AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

INDvWI : রানের পাহাড়ে ওয়েস্ট ইন্ডিজ, চলল না ভারতের স্পিন!

এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও ভারতকে ভোগাল ফিল্ডিং। ২টো ক্যাচ মিস করলেন অভিষেক শর্মা। গ্রুপ পর্ব থেকেই ভারতের চিন্তা এই ফিল্ডিং। এই ম্যাচেও তার অন্যথা হল না। আজ জিতলে এখান থেকেই মুম্বইয়ের বিমান ধরবে ক্যারিবিয়ান দল। নাহলে হোল্ডারদের ঘরের টিকিট ধরিয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবেন সূর্যরা।

INDvWI :  রানের পাহাড়ে ওয়েস্ট ইন্ডিজ, চলল না ভারতের স্পিন!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 01, 2026 | 9:21 PM
Share

কলকাতা : ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের পর সেই অর্থে এত উত্তেজনাপূর্ণ ম্যাচে আর নামেনি দুই দল। আজ কলকাতায় বিশ্বকাপের অলিখিত কোয়ার্টার ফাইনালে ইডেন দেখল প্রথমে ক্যারিবিয়ান ব্যাটারদের তাণ্ডব, শেষে বুমরা ও অর্শদীপের প্রত্যাঘাত। আজকের ম্যাচ শুরুর আগে অনেক আলোচনা হয়েছিল ক্যারিবিয়ান ব্যাটারদের শক্তি প্রদর্শন নিয়ে। কিন্তু কলকাতা দেখল ডেথ ওভারে ভারতের কামব্যাক।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার। শুরুতে ধীরে শুরু করলেও আস্তে আস্তে রানের গতি বাড়ানোয় মনোযোগ দেয় ওয়েস্ট ইন্ডিজ। ১৪ রানের মাথায় চেজের লোপ্পা ক্যাচ ফেলেন অভিষেক শর্মা। পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল বিনা উইকেট হারিয়ে ৪৫। ৩২ রানের মাথায় হোপকে আউট করে ভারতকে ৭ম ওভারে প্রথম সাফল্য দেন বরুণ চক্রবর্তী। মারমুখী ব্যাটিং করেও বুমরার বলে আউট হন হেটমায়ার (২৭)। একই ওভারে হেটমায়ার ও রোস্টন চেজকে (৩২) আউট করে ভারতকে ম্যাচে ফেরান বুমরা। দুর্দান্ত ক্যাচ ধরেন অধিনায়ক সূর্য। এরপর থেকেই ম্যাচে ফেরা শুরু করে ক্যারিবিয়ানরা। জেসন হোল্ডার ও রোভম্যান পাওয়েল পঞ্চম উইকেটে গড়লেন ৭৬ রানের পার্টনারশিপ। ১৯তম ওভারে মাত্র ৬ রান দেন অর্শদীপ। ২০ ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৯৫ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ। ৪ ওভার বল করে ৪০ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী। ৪৩ রান দিয়েছেন অর্শদীপ। বুমরা ২ উইকেট নিলেও রান দিয়েছেন ৩৬।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও ভারতকে ভোগাল ফিল্ডিং। ২টো ক্যাচ মিস করলেন অভিষেক শর্মা। গ্রুপ পর্ব থেকেই ভারতের চিন্তা এই ফিল্ডিং। এই ম্যাচেও তার অন্যথা হল না। ২০১৬ সালে ১৯২ রান তুলেও হারতে হয়েছিল ভারতকে। আজ ওয়েস্ট ইন্ডিজ তুলল ১৯৫। আজ জিতলে এখান থেকেই মুম্বইয়ের বিমান ধরবে ক্যারিবিয়ান দল। নাহলে হোল্ডারদের ঘরের টিকিট ধরিয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবেন সূর্যরা।