AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kangana Ranaut: ‘অভিনয় ছেড়ে দেব’, বড় ঘোষণা করে দিলেন ‘কুইন’ কঙ্গনা

Lok Sabha Election 2024: নিজের শহর, হিমাচল প্রদেশের মান্ডি থেকেই বিজেপির প্রার্থী হয়েছেন কঙ্গনা রানাউত। চলতি সপ্তাহের মঙ্গলবারই তিনি নিজের মনোনয়ন জমা দেন। এরপরই তাঁর বড় ঘোষণা।

| Updated on: May 19, 2024 | 1:26 PM
Share

সিমলা: ‘আউটসাইডার’ থেকে নিজেকে বলিউডের কুইন হিসাবে প্রমাণ করেছেন কঙ্গনা। এবার তাঁর সামনে নতুন পরীক্ষা। অভিনয়ের পর রাজনীতির ময়দানে পা রেখেছেন কঙ্গনা রানাউত। আর ভোটে প্রার্থী হতেই তাঁর বড় ঘোষণা। ভোটে জিতলে অভিনয় ছেড়ে দেবেন, এমনটাই ঘোষণা করলেন কঙ্গনা রানাউত।

নিজের শহর, হিমাচল প্রদেশের মান্ডি থেকেই বিজেপির প্রার্থী হয়েছেন কঙ্গনা রানাউত। চলতি সপ্তাহের মঙ্গলবারই তিনি নিজের মনোনয়ন জমা দেন। এরপরই তাঁর বড় ঘোষণা। জানালেন, ভোটে জিতলে অভিনয় ছেড়ে দেবেন। এখনও তিনি নিজের সমস্ত সময় প্রচারেই  ব্য়য় করছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারেও কঙ্গনা বলেন যে হাতে কিছু প্রজেক্ট রয়েছে। তাছাড়া কিছু দায়িত্বও রয়েছে। সেগুলি পূরণ করার পর ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন। অভিনয় ছাড়ার প্রসঙ্গে কঙ্গনা বলেন, “আমায় বহু নির্মাতারাই বলেন যে আমাদের কাছে একজন ভাল অভিনেত্রী আছে, প্লিজ যেও না। আমি ভাল অভিনয় করি, এটাও আমার কাছে প্রশংসা।”

কঙ্গনা জানান, তিনি ভোটের ডিউটি অত্যন্ত সিরিয়াসলি নেন। কঙ্গনা তাঁর হলফনামায় জানিয়েছেন, তাঁর ৯১ কোটি টাকার সম্পত্তি রয়েছে। স্থাবর সম্পত্তির পরিমাণ ২৮.৭ কোটি টাকা, অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬২.৯ কোটি টাকা। এর মধ্যে হিমাচল প্রদেশের মানালিতে তাঁর একটি বাংলো রয়েছে, যার দাম ১৫ কোটি টাকা। এছাড়া মুম্বইয়ে তিনটি ফ্ল্যাট রয়েছে। ৬.৭ কেজির সোনার গহনা রয়েছে, যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। তাঁর উপরে ১৭ কোটি টাকার ঋণ রয়েছে।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি