AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্ত্রী আদিবাসী, স্বামী মুসলিম! চাঞ্চল্যকর প্রশ্ন তুলে NRC লাগু করার দাবি সাংসদের

Nishikant Dubey: তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে সাংসদ বলেন, "সব জায়গায় ১৫ থেকে ১৭ শতাংশ ভোটার বাড়ে। আর আমার লোকসভা অঞ্চলে বেড়েছে প্রায় ১২৩ শতাংশ। একটি বিধানসভায় ১১৭ শ তাংশ মুসলিমের বসবাস বেড়েছে।" 

স্ত্রী আদিবাসী, স্বামী মুসলিম! চাঞ্চল্যকর প্রশ্ন তুলে NRC লাগু করার দাবি সাংসদের
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেImage Credit: Loksabha Tv
| Edited By: | Updated on: Jul 25, 2024 | 6:10 PM
Share

নয়া দিল্লি: আদিবাসীর সংখ্যা কমছে ঝাড়খণ্ডে! জনসংখ্যার নিরিখে ক্রমশ বাড়ছে সংখ্যালঘুদের উপস্থিতি! সংসদে এমনই অভিযোগ তুললেন ঝাড়খণ্ডে গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এদিন তিনি তাঁর বক্তব্যের শুরুতেই বলেন, ‘সংবিধান সঙ্কটে।’ তাঁর দাবি, ঝাড়খণ্ডে প্রবেশ করে হিন্দু মহিলাদের বিয়ে করছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এই পরিস্থিতিতে বদলে যাচ্ছে জনবিন্যাস। কেন্দ্রীয় সরকার যাতে ব্যবস্থা নেয়, সেই দাবি জানিয়েছেন তিনি।

লোকসভার অধিবেশনে বাজেট নিয়ে চলছে আলোচনা। সেই অধিবেশনেই ঝাড়খণ্ডের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নিশিকান্ত। তিনি বলেন, “যখন বিহারের থেকে ঝাড়খণ্ড আলাদা হয়, তখন ওই রাজ্যে আদিবাসী ছিল ৩৬ শতাংশ। আর বর্তমানে সেই সংখ্যা কমে হয়েছে ২৬ শতাংশ।” তিনি প্রশ্ন তুলেছেন, বাকি ১০ শতাংশ আদিবাসী কোথায় গেল? তাঁর অভিযোগ, ঝাড়খণ্ডের সরকার অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোটের সে ব্যাপারে কোনও গুরুত্বই দিচ্ছে না।

সাংসদের অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে প্রবেশ করার ফলেই কমছে আদিবাসীর সংখ্য়া। তিনি বলেন, “আদিবাসী মহিলাদের বিয়ে করছে অনুপ্রবেশকারীরা। এটা হিন্দু-মুসলিমের প্রশ্ন নয়। যে প্রার্থী আদিবাসী হিসেবে ভোটে লড়ছেন, সেই মহিলার স্বামীও মুসলিম।”

তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে সাংসদ বলেন, “সব জায়গায় ১৫ থেকে ১৭ শতাংশ ভোটার বাড়ে। আর আমার লোকসভা অঞ্চলে বেড়েছে প্রায় ১২৩ শতাংশ। একটি বিধানসভায় ১১৭ শতাংশ মুসলিমের বসবাস বেড়েছে।”  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এনআরসি লাগু করার দাবি জানান তিনি।

এই প্রসঙ্গে বাংলার তৃণমূল সরকারের দিকেও আঙুল তুলেছেন নিশিকান্ত দুবে। তিনি দাবি করেন, মালদহ ও মুর্শিদাবাদ থেকে পুলিশ ঝাড়খণ্ডে গিয়ে হিন্দুদের ওপর অত্যাচার করছে, অথচ ঝাড়খণ্ডের পুলিশ কিছুই করতে পারছে না।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?