AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BMS Protest: ১৭ অগস্ট দেশজুড়ে শ্রমিকদের বিক্ষোভ, একাধিক দাবি নিয়ে চাপ তৈরি করছে BMS

Bharatiya Majdoor Sangha: বিএমএস-এর অভিযোগ, সরকার এই কর্মীদের কাছ থেকে বিভিন্ন পরিষেবা নিলেও তাঁদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে এখনও প্রস্তুত নয়। সংগঠনের দাবি, অঙ্গনওয়াড়ি কর্মীরা দিনে ১২ ঘণ্টারও বেশি কাজ করেন। অথচ শ্রমবিধিতেও তাঁদের অন্তর্ভুক্ত করা হয়নি।

BMS Protest: ১৭ অগস্ট দেশজুড়ে শ্রমিকদের বিক্ষোভ, একাধিক দাবি নিয়ে চাপ তৈরি করছে BMS
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Aug 13, 2026 | 2:25 PM
Share

নয়া দিল্লি: দীর্ঘদিন ধরে শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে আগামী ১৭ অগস্ট দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ভারতীয় মজদুর সংঘ (BMS)। সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ (Kendriya Karya Samithi) দেশের সমস্ত শাখাকে এই কর্মসূচিতে সামিল হওয়ার নির্দেশ দিয়েছে। তারা জানিয়েছে, একাধিক দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ তৈরি করতে বিক্ষোভ, মিছিল ও ধর্নার ডাক দেওয়া হয়েছে।

বিএমএস (BMS)-এর তরফে জানানো হয়েছে, জুলাইয়ের শেষ সপ্তাহে রাঁচিতে অনুষ্ঠিত কেকেএস (KKS)-এর বৈঠকে দেশের ২৮টি রাজ্য ইউনিট এবং ৪২টি ইন্ডাস্ট্রিয়াল ফেডারেশনকে এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা সদরগুলিতে বড় আকারে বিক্ষোভ, মিছিল এবং ধর্না কর্মসূচি আয়োজন করা হবে। পাশাপাশি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং শ্রমমন্ত্রীর কাছে স্মারকলিপিও জমা দেওয়া হবে।

কী কী দাবি বিএমএস (BMS)-এর?

দীর্ঘদিনের একাধিক দাবি নিয়ে সরব হয়েছে বিএমএস। সংগঠনের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে—

  • ইপিএস-৯৫ (EPS-95)-এর অধীনে ন্যূনতম পেনশন ৭,৫০০ টাকা করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ভিডিএ (VDA) এবং আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে তা যুক্ত করার দাবি জানানো হয়েছে।
  • ইএসআই (ESI)-এর বেতনসীমা ২১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪২ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে।
  • ইপিএফ (EPF)-এর বেতনসীমা ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে।
  • নতুন শ্রমবিধি অনুযায়ী পূর্ণ বেতন বা মজুরির ভিত্তিতে বোনাস ঘোষণা করার দাবি করা হয়েছে।
  • বোনাসের সীমা ৭,০০০ টাকা থেকে বাড়ানোর দাবি।
  • গ্র্যাচুইটি গণনার ক্ষেত্রে ১৫ দিনের পরিবর্তে ৩০ দিনের মজুরি হিসাব করার দাবি এবং কোনও ঊর্ধ্বসীমা না রাখার দাবি জানানো হয়েছে।
  • জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ফর্মুলাভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ।
  • অঙ্গনওয়াড়ি, আশা কর্মী, মিড-ডে মিল এবং জাতীয় স্বাস্থ্য মিশনের মতো বিভিন্ন প্রকল্পের কর্মীদের মাসিক সাম্মানিক বাড়ানোর দাবি।
  • সব ধরনের চুক্তিভিত্তিক কর্মীর ক্ষেত্রে সমকাজে সমবেতন চালুর দাবি।
  • মজুরি চুরির অভিযোগে ঠিকাদার এবং ম্যানপাওয়ার সরবরাহকারী সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি।
  • ব্যাঙ্কিং ক্ষেত্রে পাঁচ দিনের কর্মসপ্তাহ চালুর দাবি।
  • বিভিন্ন সরকারি পরিষেবায় খালি পদগুলি পূরণ করার দাবি।
  • দ্রুত ইন্ডিয়ান লেবার কনফারেন্স আয়োজনের দাবি।
  • পুরনো পেনশন ব্যবস্থা (OPS) পুনরায় চালু করার দাবি।

শ্রমবিধি নিয়েও আপত্তি BMS-এর

BMS-এর দাবি, আইআর কোড (IR Code) এবং OSH&WC Code-এ একাধিক শ্রমিক-বিরোধী বিধান রয়েছে। তাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে আলোচনা করে ওই শ্রমবিধিগুলিতে প্রয়োজনীয় সংশোধন আনার দাবি জানিয়েছে সংগঠন।

‘স্কিম ওয়ার্কার’দের স্বীকৃতি নিয়ে প্রশ্ন-

অঙ্গনওয়াড়ি-সহ বিভিন্ন প্রকল্পের কর্মীদের নিয়েও কেন্দ্র ও রাজ্য সরকারকে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বিএমএস। সংগঠনের বক্তব্য, কোনও সামাজিক কল্যাণমূলক প্রকল্পের মেয়াদ সাধারণত ১০ থেকে ১২ বছরের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা। কিন্তু ১৯৭৫ সালের অক্টোবর থেকে অঙ্গনওয়াড়ি প্রকল্প চালু রয়েছে, ফলে এটিকে এখনও শুধুমাত্র একটি ‘স্কিম’ হিসেবে বিবেচনা করা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠন।

বিএমএস-এর অভিযোগ, সরকার এই কর্মীদের কাছ থেকে বিভিন্ন পরিষেবা নিলেও তাঁদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে এখনও প্রস্তুত নয়। সংগঠনের দাবি, অঙ্গনওয়াড়ি কর্মীরা দিনে ১২ ঘণ্টারও বেশি কাজ করেন। অথচ শ্রমবিধিতেও তাঁদের অন্তর্ভুক্ত করা হয়নি।

বিএমএস-এর দাবি, দেশের ১ কোটিরও বেশি স্কিম ওয়ার্কার-এর ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে আলোচনা শুরু করা প্রয়োজন। সংগঠনের বক্তব্য, এই কর্মীদের অধিকাংশই দক্ষ কর্মী এবং কর্মজগতের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের জন্য নতুন নীতি তৈরি করা দরকার।

ভারতের অসংগঠিত ক্ষেত্রে এত বড় কর্মী বাহিনী রয়েছে বলে দাবি করে বিএমএস এই কর্মীদের জন্য ভারতের উপযোগী একটি পৃথক নীতি প্রণয়নের দাবি জানিয়েছে। বিএমএস (BMS)-এর সাধারণ সম্পাদক সুরেন্দ্র কুমার পাণ্ডে-র নামে জারি করা এই বিবৃতিতে ১৭ অগস্টের দেশব্যাপী কর্মসূচির মাধ্যমে কেন্দ্রের কাছে দীর্ঘদিনের শ্রমিক সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছে।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা