AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Private Tuition Ban: স্কুল শিক্ষকদের জন্য এল নির্দেশ, কোনও প্রাইভেট টিউশন-কোচিং সেন্টারে পড়ানো যাবে না!

Teacher Guidelines: জেলা শিক্ষা দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন নিশ্চিত করেন যে সরকারের এই নির্দেশ সরকারি স্কুলগুলিতে অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। কোনও শিক্ষক কোচিং সেন্টার বা প্রাইভেট টিউশন পড়াচ্ছেন কি না, তার উপরও নজর রাখতে বলা হয়েছে।

Private Tuition Ban: স্কুল শিক্ষকদের জন্য এল নির্দেশ, কোনও প্রাইভেট টিউশন-কোচিং সেন্টারে পড়ানো যাবে না!
ফাইল চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Jun 19, 2026 | 11:51 AM
Share

পটনা: স্কুলে পড়ুয়াদের লেখাপড়া করানোয় বিশেষ মনোযোগ নেই। শিক্ষকরা কোচিং সেন্টার, প্রাইভেট টিউশনেই বেশি ব্যস্ত। তবে এবার সেই অভ্যাস বন্ধ হবে। কড়া নির্দেশ এল সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য। তারা শুধুমাত্র স্কুলেই পড়াবেন। আলাদাভাবে কোনও টিউশন ক্লাস, কোচিং সেন্টার বা বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে পারবেন না (Private Tuition Ban)। কেউ এই নিয়ম ভাঙলেই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

সম্প্রতিই বিহার সরকার (Bihar Government) স্কুল শিক্ষকদের জন্য এই নির্দেশিকা জারি করেছে। তাদের বলা হয়েছে যে স্কুলে নিজেদের ডিউটি যেন সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে পূরণ করেন। আর্থিক লাভের জন্য তারা অন্য কোথাও প্রাইভেটে পড়ানো যাবে না।

সরকারি আধিকারিকরা জানিয়েছেন যে শিক্ষকরা যাতে সরকারি স্কুলগুলিতে পড়াশোনার মানোন্নয়নে জোর দেন এবং স্কুলের সময়ে সকল পড়ুয়াদের জন্য সবসময় উপস্থিত থাকেন, তার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা শিক্ষা দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন নিশ্চিত করেন যে সরকারের এই নির্দেশ সরকারি স্কুলগুলিতে অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। কোনও শিক্ষক কোচিং সেন্টার বা প্রাইভেট টিউশন পড়াচ্ছেন কি না, তার উপরও নজর রাখতে বলা হয়েছে। যদি কোনও শিক্ষক নিয়ম ভাঙেন, তাহলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে।

বিহারে স্কুল শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নয়নে বিশেষ জোর দিচ্ছে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সরকার।

Follow Us