CBSE Class 10th Result 2026: আজই CBSE দশম শ্রেণির ফলপ্রকাশ? কখন, কোথায় কীভাবে দেখবেন রেজাল্ট? জেনে নিন
CBSE Class 10th Result 2026 may release today: আজ ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে। দুপুর ১টা নাগাদ ফলপ্রকাশ হতে পারে। যদিও এই বিষয়ে বোর্ডের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এবার মোট ২৫ লক্ষ ছাত্র-ছাত্রী পরীক্ষায় বসেছেন। ছাত্র-ছাত্রীরা কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারেন।কীভাবে রেজাল্ট দেখবেন, জেনে নিন

নয়াদিল্লি : আজই দশম শ্রেণির ফল প্রকাশ করতে পারে সিবিএসই বোর্ড। ১৭ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয় ১১ মার্চ। সেক্ষেত্রে, একমাস পরই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চলেছে বোর্ড। আগেই শোনা গিয়েছিল, গতবারের তুলনায় এবার দ্রুত ফল প্রকাশ করতে পারে বোর্ড। এপ্রিলের শেষ সপ্তাহে দশম শ্রেণির ফল প্রকাশ হতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে, তার আগেই আজ ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে। দুপুর ১টা নাগাদ ফলপ্রকাশ হতে পারে। যদিও এই বিষয়ে বোর্ডের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এবার মোট ২৫ লক্ষ ছাত্র-ছাত্রী পরীক্ষায় বসেছেন।
কোথায় ফল দেখবেন জেনে নিন
ছাত্র-ছাত্রীরা কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারেন। এই ওয়েবসাইটগুলি হল
- cbseresults.nic.in
- results.cbse.nic.in
- cbse.nic.in
- digilocker.gov.in
- results.gov.in
এছাড়া দশম শ্রেণির ফল ডিজিলকার ও UMANG মোবাইল অ্যাপ এবং SMS-এর মাধ্যমেও দেখা যাবে।
কীভাবে রেজাল্ট দেখবেন?
- প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর ২০২৬ রেজাল্ট অপশনে গিয়ে Secondary School Examination 2026-এ ক্লিক করুন।
- তারপর আপনার রোল নম্বর, অ্যাডমিট কার্ডের নম্বর, জন্ম তারিখ, সিকিউরিটি পিন দিতে হবে।
- সাবমিটে ক্লিক করলেই রেজাল্ট দেখতে পাবেন।
- ভবিষ্যতের জন্য রেজাল্ট ডাউনলোড করে নিন।
ডিজিলকারের মাধ্যমে কীভাবে দেখবেন রেজাল্ট?
- DigiLocker-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- লগইন লিঙ্কে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য দিন।
- সাবমিট-এ ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে।
- পেজে থাকা দশম শ্রেণির রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন।
- তারপরই স্ক্রিনে দেখা যাবে রেজাল্ট
