AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডাল হ্রদে ‘সাইরেন বাজাবে’ তারেকের নৌকা অ্যাম্বুল্যান্স

তারেক জানিয়েছেন, তাঁর এই নৌকা অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার,ইসিজি মেশিন, অক্সিমিটার ও হুইলচেয়ার রাখার চেষ্টা করবেন তিনি।

ডাল হ্রদে 'সাইরেন বাজাবে' তারেকের নৌকা অ্যাম্বুল্যান্স
ছবি- এএনআই
| Updated on: Dec 17, 2020 | 7:21 PM
Share

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের ডাল হ্রদে প্রথম চালু হচ্ছে নৌকা অ্যাম্বুল্যান্স। যার ফলে উপত্যকার বহু মানুষ উপকৃত হবেন। এই অভিনব পন্থা মাথায় এসেছে হাউসবোট মালিক তারেক আহমেদ পতলুর মাথায়। তাঁর চেষ্টাতেই ডাল হ্রদে (Dal Lake) ‘সাইরেন বাজবে’ নৌকা অ্যাম্বুল্যান্সের।

২ মাস আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তারেক। তখন তাঁকে হাসপাতালে নিয়ে যেতে এগিয়ে আসেননি কেউ। অবশেষে বন্ধুর নৌকায় হাসপাতালে যান তিনি। কিন্তু নৌকায় হাসপাতাল যেতে অনেক কষ্ট পান তারেক আহমেদ। তারপরেই নৌকা অ্যাম্বুল্যান্স বানানোর সিদ্ধান্ত নেন তিনি। সংবাদ সংস্থা এএনআইকে তারেক বলেছেন, “ডাল হ্রদের মানুষের স্বাস্থ্য সংক্রান্ত একাধিক সমস্যা রয়েছে। আপদকালীন সময়ে সঠিক চিকিৎসা পান না তাঁরা।” নৌকা অ্যাম্বুল্যান্স তৈরি হয়ে গেলে ডাল হ্রদবাসী উপকৃত হবেন বলেই ধারণা তাঁর।

তারেক জানিয়েছেন, তাঁর এই নৌকা অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার,ইসিজি মেশিন, অক্সিমিটার ও হুইলচেয়ার রাখার চেষ্টা করবেন তিনি। পাশাপাশি একটি টোল-ফ্রি নম্বরও চালু করার কথা ভেবেছেন তিনি। নৌকা অ্যাম্বুল্যান্সের কারিগর রিয়াজ় আহমেদ জানিয়েছেন, ৩৫ ফুট লম্বা এই অ্যাম্বুল্যান্স তৈরি হচ্ছে কাঠ ও লোহা দিয়ে।

আরও পড়ুন: মানব উন্নয়ন সূচকে ভুটানের থেকেও পিছিয়ে ভারত, দুই সিড়ি নীচেই বাংলাদেশ

স্থানীয়দের কথা অনুযায়ী, ডাল হ্রদে এমন অনেক রোগী মারা যান যেখানে কয়েক মিনিট আগে চিকিৎসকের কাছে পৌঁছলে হয়তো প্রাণে বেঁচে যেতেন। তাঁদের যেমন এই নৌকা অ্যাম্বুল্যান্স সাহায্য করবে। তেমনই উপকৃত হবেন পর্যটকরাও।

Follow Us
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'পাশ' করলেই ভোটের লাইনে
'পাশ' করলেই ভোটের লাইনে
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের