করুন। শান্তিতে ডিবেট করুন, হল্লা করবেন না। ডিবেট তো আপনি করতে চান না।”

শেষে অসমের মুখ্যমন্ত্রী বলেন, “আপনি এসআইআরের কথা বলেন, অসমে আমি জিতলে তখন ম্যাচ ফিক্সিং, কেরলে আপনাদের দল জিতলে তখন জনগণের ভোট। ইভিএম খারাপ। নরেন্দ্র মোদী বারাণসী থেকে জিতলে, ইভিএম খারাপ। আপনি রায়বরৈলী থেকে জিতলে তখন ১০০ শতাংশ ভোট। আপনি যে গোলাপ দেখাচ্ছেন, পরেরবার অবশ্যই ভ্যালেন্টাইন ডে-তে কাউকে গোলাপ দেবেন।”

Follow Us